Dhaka ০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে যুবসমাজের রাতে পাহারা

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের ভাবকী গ্রামে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলেছেন এলাকাবাসী ও যুবসমাজ। “মাদককে না বলুন” প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামটিতে শুরু হয়েছে সচেতনতামূলক ও প্রতিরোধমূলক কার্যক্রম।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে রাতে পাহারা দিচ্ছেন তরুণেরা। তাঁদের দাবি, মাদকাসক্তদের অবাধ চলাচল বন্ধ করা না গেলে যুবসমাজ আরও বিপথে যাবে। তাই বাইরের কোনো মাদকাসক্ত যুবককে রাতে গ্রামে প্রবেশ করতে দেওয়া হবে না।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম বন্দরে ভারতীয় নৌ-জাহাজ ‘আইএনএস সুনায়না’:

গ্রামবাসীরা জানান, রাতে এলাকায় কোনো মাদকসেবী বা সন্দেহভাজন ব্যক্তি প্রবেশ করলে তাঁকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা একযোগে কাজ করছেন।

আরও পড়ুনঃ  রাজারহাটে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত

যুবসমাজের সদস্যরা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংস করে দেয়। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা জরুরি।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে অভিভাবক সমাবেশে শিশুদের উন্নয়নে বিভিন্ন সহায়তা প্রদান

এলাকাবাসীর ভাষ্য, “আমরা শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ চাই। গ্রামের তরুণদের এই উদ্যোগ অব্যাহত থাকবে। সবাই একসঙ্গে কাজ করলে মাদকের বিস্তার রোধ করা সম্ভব।

স্থানীয়দের আশা, প্রশাসন ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগে ভাবকী গ্রাম মাদকমুক্ত একটি আদর্শ গ্রামে পরিণত হবে।

জনপ্রিয় পোস্ট

ভেড়ামারায় জিয়া খাল পুনঃখননের উদ্বোধন

বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে যুবসমাজের রাতে পাহারা

আপডেটের সময়: ০৮:২৬:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬

বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে যুবসমাজের রাতে পাহারা

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের ভাবকী গ্রামে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলেছেন এলাকাবাসী ও যুবসমাজ। “মাদককে না বলুন” প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামটিতে শুরু হয়েছে সচেতনতামূলক ও প্রতিরোধমূলক কার্যক্রম।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে রাতে পাহারা দিচ্ছেন তরুণেরা। তাঁদের দাবি, মাদকাসক্তদের অবাধ চলাচল বন্ধ করা না গেলে যুবসমাজ আরও বিপথে যাবে। তাই বাইরের কোনো মাদকাসক্ত যুবককে রাতে গ্রামে প্রবেশ করতে দেওয়া হবে না।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম বন্দরে ভারতীয় নৌ-জাহাজ ‘আইএনএস সুনায়না’:

গ্রামবাসীরা জানান, রাতে এলাকায় কোনো মাদকসেবী বা সন্দেহভাজন ব্যক্তি প্রবেশ করলে তাঁকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা একযোগে কাজ করছেন।

আরও পড়ুনঃ  রাজারহাটে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত

যুবসমাজের সদস্যরা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংস করে দেয়। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা জরুরি।

আরও পড়ুনঃ  বিজয়নগরে বজ্রপাতের বিকট শব্দে স্কুলছাত্রীর মৃত্যু