Dhaka ১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে তেল বিক্রয়, কৃষকের মুখে স্বস্তির হাসি বীরগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে ৩ ক্লিনিকে জরিমানা মাদকবিরোধী অভিযান: ৪ জনের ৬ মাসের কারাদণ্ড রেলস্টেশনে অজ্ঞাত শিশু উদ্ধার  যশোরে ইয়াবা ও রেক্টিফাইড স্পিরিটসহ দুইজন আটক গাবুরা থেকে ইলিশপুর- লিগ্যাল এইড থাকবে অসহায়ের শেষ ঠিকানা- নজরুল ইসলাম পুরাতন সাতক্ষীরায় চলাচলের পথ দখলের প্রতিবাদ করায় কুপিয়ে জখম সাতক্ষীরা তালায় প্রতিবন্ধী সদস‍্যদের ৩দিন ব‍্যাপী বিশেষায়িত প্রশিক্ষণ রিয়াল মাদ্রিদের কোচ হতে পারেন স্কালোনি! দাবি স্প্যানিশ গণমাধ্যমের কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি টাওয়ার ভেঙে যোগাযোগ ব্যাহত

সাতক্ষীরায় লিগ্যাল এইড দিবসে বর্ণাঢ্য আয়োজন

সাতক্ষীরায় লিগ্যাল এইড দিবসে বর্ণাঢ্য আয়োজন।

“সরকারি খরচে বিরোধ শেষ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, লিগ্যাল এইড মেলা, স্বাস্থ্যসেবা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরা জজ কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জজ কোর্ট প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালি শুরুর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে দিবসের শুভ সূচনা করা হয়।

জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফরোজা আখতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল, সিভিল সার্জন ডা. মোঃ আবদুস সালাম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুর রহমান, পিপি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, জিপি অসীম কুমার এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস।
এছাড়াও বক্তব্য দেন জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব ও লিগ্যাল এইড অফিসার, যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি শেখ আলমগীর আশরাফ।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে ২১০ পরিবারের মাঝে নগদ সহায়তা বিতরণ

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন জেলা মহিলা অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম টুটুল, সুশীলনের উপপরিচালক জিএম মনিরুজ্জামান, সিভিল সার্জন অফিসের আবাসিক মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, নব দিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বজলুর রহমান এবং আরা সংস্থার নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদ।

দিবসটি উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে ছিল সকাল সাড়ে ৭টায় র‍্যালি, সকাল ৮টা ৩০ মিনিটে স্বাস্থ্য পরীক্ষা ও লিগ্যাল এইড মেলা, সকাল ৯টা ৩০ মিনিটে আলোচনা সভা এবং বিকাল সাড়ে ৫টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরও পড়ুনঃ  সদর উপজেলার এক তরুণীর রহস্যজনক মৃত্যু ম'রহে'দ উদ্ধার করেছে পুলিশ

র‍্যালি ও আলোচনা সভায় সাতক্ষীরা জজ কোর্টের বিচারক, প্রশাসনিক কর্মকর্তা, আইনজীবী, লিগ্যাল এইড কমিটির সদস্য, রোটারি ক্লাবের সদস্যসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বক্তারা আইনগত সহায়তা কার্যক্রমকে আরও জনবান্ধব ও সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করেন এবং অসহায় ও দরিদ্র মানুষের ন্যায়বিচার প্রাপ্তিতে লিগ্যাল এইডের ভূমিকা তুলে ধরেন।

আরও পড়ুনঃ  রামগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠিত
জনপ্রিয় পোস্ট

সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে তেল বিক্রয়, কৃষকের মুখে স্বস্তির হাসি

সাতক্ষীরায় লিগ্যাল এইড দিবসে বর্ণাঢ্য আয়োজন

আপডেটের সময়: ০৬:৪৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

সাতক্ষীরায় লিগ্যাল এইড দিবসে বর্ণাঢ্য আয়োজন।

“সরকারি খরচে বিরোধ শেষ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, লিগ্যাল এইড মেলা, স্বাস্থ্যসেবা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরা জজ কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জজ কোর্ট প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালি শুরুর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে দিবসের শুভ সূচনা করা হয়।

জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফরোজা আখতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল, সিভিল সার্জন ডা. মোঃ আবদুস সালাম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুর রহমান, পিপি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, জিপি অসীম কুমার এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস।
এছাড়াও বক্তব্য দেন জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব ও লিগ্যাল এইড অফিসার, যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি শেখ আলমগীর আশরাফ।

আরও পড়ুনঃ  সাতক্ষীরা তালায় প্রতিবন্ধী সদস‍্যদের ৩দিন ব‍্যাপী বিশেষায়িত প্রশিক্ষণ