Dhaka ০৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২০২৬ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত পুলিশে বড় রদবদল, ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান। তিন বছর পর গোপালগঞ্জ স্টেডিয়ামে আবারও ফিরছে প্রিমিয়ার লিগ ফুটবল : আইন-শৃঙ্খলা রক্ষা ও শৃঙ্খলা জোরদারে গোপালগঞ্জে পুলিশে মাস্টার প্যারেড ও অপরাধ কল্যাণ সভা : শার্শায় বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ কওমি মাদ্রাসার কমিটি গঠন: সভাপতি হান্নান, সাধারণ সম্পাদক ইমামুল সার বিতরণ নিয়ে অভিযোগের মধ্যে কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বদলি তালায় ৫ লাখ টাকার ভেজাল সার-কীটনাশক জব্দ ভয়ভীতি দেখিয়ে ৫ হাজার টাকা আদায়ের অভিযোগ সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা

সাঘাটায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ গ্রেপ্তার ২

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক মাস্টার এজেন্টসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে জেলার শহরকেন্দ্রিক ক্যাসিনো চক্রের মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে বলে অভিযোগ স্থানীয়দের।

সাঘাটা থানা পুলিশ জানায়,( ০৫ ঠা মে) মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনলাইন জুয়া পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়।

আরও পড়ুনঃ  আইন-শৃঙ্খলা রক্ষা ও শৃঙ্খলা জোরদারে গোপালগঞ্জে পুলিশে মাস্টার প্যারেড ও অপরাধ কল্যাণ সভা :

*গ্রেপ্তারকৃতারা হলেন,,শাফিন আহমেদ বিপুল( ৩৩) পিতা: মোঃ আফজাল হোসেন, গ্রাম: হাসিলকান্দি, সাঘাটা, গাইবান্ধা। শ্রী পলাশ চন্দ্র ঘোষ ৩২*, পিতা: মৃত ইন্দ্রজিৎ চন্দ্র ঘোষ, গ্রাম: ঝাড়াবর্ষা, সাঘাটা, গাইবান্ধা।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতদের মধ্যে শাফিন আহমেদ বিপুল অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট হিসেবে কাজ করার কথা স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

আরও পড়ুনঃ  শার্শায় পাটের বাম্পার ফলন, ভালো দাম পেয়ে খুশি চাষিরা

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রক্রিয়া চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।”

স্থানীয়দের অভিযোগ, গাইবান্ধা শহরে অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত মূল ‘সম্রাট’রা প্রভাবশালী হওয়ায় ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। শুধু মাঠপর্যায়ের এজেন্টদের গ্রেপ্তার করে এই চক্র নির্মূল করা সম্ভব নয়। অনলাইন জুয়ার বিস্তার যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করেন তারা।

আরও পড়ুনঃ  গ্রাম আদালতকে জনপ্রিয় করতে কুড়িগ্রামে মতবিনিময়

এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকলে অপরাধ দমনে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সচেতন মহল।

জনপ্রিয় পোস্ট

শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২০২৬ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

সাঘাটায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ গ্রেপ্তার ২

আপডেটের সময়: ০৭:১৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬

সাঘাটায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ গ্রেপ্তার ২

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক মাস্টার এজেন্টসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে জেলার শহরকেন্দ্রিক ক্যাসিনো চক্রের মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে বলে অভিযোগ স্থানীয়দের।

সাঘাটা থানা পুলিশ জানায়,( ০৫ ঠা মে) মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনলাইন জুয়া পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়।

আরও পড়ুনঃ  স্বচ্ছলতার স্বপ্নে প্রবাসে পাড়ি, মাটিচাপায় নিভে গেল শরিফুলের প্রাণ

*গ্রেপ্তারকৃতারা হলেন,,শাফিন আহমেদ বিপুল( ৩৩) পিতা: মোঃ আফজাল হোসেন, গ্রাম: হাসিলকান্দি, সাঘাটা, গাইবান্ধা। শ্রী পলাশ চন্দ্র ঘোষ ৩২*, পিতা: মৃত ইন্দ্রজিৎ চন্দ্র ঘোষ, গ্রাম: ঝাড়াবর্ষা, সাঘাটা, গাইবান্ধা।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতদের মধ্যে শাফিন আহমেদ বিপুল অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট হিসেবে কাজ করার কথা স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা