Dhaka ০১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চট্টগ্রামে র‍্যাবের তিন অভিযানে ১৯ হাজার ৯১০ ইয়াবা উদ্ধার,আটক ৫ রতনপুরে চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে সাঁকো নির্মাণ দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্কে চ্যাম্পিয়ন নলতা মাধ্যমিক বিদ্যালয় যশোরের শার্শায় ৬ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক তথ্য না পেয়ে পানিসারা ইউপি সচিবের বিরুদ্ধে ইউএনওর কাছে আপিল পেশাগত ঝুঁকি এড়াতে খুলনা বিভাগের ৬০ সাংবাদিককে দেওয়া হলো বিশেষ নিরাপত্তা সরঞ্জাম চুরি-ছিনতাইয়ের ১১ মামলার আসামি রাহাত ইসলাম শান্ত গ্রেপ্তার আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’ রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

উচ্ছৃঙ্খলতার মুখে বন্ধ ফিলিং স্টেশন বিপাকে সরকারি চাকুরীজীবী, শিক্ষক-সাংবাদিকরা

দেশজুড়ে চলমান জ্বালানি সংকটের প্রভাব থেকে মুক্ত নয় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলাও। সংকট মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের জন্য আলাদা সময়সূচি নির্ধারণ করা হলেও বাস্তবায়নের ক্ষেত্রে দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা।

উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সাধারণ মোটরসাইকেল চালকদের জন্য এবং বিকাল ৫টা থেকে রাত ৭টা পর্যন্ত উপজেলার বিভিন্ন দপ্তরের চাকরিজীবী, সাংবাদিক ও শিক্ষকদের জন্য জ্বালানি তেল সরবরাহের সময় নির্ধারণ করা হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইনুল ইসলাম খানের তত্ত্বাবধানে ট্যাগ অফিসারের মাধ্যমে সুষম বণ্টন কার্যক্রম শুরু হয়।

আরও পড়ুনঃ  পেশাগত ঝুঁকি এড়াতে খুলনা বিভাগের ৬০ সাংবাদিককে দেওয়া হলো বিশেষ নিরাপত্তা সরঞ্জাম

তবে বুধবার (৮ এপ্রিল) বিকাল ৫টার পর নির্ধারিত সময়ে চাকরিজীবী, শিক্ষক ও সাংবাদিকরা কালিগঞ্জ ফিলিং স্টেশনে তেল নিতে গেলে পরিস্থিতি উল্টো রূপ নেয়। অভিযোগ উঠেছে, সাধারণ মোটরসাইকেল চালকদের নির্ধারিত সময় শেষ হলেও কিছু উচ্ছৃঙ্খল বাইকার স্টেশন ত্যাগ না করে বিশৃঙ্খল আচরণ শুরু করেন। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।

আরও পড়ুনঃ  যশোরের শার্শায় ৬ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

পরিস্থিতি বিবেচনায় ট্যাগ অফিসার ও ফিলিং স্টেশন কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে সাময়িক ভাবে স্টেশন বন্ধ ঘোষণা করেন। ফলে নির্ধারিত সময়ে উপস্থিত চাকরিজীবী, শিক্ষক ও সাংবাদিকরা দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল নিতে ব্যর্থ হন।
পরবর্তীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়, দিনের নির্ধারিত সময় শেষ হওয়ায় আর কোনো মোটরসাইকেলে তেল সরবরাহ করা সম্ভব নয় এবং উপস্থিত সবাইকে স্টেশন ত্যাগ করার অনুরোধ জানানো হয়।

এ অবস্থায় অনেকেই ক্ষোভ প্রকাশ না করে নীরবে স্থান ত্যাগ করেন। তবে সংশ্লিষ্টদের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করতে দেখা যায়। তাদের দাবি, প্রশাসনের সুষ্ঠু ব্যবস্থাপনা ও কঠোর নজরদারি না থাকায় নির্ধারিত পরিকল্পনা ভেস্তে গেছে এবং প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হয়েছেন।

আরও পড়ুনঃ  দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্কে চ্যাম্পিয়ন নলতা মাধ্যমিক বিদ্যালয়

স্থানীয় সচেতন মহল মনে করছেন, জ্বালানি সংকটের এই সময়ে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কার্যকর ও কঠোর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

চট্টগ্রামে র‍্যাবের তিন অভিযানে ১৯ হাজার ৯১০ ইয়াবা উদ্ধার,আটক ৫

উচ্ছৃঙ্খলতার মুখে বন্ধ ফিলিং স্টেশন বিপাকে সরকারি চাকুরীজীবী, শিক্ষক-সাংবাদিকরা

আপডেটের সময়: ১২:৩৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬

দেশজুড়ে চলমান জ্বালানি সংকটের প্রভাব থেকে মুক্ত নয় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলাও। সংকট মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের জন্য আলাদা সময়সূচি নির্ধারণ করা হলেও বাস্তবায়নের ক্ষেত্রে দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা।

উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সাধারণ মোটরসাইকেল চালকদের জন্য এবং বিকাল ৫টা থেকে রাত ৭টা পর্যন্ত উপজেলার বিভিন্ন দপ্তরের চাকরিজীবী, সাংবাদিক ও শিক্ষকদের জন্য জ্বালানি তেল সরবরাহের সময় নির্ধারণ করা হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইনুল ইসলাম খানের তত্ত্বাবধানে ট্যাগ অফিসারের মাধ্যমে সুষম বণ্টন কার্যক্রম শুরু হয়।

আরও পড়ুনঃ  আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন'

তবে বুধবার (৮ এপ্রিল) বিকাল ৫টার পর নির্ধারিত সময়ে চাকরিজীবী, শিক্ষক ও সাংবাদিকরা কালিগঞ্জ ফিলিং স্টেশনে তেল নিতে গেলে পরিস্থিতি উল্টো রূপ নেয়। অভিযোগ উঠেছে, সাধারণ মোটরসাইকেল চালকদের নির্ধারিত সময় শেষ হলেও কিছু উচ্ছৃঙ্খল বাইকার স্টেশন ত্যাগ না করে বিশৃঙ্খল আচরণ শুরু করেন। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।

আরও পড়ুনঃ  রতনপুরে চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে সাঁকো নির্মাণ