যশোরের অভয়নগর থেকে আবারও ১২টি ককটেল বোমাসহ আজিমুল শেখ (২৭) নামে একজনকে আটক করেছে র্যাব-৬ সদস্যরা। বুধবার বিকেলে অভয়নগর উপজেলার ইছামতী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আজিজুল শেখ অভয়নগর উপজেলার ইছামতী গ্রামের সভারত শেখের ছেলে।
র্যাব সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি- ৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল
অভয়নগর থানাধীন ইছামতী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় সুকৌশলে কালো পলিথিনে রক্ষিত অবস্থায় ১২টি ককটেল বোমাসহ আজিমুল শেখকে আটক করে।
যশোর র্যাব-৬ কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স জানান, এ ঘটনায় আটক আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে অভয়নগর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।




















