Dhaka ০৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কালিগঞ্জে নাশকতা মামলায় শ্রমিকলীগ নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার তিনশ বছরের ঐতিহ্যের গুড়পুকুর মেলা উদ্বোধন আশাশুনির বাঁকড়ায় পুলিশের আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম বাস্তবায়নে ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন রামগঞ্জের প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা ওবায়েদুল হকের স্মরণসভা অনুষ্ঠিত রামগঞ্জ কে একটি আধুনিক রামগঞ্জ হিসেবে গড়ে তুলতে চাই এম পি সন্তানকে নিয়ে বাঁচতে চান একরামুল, চিকিৎসার জন্য প্রয়োজন ৬ লাখ টাকা গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী নিহত, স্ত্রী হাসপাতালে বেনাপোলে ৪৩ বোতল বিদেশি মদসহ চোরাচালান পণ্য জব্দ

শিক্ষককে লাঞ্ছনা ও ছাত্রীদের ব্ল্যাকমেইলের অভিযোগে উত্তাল সাতক্ষীরা; বিক্ষোভের মুখে কোচিং সেন্টার সিলগালা

সাতক্ষীরা সরকারি কলেজের এক শিক্ষকের সঙ্গে অশালীন আচরণ এবং ছাত্রীদের ব্ল্যাকমেইলের অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে দুপুর দুটো পর্যন্ত সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ‘ডাঃ সজিব বায়োলজি’ নামের কোচিং সেন্টারটি সিলগালা করে দেয়।

আরও পড়ুনঃ  নবীকে নিয়ে কটূক্তির মামলা নিয়ে "বিভ্রান্তি" বাদীর সংবাদ সম্মেলন

পরে শিক্ষার্থীরা অভিযুক্ত কোচিং সেন্টারটি ঘেরাও করে পরিচালক ডাঃ সজিবের গ্রেপ্তার দাবি জানায়।

শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ চলাকালীন কোচিং পরিচালনার প্রতিবাদ করায় সাতক্ষীরা সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক মোহাম্মদ শহিদুল ইসলামকে মোবাইল ফোনে অশালীন ভাষায় গালিগালাজ করেন কোচিং পরিচালক ডাঃ সজিব। ওই কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, ডাঃ সজিব দীর্ঘদিন ধরে ছাত্রীদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে ব্ল্যাকমেইল করে আসছেন। এছাড়া কোচিং সেন্টারের আড়ালে নারীদের নিয়ে নাচানাচি ও ডিজে পার্টির নামে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও তোলেন তারা। একজন প্রাক্তন ছাত্র হয়ে শিক্ষকদের যোগ্যতা নিয়ে কটূক্তি করায় ক্ষোভ আরও বাড়ে বলে জানান শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ  রামগঞ্জ কে একটি আধুনিক রামগঞ্জ হিসেবে গড়ে তুলতে চাই এম পি

বিক্ষোভকারীরা অবিলম্বে অভিযুক্ত ডাঃ সজিবকে গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং কোচিং সেন্টারটি স্থায়ীভাবে বন্ধের দাবি জানান।

বিক্ষোভ চলাকালে শহরের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে পড়ে এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ  সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুশান্ত ঘোষ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে কোচিং সেন্টারটি সিলগালা করা হয়েছে। এছাড়া অফিস থেকে একটি কম্পিউটার ও হার্ডডিস্ক জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

কালিগঞ্জে নাশকতা মামলায় শ্রমিকলীগ নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

শিক্ষককে লাঞ্ছনা ও ছাত্রীদের ব্ল্যাকমেইলের অভিযোগে উত্তাল সাতক্ষীরা; বিক্ষোভের মুখে কোচিং সেন্টার সিলগালা

আপডেটের সময়: ০৭:৫২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

শিক্ষককে লাঞ্ছনা ও ছাত্রীদের ব্ল্যাকমেইলের অভিযোগে উত্তাল সাতক্ষীরা; বিক্ষোভের মুখে কোচিং সেন্টার সিলগালা

সাতক্ষীরা সরকারি কলেজের এক শিক্ষকের সঙ্গে অশালীন আচরণ এবং ছাত্রীদের ব্ল্যাকমেইলের অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে দুপুর দুটো পর্যন্ত সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ‘ডাঃ সজিব বায়োলজি’ নামের কোচিং সেন্টারটি সিলগালা করে দেয়।

আরও পড়ুনঃ  সন্তানকে নিয়ে বাঁচতে চান একরামুল, চিকিৎসার জন্য প্রয়োজন ৬ লাখ টাকা

পরে শিক্ষার্থীরা অভিযুক্ত কোচিং সেন্টারটি ঘেরাও করে পরিচালক ডাঃ সজিবের গ্রেপ্তার দাবি জানায়।

শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ চলাকালীন কোচিং পরিচালনার প্রতিবাদ করায় সাতক্ষীরা সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক মোহাম্মদ শহিদুল ইসলামকে মোবাইল ফোনে অশালীন ভাষায় গালিগালাজ করেন কোচিং পরিচালক ডাঃ সজিব। ওই কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, ডাঃ সজিব দীর্ঘদিন ধরে ছাত্রীদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে ব্ল্যাকমেইল করে আসছেন। এছাড়া কোচিং সেন্টারের আড়ালে নারীদের নিয়ে নাচানাচি ও ডিজে পার্টির নামে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও তোলেন তারা। একজন প্রাক্তন ছাত্র হয়ে শিক্ষকদের যোগ্যতা নিয়ে কটূক্তি করায় ক্ষোভ আরও বাড়ে বলে জানান শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিক্ষোভকারীরা অবিলম্বে অভিযুক্ত ডাঃ সজিবকে গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং কোচিং সেন্টারটি স্থায়ীভাবে বন্ধের দাবি জানান।

বিক্ষোভ চলাকালে শহরের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে পড়ে এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ  তিনশ বছরের ঐতিহ্যের গুড়পুকুর মেলা উদ্বোধন