Dhaka ০৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল! সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত যশোরে বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১ যশোরে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী আটক গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল।

যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেল ৫টায় ঝিকরগাছা বাজারের ব্রিজসংলগ্ন এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে থানা মোড় প্রদক্ষিণ করে উপজেলা মোড়ে গিয়ে শেষ হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি নজরুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা জামায়াতের সূরা ও কর্মপরিষদ সদস্য এবং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন।

আরও পড়ুনঃ  রামগঞ্জ পৌরশহরে সড়ক সংস্কারের ধীরগতি জন দুর্ভোগ চরমে

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জয়নাল আবেদীন বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, গণতন্ত্র সুদৃঢ় করা, সুশাসন প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি অভিযোগ করেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট ও প্রশাসনে ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের অপসারণের যে দাবি বিভিন্ন রাজনৈতিক দল তুলেছিল, তা এখন বাস্তবায়িত হচ্ছে না।

সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল আলিম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় বৈষম্যহীন সমাজ, চাঁদাবাজিমুক্ত পরিবেশ, হত্যা ও ধর্ষণমুক্ত বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা বাস্তবায়িত হয়নি। তিনি দাবি করেন, সংসদে গণভোটের রায় না মানার বক্তব্যে জনগণ হতাশ হয়েছে। জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা হলে আর কোনো আন্দোলনের প্রয়োজন হবে না বলেও তিনি মন্তব্য করেন।

আরও পড়ুনঃ  চোটের কারণে 'দ্য হান্ড্রেড' থেকে ছিটকে গেলেন মোস্তাফিজ

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা “জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে”, “গণভোটের গণরায় মানতে হবে”সহ বিভিন্ন স্লোগান দেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. আবিদুর রহমান, পেশাজীবী সংগঠনের সভাপতি অধ্যাপক মাওলানা দ্বীন ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আলমগীর কবির এবং ঝিকরগাছা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ঈসা মাহমুদ।

আরও পড়ুনঃ  স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত

এছাড়া উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য হাফেজ রেজাউল করিম, মাওলানা ফখরুল ইসলাম, হাফেজ আবু জাফর, অধ্যাপক মশিউর রহমান, পৌর জামায়াতের আমির আব্দুল হামিদ, বাঁকড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট হাবিব কায়সার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর সভাপতি আসাদুজ্জামান আসাদসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

জনপ্রিয় পোস্ট

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল

আপডেটের সময়: ১০:৩৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল।

যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেল ৫টায় ঝিকরগাছা বাজারের ব্রিজসংলগ্ন এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে থানা মোড় প্রদক্ষিণ করে উপজেলা মোড়ে গিয়ে শেষ হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি নজরুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা জামায়াতের সূরা ও কর্মপরিষদ সদস্য এবং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন।

আরও পড়ুনঃ  ফারজানা হত্যা মামলার প্রধান আসামি আল মামুন গ্রেপ্তার

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জয়নাল আবেদীন বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, গণতন্ত্র সুদৃঢ় করা, সুশাসন প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি অভিযোগ করেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট ও প্রশাসনে ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের অপসারণের যে দাবি বিভিন্ন রাজনৈতিক দল তুলেছিল, তা এখন বাস্তবায়িত হচ্ছে না।

সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল আলিম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় বৈষম্যহীন সমাজ, চাঁদাবাজিমুক্ত পরিবেশ, হত্যা ও ধর্ষণমুক্ত বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা বাস্তবায়িত হয়নি। তিনি দাবি করেন, সংসদে গণভোটের রায় না মানার বক্তব্যে জনগণ হতাশ হয়েছে। জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা হলে আর কোনো আন্দোলনের প্রয়োজন হবে না বলেও তিনি মন্তব্য করেন।

আরও পড়ুনঃ  যশোরে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী আটক

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা “জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে”, “গণভোটের গণরায় মানতে হবে”সহ বিভিন্ন স্লোগান দেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. আবিদুর রহমান, পেশাজীবী সংগঠনের সভাপতি অধ্যাপক মাওলানা দ্বীন ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আলমগীর কবির এবং ঝিকরগাছা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ঈসা মাহমুদ।

আরও পড়ুনঃ  নওগাঁয় যুবক অপহরণ, নির্যাতন; ফাঁকা চেকে সই, স্ত্রীর কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগ