Dhaka ০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম বাস্তবায়নে ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন রামগঞ্জের প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা ওবায়েদুল হকের স্মরণসভা অনুষ্ঠিত রামগঞ্জ কে একটি আধুনিক রামগঞ্জ হিসেবে গড়ে তুলতে চাই এম পি সন্তানকে নিয়ে বাঁচতে চান একরামুল, চিকিৎসার জন্য প্রয়োজন ৬ লাখ টাকা গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী নিহত, স্ত্রী হাসপাতালে বেনাপোলে ৪৩ বোতল বিদেশি মদসহ চোরাচালান পণ্য জব্দ যশোরে ডিবির পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক শ্যামনগর বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান কালিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কালিগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

কালিগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের চন্ডীতলা গ্রামে দুই সন্তানের জননী এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়; বরং পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড।

নিহত গৃহবধূ সাজিদা খাতুন (৩৫) চন্ডীতলা গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী। শুক্রবার (৮ মে) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  নবারুণ বালিকা বিদ্যালয়ে ফিরলেন প্রধান শিক্ষক মালেক গাজী

স্থানীয় সূত্র ও নিহতের স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সাজিদা খাতুনের ওপর নির্যাতন চলছিল। ঘটনার দিন রাতেও স্বামী মনিরুল ইসলাম, শ্বশুর-শাশুড়ি এবং পরিবারের অন্যান্য সদস্যরা তাকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। পরে গুরুতর অবস্থায় তার মৃত্যু হয়।

খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।

আরও পড়ুনঃ  শয়তানের নিঃশ্বাস" আতঙ্কে পুলিশ সুপারের বরাবর এলাকাবাসীর আবেদন

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সাজিদা খাতুনের পিতার বাড়ি উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর রঘুনাথপুর গ্রামে। তিনি কেরামত মোল্লা ওরফে কেনার মেয়ে। প্রায় ১০ বছর আগে শরিয়ত মোতাবেক চন্ডীতলা গ্রামের গফুর গাজীর ছেলে মনিরুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে দুই ছেলে সন্তান রয়েছে।

আরও পড়ুনঃ  গাজীপুরের আশপাশে হঠাৎ এলপিজি গ্যাসের সংকট, বেড়েছে দাম

এ ঘটনায় স্বামী মনিরুল ইসলাম, তার ভাই আবু সাঈদ গাজী এবং সহোদর নুরুজ্জামান গাজীর নাম উল্লেখ করে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে। বর্তমানে মরদেহ কালিগঞ্জ থানায় রাখা হয়েছে এবং নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

তবে ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে কালিগঞ্জ থানা পুলিশ।

জনপ্রিয় পোস্ট

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম বাস্তবায়নে ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

কালিগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

আপডেটের সময়: ০৫:৪৪:২৬ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬

কালিগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের চন্ডীতলা গ্রামে দুই সন্তানের জননী এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়; বরং পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড।

নিহত গৃহবধূ সাজিদা খাতুন (৩৫) চন্ডীতলা গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী। শুক্রবার (৮ মে) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

স্থানীয় সূত্র ও নিহতের স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সাজিদা খাতুনের ওপর নির্যাতন চলছিল। ঘটনার দিন রাতেও স্বামী মনিরুল ইসলাম, শ্বশুর-শাশুড়ি এবং পরিবারের অন্যান্য সদস্যরা তাকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। পরে গুরুতর অবস্থায় তার মৃত্যু হয়।

খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।

আরও পড়ুনঃ  রামগঞ্জ কে একটি আধুনিক রামগঞ্জ হিসেবে গড়ে তুলতে চাই এম পি