Dhaka ০২:৫২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চট্টগ্রামে র‍্যাবের তিন অভিযানে ১৯ হাজার ৯১০ ইয়াবা উদ্ধার,আটক ৫ রতনপুরে চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে সাঁকো নির্মাণ দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্কে চ্যাম্পিয়ন নলতা মাধ্যমিক বিদ্যালয় যশোরের শার্শায় ৬ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক তথ্য না পেয়ে পানিসারা ইউপি সচিবের বিরুদ্ধে ইউএনওর কাছে আপিল পেশাগত ঝুঁকি এড়াতে খুলনা বিভাগের ৬০ সাংবাদিককে দেওয়া হলো বিশেষ নিরাপত্তা সরঞ্জাম চুরি-ছিনতাইয়ের ১১ মামলার আসামি রাহাত ইসলাম শান্ত গ্রেপ্তার আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’ রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শ্যামনগরে চিকিৎসক নিখোঁজ ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের বাসিন্দা পশু চিকিৎসক ডাঃ অনিমেষ পরামান্য রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় তার পরিবারে চরম উৎকণ্ঠা ও উদ্বেগ বিরাজ করছে। তিনি মৃত নিতাই পরামান্যের পুত্র।

পরিবার সূত্রে জানা যায়, গত ০২ মে সকালে প্রতিদিনের মতো চিকিৎসা সেবা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন ডাঃ অনিমেষ। দিনভর বিভিন্ন এলাকায় রোগী দেখার পর সন্ধ্যার মধ্যে বাড়ি ফেরার কথা থাকলেও তিনি আর ফিরে আসেননি। রাত গভীর হলেও তার কোনো খোঁজ না মেলায় পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় পড়ে যান এবং আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন।

আরও পড়ুনঃ  দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্কে চ্যাম্পিয়ন নলতা মাধ্যমিক বিদ্যালয়

পরবর্তীতে রাতের দিকে ডাঃ অনিমেষের ব্যবহৃত মোবাইল ফোন নম্বর থেকে তার স্ত্রীর কাছে একটি কল আসে। কলদাতা নিজেকে অজ্ঞাত পরিচয়ে রেখে জানায়, ডাঃ অনিমেষ তাদের কাছে আটক রয়েছেন এবং তাকে জীবিত ফেরত পেতে হলে ২০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। অন্যথায় তার ক্ষতি করা হতে পারে বলেও হুমকি দেওয়া হয়।

আরও পড়ুনঃ  যশোরের শার্শায় ৬ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

এই ঘটনার পর থেকে পরিবারটি আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। পরিবারের সদস্যরা জানান, তারা বিষয়টি নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত এবং দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন। একইসঙ্গে তারা ডাঃ অনিমেষকে সুস্থ ও নিরাপদ অবস্থায় দ্রুত উদ্ধারের দাবি জানান।

আরও পড়ুনঃ  তথ্য না পেয়ে পানিসারা ইউপি সচিবের বিরুদ্ধে ইউএনওর কাছে আপিল

এদিকে, এ ঘটনায় এলাকাবাসীর মধ্যেও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন এবং প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করছেন।

সচেতন মহল মনে করছেন, এমন ঘটনা প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীর আরও তৎপরতা প্রয়োজন।

চট্টগ্রামে র‍্যাবের তিন অভিযানে ১৯ হাজার ৯১০ ইয়াবা উদ্ধার,আটক ৫

শ্যামনগরে চিকিৎসক নিখোঁজ ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

আপডেটের সময়: ০৭:০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬

শ্যামনগরে চিকিৎসক নিখোঁজ ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের বাসিন্দা পশু চিকিৎসক ডাঃ অনিমেষ পরামান্য রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় তার পরিবারে চরম উৎকণ্ঠা ও উদ্বেগ বিরাজ করছে। তিনি মৃত নিতাই পরামান্যের পুত্র।

পরিবার সূত্রে জানা যায়, গত ০২ মে সকালে প্রতিদিনের মতো চিকিৎসা সেবা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন ডাঃ অনিমেষ। দিনভর বিভিন্ন এলাকায় রোগী দেখার পর সন্ধ্যার মধ্যে বাড়ি ফেরার কথা থাকলেও তিনি আর ফিরে আসেননি। রাত গভীর হলেও তার কোনো খোঁজ না মেলায় পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় পড়ে যান এবং আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে র‍্যাবের তিন অভিযানে ১৯ হাজার ৯১০ ইয়াবা উদ্ধার,আটক ৫

পরবর্তীতে রাতের দিকে ডাঃ অনিমেষের ব্যবহৃত মোবাইল ফোন নম্বর থেকে তার স্ত্রীর কাছে একটি কল আসে। কলদাতা নিজেকে অজ্ঞাত পরিচয়ে রেখে জানায়, ডাঃ অনিমেষ তাদের কাছে আটক রয়েছেন এবং তাকে জীবিত ফেরত পেতে হলে ২০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। অন্যথায় তার ক্ষতি করা হতে পারে বলেও হুমকি দেওয়া হয়।

আরও পড়ুনঃ  পেশাগত ঝুঁকি এড়াতে খুলনা বিভাগের ৬০ সাংবাদিককে দেওয়া হলো বিশেষ নিরাপত্তা সরঞ্জাম