আসিয়ান কাপের চুড়ান্ত স্কোয়াড ঘোষণা, নেই তপু বর্মন!
আসন্ন আসিয়ান কাপের জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করেছেন প্রধান কোচ টমাস ডুলি। তবে চোটের কারণে সেই স্কোয়াড থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন।
বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে সান মারিনোর বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের পথচলা শুরু করেন টমাস ডুলি। সেই ম্যাচে জোড়া গোল করে বাংলাদেশ দলকে প্রথমবারের মতো ইউরোপের মাঠ থেকে জয় এনে দিয়েছিল অভিজ্ঞ তপু বর্মন। তবে আসন্ন আসিয়ান কাপের চুড়ান্ত স্কোয়াড থেকে ছিটকে গেছেন এই অভিজ্ঞ ডিফেন্ডার । ফলে তাকেই ছাড়াই বাংলাদেশ রক্ষণে বড় দায়িত্ব নিতে হবে রহমত মিয়া-তারিক কাজিদের।
তপু বর্মন বাদ পড়লেও স্কোয়াডে অভিজ্ঞ ও প্রবাসী তারকাদের নিয়ে ভারসাম্যপূর্ণ এক দল সাজিয়েছেন হেড কোচ ডুলি। মাঝমাঠে জামাল ভূঁইয়া, শেখ মোরসালিনদের সঙ্গে থাকছেন হামজা চৌধুরী ও সমিত সোম।
বাংলাদেশ দল:
গোলকিপার: মেহেদী হাসান শ্রাবণ, মিতুল মারমা, সুজন হোসেন।
ডিফেন্ডার: শাকিল আহাদ তপু, রহমত মিঞা, শুকি ইতোফুসা, জিদান ইউসুফ, তারিক কাজী, জায়ান আহমেদ, মনজুরুর রহমান, সাদ উদ্দিন।
মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া, শেখ মোরসালিন, হামজা চৌধুরী, সোহেল রানা, মো. সোহেল রানা, ফারহান আলী ওয়াহিদ, সমিত সোম।
ফরওয়ার্ড: রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, ফাহামেদুল ইসলাম, মিনহাজুল করিম স্বাধীন।



















