Dhaka ০২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেড়ায় এডিস মশা নির্মূল ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান কালিগঞ্জের চাঁচাই অবশেষে বৃক্ষমেলার উদ্বোধন দেবহাটায় ৬৯৬ বোতল উইনকোরেক্সসহ নারী আটক সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী কেশবপুরে সৌদি আরবে হুতি হামলার প্রতিবাদে মানববন্ধন সাতক্ষীরায় ছুরিকাঘাতে তরুণের মৃত্যু কালিগঞ্জে নাশকতা মামলায় শ্রমিকলীগ নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার তিনশ বছরের ঐতিহ্যের গুড়পুকুর মেলা উদ্বোধন আশাশুনির বাঁকড়ায় পুলিশের আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম বাস্তবায়নে ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

কালিগঞ্জে খাস জমি দখলের চেষ্টা ও ভূমিহীনদের উচ্ছেদের হুমকির অভিযোগ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সোতা মৌজায় সরকারি খাস জমি জবরদখলের চেষ্টা এবং ইজারা গ্রহীতা ভূমিহীন পরিবারগুলোকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এই ঘটনায় জীবনের নিরাপত্তা ও ফসলের সুরক্ষা চেয়ে কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ভূমিহীনরা।

মঙ্গলবার (১২ মে) সরেজমিনে ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সোতা মৌজার ১নং খাস খতিয়ানের ৭.৬৬ একর জমি ২০০৫ সাল থেকে সরকারের নিকট হতে বন্দোবস্ত নিয়ে ভোগদখল করে আসছেন মোঃ ইউনুস আলী মোড়লসহ ৮ জন ভূমিহীন। দীর্ঘ ২১ বছর ধরে তারা সেখানে মাছ চাষ ও ফসল ফলিয়ে পরিবার পরিজন নিয়ে জীবন জীবিকা নির্বাহ করছেন।

আরও পড়ুনঃ  কালিগঞ্জের চাঁচাই অবশেষে বৃক্ষমেলার উদ্বোধন

ভূমিহীনদের উচ্ছেদের উদ্দেশ্যে বিবাদী মোঃ শাহনুর মোল্যা ও তার সহযোগীরা ইতিপূর্বে আদালতে একটি দেওয়ানী মামলা (নং ১০৫/২৫) দায়ের করেন। ওই মামলায় গত ২৩/০৭/২৫ তারিখে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করলেও পরবর্তীতে সরকারের পক্ষ থেকে আপত্তি দাখিল করা হয়। উভয় পক্ষের শুনানি ও নথিপত্র যথাযথ পর্যালোচনার পর গত ১২/০৪/২৬ তারিখে বিজ্ঞ আদালত ওই নিষেধাজ্ঞা ভ্যাকেট (বাতিল) করে দেন।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী নিহত, স্ত্রী হাসপাতালে

ভুক্তভোগীদের দাবি, আদালতে পরাজিত হয়েও ক্ষান্ত হয়নি বিবাদী পরসম্পদলোভী শাহনুর মোল্যা ও সুশান্তসহ তাদের সহযোগীরা। তারা বর্তমানে বেআইনিভাবে ঘেরের মাছ ও জমির ফসল লুটে নেওয়ার পাঁয়তারা করছে এবং ভূমিহীন পরিবারগুলোকে বিভিন্নভাবে হুমকি ধমকি প্রদান করছে।

আরও পড়ুনঃ  রামগঞ্জ কে একটি আধুনিক রামগঞ্জ হিসেবে গড়ে তুলতে চাই এম পি

ভুক্তভোগী মোঃ ইউনুস আলী মোড়ল বলেন, আমরা আইন মেনে সরকারকে রাজস্ব দিয়ে জমি চাষাবাদ করছি। আদালত আমাদের পক্ষে রায় দিলেও বিবাদীরা গায়ের জোরে আমাদের উচ্ছেদের চেষ্টা করছে। আমরা এখন জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

ভূমিহীন পরিবারগুলো তাদের ঘেরের মাছ, ধান ও অন্যান্য ফসলাদি রক্ষায় এবং ভূমিদস্যুদের হাত থেকে সরকারি সম্পত্তি বাঁচাতে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

বেড়ায় এডিস মশা নির্মূল ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

কালিগঞ্জে খাস জমি দখলের চেষ্টা ও ভূমিহীনদের উচ্ছেদের হুমকির অভিযোগ

আপডেটের সময়: ০৭:৫৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

কালিগঞ্জে খাস জমি দখলের চেষ্টা ও ভূমিহীনদের উচ্ছেদের হুমকির অভিযোগ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সোতা মৌজায় সরকারি খাস জমি জবরদখলের চেষ্টা এবং ইজারা গ্রহীতা ভূমিহীন পরিবারগুলোকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এই ঘটনায় জীবনের নিরাপত্তা ও ফসলের সুরক্ষা চেয়ে কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ভূমিহীনরা।

মঙ্গলবার (১২ মে) সরেজমিনে ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সোতা মৌজার ১নং খাস খতিয়ানের ৭.৬৬ একর জমি ২০০৫ সাল থেকে সরকারের নিকট হতে বন্দোবস্ত নিয়ে ভোগদখল করে আসছেন মোঃ ইউনুস আলী মোড়লসহ ৮ জন ভূমিহীন। দীর্ঘ ২১ বছর ধরে তারা সেখানে মাছ চাষ ও ফসল ফলিয়ে পরিবার পরিজন নিয়ে জীবন জীবিকা নির্বাহ করছেন।

আরও পড়ুনঃ  বেনাপোলে ৪৩ বোতল বিদেশি মদসহ চোরাচালান পণ্য জব্দ

ভূমিহীনদের উচ্ছেদের উদ্দেশ্যে বিবাদী মোঃ শাহনুর মোল্যা ও তার সহযোগীরা ইতিপূর্বে আদালতে একটি দেওয়ানী মামলা (নং ১০৫/২৫) দায়ের করেন। ওই মামলায় গত ২৩/০৭/২৫ তারিখে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করলেও পরবর্তীতে সরকারের পক্ষ থেকে আপত্তি দাখিল করা হয়। উভয় পক্ষের শুনানি ও নথিপত্র যথাযথ পর্যালোচনার পর গত ১২/০৪/২৬ তারিখে বিজ্ঞ আদালত ওই নিষেধাজ্ঞা ভ্যাকেট (বাতিল) করে দেন।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী নিহত, স্ত্রী হাসপাতালে

ভুক্তভোগীদের দাবি, আদালতে পরাজিত হয়েও ক্ষান্ত হয়নি বিবাদী পরসম্পদলোভী শাহনুর মোল্যা ও সুশান্তসহ তাদের সহযোগীরা। তারা বর্তমানে বেআইনিভাবে ঘেরের মাছ ও জমির ফসল লুটে নেওয়ার পাঁয়তারা করছে এবং ভূমিহীন পরিবারগুলোকে বিভিন্নভাবে হুমকি ধমকি প্রদান করছে।

আরও পড়ুনঃ  যশোরে ডিবির পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক