Dhaka ০৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চট্টগ্রামে র‍্যাবের তিন অভিযানে ১৯ হাজার ৯১০ ইয়াবা উদ্ধার,আটক ৫ রতনপুরে চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে সাঁকো নির্মাণ দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্কে চ্যাম্পিয়ন নলতা মাধ্যমিক বিদ্যালয় যশোরের শার্শায় ৬ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক তথ্য না পেয়ে পানিসারা ইউপি সচিবের বিরুদ্ধে ইউএনওর কাছে আপিল পেশাগত ঝুঁকি এড়াতে খুলনা বিভাগের ৬০ সাংবাদিককে দেওয়া হলো বিশেষ নিরাপত্তা সরঞ্জাম চুরি-ছিনতাইয়ের ১১ মামলার আসামি রাহাত ইসলাম শান্ত গ্রেপ্তার আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’ রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রতনপুরে চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে সাঁকো নির্মাণ

কালিগঞ্জের রতনপুরে চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে সাঁকো নির্মাণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের মোহাম্মদপুর বাগমারী-তেলিখালী খালের ওপর নিজস্ব অর্থায়নে একটি বাঁশের সাঁকো নির্মাণ করে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘবের উদ্যোগ নিয়েছেন রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজ সেবক শেখ আলমগীর হোসেন। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টায় তিনি আনুষ্ঠানিক ভাবে সাঁকোটির উদ্বোধন করেন।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে খালটির ওপর কোনো সেতু বা সাঁকো না থাকায় শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষ, নারী ও বয়স্কসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগের মধ্য দিয়ে চলাচল করতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে খাল পারাপার ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে শেখ আলমগীর হোসেন সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে প্রায় ২৫ হাজার টাকা ব্যয়ে বাঁশের সাঁকোটি নির্মাণ করেন।

অল্প সময়ের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় এখন এলাকার শতাধিক মানুষের দৈনন্দিন যাতায়াত সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হয়েছে। স্থানীয়দের মতে, সাঁকোটি চালু হওয়ায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমে এসেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে শেখ আলমগীর হোসেন বলেন, মানুষের কষ্ট লাঘব করা এবং নিরাপদ চলাচলের সুযোগ নিশ্চিত করাই ছিল আমার এই উদ্যোগের মূল উদ্দেশ্য। মহান আল্লাহর অশেষ রহমতে কাজটি সম্পন্ন করতে পেরে তাঁর দরবারে শুকরিয়া আদায় করছি।

আরও পড়ুনঃ  চুরি-ছিনতাইয়ের ১১ মামলার আসামি রাহাত ইসলাম শান্ত গ্রেপ্তার

তিনি আরও বলেন, আমি চেয়ারম্যান হতে পারি, আবার নাও হতে পারি; কিন্তু মানুষের সেবার অঙ্গীকার আজীবন অটুট থাকবে, ইনশাআল্লাহ। রতনপুর ইউনিয়নের মানুষের কল্যাণে সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতেও জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখতে চাই। সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি। পদ নয়, সেবা ক্ষমতা নয়, দায়িত্ব; মানুষের কল্যাণই আমাদের পথচলার মূল লক্ষ্য।

স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে নিজস্ব অর্থায়নে এ উদ্যোগ গ্রহণ করায় শেখ আলমগীর হোসেনের প্রতি এলাকাবাসীর প্রশংসা ও ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে। তাঁদের মতে, জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার আগেই মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে তিনি যে উদ্যোগ নিয়েছেন, তা জনসেবামূলক মানসিকতার পরিচায়ক। ভবিষ্যতেও তিনি এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবেন বলে আশা প্রকাশ করেন তারা।

আরও পড়ুনঃ  যশোরের শার্শায় ৬ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

সাঁকোর উদ্বোধন ও নির্মাণকাজ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন রতনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী রতনপুর ইউনিয়ন শাখার আমির ক্বারী আফতাবুজ্জামান, সেক্রেটারি মোশারফ হোসেন, ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি রফিকুল ইসলাম,

পেশাজীবী সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী।

আরও পড়ুনঃ  আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন'

চট্টগ্রামে র‍্যাবের তিন অভিযানে ১৯ হাজার ৯১০ ইয়াবা উদ্ধার,আটক ৫

রতনপুরে চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে সাঁকো নির্মাণ

আপডেটের সময়: ০৮:৪৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

কালিগঞ্জের রতনপুরে চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে সাঁকো নির্মাণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের মোহাম্মদপুর বাগমারী-তেলিখালী খালের ওপর নিজস্ব অর্থায়নে একটি বাঁশের সাঁকো নির্মাণ করে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘবের উদ্যোগ নিয়েছেন রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজ সেবক শেখ আলমগীর হোসেন। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টায় তিনি আনুষ্ঠানিক ভাবে সাঁকোটির উদ্বোধন করেন।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে খালটির ওপর কোনো সেতু বা সাঁকো না থাকায় শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষ, নারী ও বয়স্কসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগের মধ্য দিয়ে চলাচল করতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে খাল পারাপার ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে শেখ আলমগীর হোসেন সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে প্রায় ২৫ হাজার টাকা ব্যয়ে বাঁশের সাঁকোটি নির্মাণ করেন।

অল্প সময়ের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় এখন এলাকার শতাধিক মানুষের দৈনন্দিন যাতায়াত সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হয়েছে। স্থানীয়দের মতে, সাঁকোটি চালু হওয়ায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমে এসেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে শেখ আলমগীর হোসেন বলেন, মানুষের কষ্ট লাঘব করা এবং নিরাপদ চলাচলের সুযোগ নিশ্চিত করাই ছিল আমার এই উদ্যোগের মূল উদ্দেশ্য। মহান আল্লাহর অশেষ রহমতে কাজটি সম্পন্ন করতে পেরে তাঁর দরবারে শুকরিয়া আদায় করছি।

আরও পড়ুনঃ  দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্কে চ্যাম্পিয়ন নলতা মাধ্যমিক বিদ্যালয়

তিনি আরও বলেন, আমি চেয়ারম্যান হতে পারি, আবার নাও হতে পারি; কিন্তু মানুষের সেবার অঙ্গীকার আজীবন অটুট থাকবে, ইনশাআল্লাহ। রতনপুর ইউনিয়নের মানুষের কল্যাণে সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতেও জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখতে চাই। সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি। পদ নয়, সেবা ক্ষমতা নয়, দায়িত্ব; মানুষের কল্যাণই আমাদের পথচলার মূল লক্ষ্য।

স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে নিজস্ব অর্থায়নে এ উদ্যোগ গ্রহণ করায় শেখ আলমগীর হোসেনের প্রতি এলাকাবাসীর প্রশংসা ও ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে। তাঁদের মতে, জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার আগেই মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে তিনি যে উদ্যোগ নিয়েছেন, তা জনসেবামূলক মানসিকতার পরিচায়ক। ভবিষ্যতেও তিনি এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবেন বলে আশা প্রকাশ করেন তারা।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে র‍্যাবের তিন অভিযানে ১৯ হাজার ৯১০ ইয়াবা উদ্ধার,আটক ৫

সাঁকোর উদ্বোধন ও নির্মাণকাজ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন রতনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী রতনপুর ইউনিয়ন শাখার আমির ক্বারী আফতাবুজ্জামান, সেক্রেটারি মোশারফ হোসেন, ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি রফিকুল ইসলাম,

পেশাজীবী সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী।

আরও পড়ুনঃ  তথ্য না পেয়ে পানিসারা ইউপি সচিবের বিরুদ্ধে ইউএনওর কাছে আপিল