Dhaka ০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কালিগঞ্জে নাশকতা মামলায় শ্রমিকলীগ নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার তিনশ বছরের ঐতিহ্যের গুড়পুকুর মেলা উদ্বোধন আশাশুনির বাঁকড়ায় পুলিশের আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম বাস্তবায়নে ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন রামগঞ্জের প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা ওবায়েদুল হকের স্মরণসভা অনুষ্ঠিত রামগঞ্জ কে একটি আধুনিক রামগঞ্জ হিসেবে গড়ে তুলতে চাই এম পি সন্তানকে নিয়ে বাঁচতে চান একরামুল, চিকিৎসার জন্য প্রয়োজন ৬ লাখ টাকা গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী নিহত, স্ত্রী হাসপাতালে বেনাপোলে ৪৩ বোতল বিদেশি মদসহ চোরাচালান পণ্য জব্দ

আশাশুনির বাঁকড়ায় পুলিশের আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. আজিজুল ইসলাম (৪৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে উপজেলার বাঁকড়া গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আজিজুল ইসলাম আশাশুনি উপজেলার বাঁকড়া গ্রামের আঃ রাজ্জাক সরদারের ছেলে। তিনি শোভনালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুনঃ  গাজীপুরের আশপাশে হঠাৎ এলপিজি গ্যাসের সংকট, বেড়েছে দাম

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে আশাশুনি থানা পুলিশের একটি দল বাঁকড়া গ্রামে আজিজুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।

আজিজুল ইসলামের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আরিফ বলেন, আজিজুল আওয়ামী লীগের কর্মী। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।

তবে তার বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে এবং কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে- এ বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে সাংবাদিকদের নৌ-ভ্রমণ উপলক্ষে মতবিনিময় সভা

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর আজিজুল ইসলামের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, আজিজুল ইসলাম প্যান্টল আশাশুনি উপজেলার বিভিন্ন এলাকায় জমি-জমা সংক্রান্ত বিষয়ে নিজেকে জমির দলিল লেখক, কোথাও কোথাও মুহুরী আবার কোথাও জমি বিক্রেতা হিসেবে নিজেকে জাহির করতেন। এছাড়া আজিজুল পেশায় একজন আমিন হওয়ায় তার কাছে উপজেলার বিভিন্ন ঝামেলা যুক্ত জমির তথ্য থাকায় কৌশলে কিছু দিনের মধ্যে সেসব জমির কাগজ সৃষ্টি করে তা নিজের করে নেন। এভাবে সে অল্প দিনের মধ্যে প্রায় ৫০/৬০ বিঘা জমির মালিক হয়েছেন। এ বিষয়ে খুলনা রেঞ্জ ডিআইজি বরাবর বাঁকড়া গ্রামের স্থানীয় বাসিন্দারা তার বিরুদ্ধে একাধিক অভিযোগে প্রতিকার চেয়ে ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছিল। সেই আবেদনে বলা হয়েছিল -আশাশুনি উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের চিহ্নিত দালাল ও এলাকার জাল টাকার ব্যবসায়ী মোঃ আজিজুল ইসলাম সরদার ও প্যান্টেল এর বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী করছি।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কালিগঞ্জে নাশকতা মামলায় শ্রমিকলীগ নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আশাশুনির বাঁকড়ায় পুলিশের আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

আপডেটের সময়: ০৬:৫৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

আশাশুনির বাঁকড়ায় পুলিশের আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. আজিজুল ইসলাম (৪৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে উপজেলার বাঁকড়া গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আজিজুল ইসলাম আশাশুনি উপজেলার বাঁকড়া গ্রামের আঃ রাজ্জাক সরদারের ছেলে। তিনি শোভনালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুনঃ  যশোরে ডিবির পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে আশাশুনি থানা পুলিশের একটি দল বাঁকড়া গ্রামে আজিজুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।

আজিজুল ইসলামের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আরিফ বলেন, আজিজুল আওয়ামী লীগের কর্মী। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।

তবে তার বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে এবং কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে- এ বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি।

আরও পড়ুনঃ  গাজীপুরের আশপাশে হঠাৎ এলপিজি গ্যাসের সংকট, বেড়েছে দাম

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর আজিজুল ইসলামের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, আজিজুল ইসলাম প্যান্টল আশাশুনি উপজেলার বিভিন্ন এলাকায় জমি-জমা সংক্রান্ত বিষয়ে নিজেকে জমির দলিল লেখক, কোথাও কোথাও মুহুরী আবার কোথাও জমি বিক্রেতা হিসেবে নিজেকে জাহির করতেন। এছাড়া আজিজুল পেশায় একজন আমিন হওয়ায় তার কাছে উপজেলার বিভিন্ন ঝামেলা যুক্ত জমির তথ্য থাকায় কৌশলে কিছু দিনের মধ্যে সেসব জমির কাগজ সৃষ্টি করে তা নিজের করে নেন। এভাবে সে অল্প দিনের মধ্যে প্রায় ৫০/৬০ বিঘা জমির মালিক হয়েছেন। এ বিষয়ে খুলনা রেঞ্জ ডিআইজি বরাবর বাঁকড়া গ্রামের স্থানীয় বাসিন্দারা তার বিরুদ্ধে একাধিক অভিযোগে প্রতিকার চেয়ে ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছিল। সেই আবেদনে বলা হয়েছিল -আশাশুনি উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের চিহ্নিত দালাল ও এলাকার জাল টাকার ব্যবসায়ী মোঃ আজিজুল ইসলাম সরদার ও প্যান্টেল এর বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী করছি।

আরও পড়ুনঃ  নবীকে নিয়ে কটূক্তির মামলা নিয়ে "বিভ্রান্তি" বাদীর সংবাদ সম্মেলন