Dhaka ১০:৪১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিমু রেজা এমপি কলেজে বর্ণাঢ্য আয়োজনে দুই এমপিকে সংবর্ধনা

কালিগঞ্জে শিমু রেজা এমপি কলেজে বর্ণাঢ্য আয়োজনে দুই এমপিকে সংবর্ধনা

সাতক্ষীরার কালিগঞ্জে দুটি সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্যদের সম্মানে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে ২০২৬) সকাল সাড়ে ১০টায় শিমু রেজা এমপি কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে জনসমাগমে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে অনুষ্ঠানটি রূপ নেয় এক প্রাণবন্ত ও উৎসব মুখর মিলন মেলায়।উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে এবং কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার এবং সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

আরও পড়ুনঃ  সাংবাদিক আশরাফুল ইসলামের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, দৈনিক পূর্ব দিগন্ত বার্তা পরিবারের পক্ষ থেকে

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মো. রাজীব, মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, দুর্নীতি প্রতিরোধ কমিটির উপজেলা সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য ও মিডিয়া বিভাগের সেক্রেটারি সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমান, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন এবং মৌতলা ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার নুরুল হকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  কালিগঞ্জের নলতা চেয়ারম্যানের জনপ্রিয়তা ক্ষুণ্নের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

বক্তারা তাদের বক্তব্যে শিক্ষাকে জাতীয় উন্নয়নের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করে বলেন, একটি আধুনিক ও সমৃদ্ধ সমাজ গঠনে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। তারা কালিগঞ্জে শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে চলমান কার্যক্রমের কথা তুলে ধরে ভবিষ্যতেও উন্নয়নের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।এছাড়া জনপ্রতিনিধিরা জনগণের আস্থা ও ভালোবাসাকেই তাদের কাজের প্রধান প্রেরণা হিসেবে উল্লেখ করে বলেন, সমন্বিত উন্নয়নের মাধ্যমে কালিগঞ্জকে একটি মডেল উপজেলায় পরিণত করা হবে। এ লক্ষ্য অর্জনে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও কর্মসংস্থান খাতে পরিকল্পিত উদ্যোগ গ্রহণের পাশাপাশি সবার সহযোগিতা কামনা করেন তারা।

অনুষ্ঠানে নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপরও গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, নৈতিক শিক্ষা ও পারস্পরিক সম্প্রীতির চর্চার মাধ্যমে একটি আদর্শ সমাজ গড়ে তোলা সম্ভব, যেখানে সকল শ্রেণির মানুষ দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

আরও পড়ুনঃ  কর্মসংস্থানের দাবিতে এলএসপিদের সংবাদ সম্মেলন

উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানটি কালিগঞ্জের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন।

জনপ্রিয় পোস্ট

শিমু রেজা এমপি কলেজে বর্ণাঢ্য আয়োজনে দুই এমপিকে সংবর্ধনা

আপডেটের সময়: ০৫:৪৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬

কালিগঞ্জে শিমু রেজা এমপি কলেজে বর্ণাঢ্য আয়োজনে দুই এমপিকে সংবর্ধনা

সাতক্ষীরার কালিগঞ্জে দুটি সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্যদের সম্মানে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে ২০২৬) সকাল সাড়ে ১০টায় শিমু রেজা এমপি কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে জনসমাগমে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে অনুষ্ঠানটি রূপ নেয় এক প্রাণবন্ত ও উৎসব মুখর মিলন মেলায়।উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে এবং কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার এবং সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

আরও পড়ুনঃ  কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন সাংবাদিক সেলিম সাজ্জাদ

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মো. রাজীব, মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, দুর্নীতি প্রতিরোধ কমিটির উপজেলা সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য ও মিডিয়া বিভাগের সেক্রেটারি সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমান, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন এবং মৌতলা ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার নুরুল হকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে ২৩ মামলার আসামি ‘ডাইল করিম’ অস্ত্রসহ গ্রেপ্তার।