Dhaka ১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে তেল বিক্রয়, কৃষকের মুখে স্বস্তির হাসি বীরগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে ৩ ক্লিনিকে জরিমানা মাদকবিরোধী অভিযান: ৪ জনের ৬ মাসের কারাদণ্ড রেলস্টেশনে অজ্ঞাত শিশু উদ্ধার  যশোরে ইয়াবা ও রেক্টিফাইড স্পিরিটসহ দুইজন আটক গাবুরা থেকে ইলিশপুর- লিগ্যাল এইড থাকবে অসহায়ের শেষ ঠিকানা- নজরুল ইসলাম পুরাতন সাতক্ষীরায় চলাচলের পথ দখলের প্রতিবাদ করায় কুপিয়ে জখম সাতক্ষীরা তালায় প্রতিবন্ধী সদস‍্যদের ৩দিন ব‍্যাপী বিশেষায়িত প্রশিক্ষণ রিয়াল মাদ্রিদের কোচ হতে পারেন স্কালোনি! দাবি স্প্যানিশ গণমাধ্যমের কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি টাওয়ার ভেঙে যোগাযোগ ব্যাহত

যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

সাতক্ষীরার কালিগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  বাঁচতে চাই কিডনি আক্রান্ত স্কুলছাত্র স্কাউটার আশেফের

কালিগঞ্জ উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীপঙ্কর কুমার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ এবং নির্বাচন কর্মকর্তা আবু সোহেল জুয়েল হোসেনসহ অন্যরা।

আরও পড়ুনঃ  কুড়িগ্রামে ভাঙা সেতুতে দুর্ভোগে ৫০ হাজার মানুষ

বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজের সর্বস্তরে আইনি সচেতনতা বৃদ্ধি এবং সুবিধাবঞ্চিত মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারি আইনগত সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যের তাৎপর্য তুলে ধরে তারা সাধারণ মানুষকে বিনামূল্যে আইনগত সহায়তা সেবা গ্রহণের আহ্বান জানান।

আরও পড়ুনঃ  বেড়ায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত:

এ সময় বক্তারা আইনগত সহায়তা কার্যক্রম সম্পর্কে ব্যাপক প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করেন, যাতে প্রান্তিক জনগোষ্ঠী সহজেই এ সেবার আওতায় আসতে পারে।

জনপ্রিয় পোস্ট

সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে তেল বিক্রয়, কৃষকের মুখে স্বস্তির হাসি

যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

আপডেটের সময়: ০৭:৪০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

সাতক্ষীরার কালিগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  পুরাতন সাতক্ষীরায় চলাচলের পথ দখলের প্রতিবাদ করায় কুপিয়ে জখম

কালিগঞ্জ উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীপঙ্কর কুমার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ এবং নির্বাচন কর্মকর্তা আবু সোহেল জুয়েল হোসেনসহ অন্যরা।

আরও পড়ুনঃ  রামগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠিত

বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজের সর্বস্তরে আইনি সচেতনতা বৃদ্ধি এবং সুবিধাবঞ্চিত মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারি আইনগত সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যের তাৎপর্য তুলে ধরে তারা সাধারণ মানুষকে বিনামূল্যে আইনগত সহায়তা সেবা গ্রহণের আহ্বান জানান।

আরও পড়ুনঃ  বিজয়নগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত