Dhaka ১১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চৌগাছায় এসআরবি’র অভিযানে ভারতীয় উইন্সেরেক্স সিরাপসহ আটক-২ সাদুল্লাপুর ঘাঘট নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে স্থানীয় এমপি সাংবাদিক আলিফ ফকির হ/ত্যা/র বিচারের দাবিতে নেত্রকোনায় দুই শতাধিক সাংবাদিকের মা/ন/ব/ব/ন্ধ/ন সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে

নিজের ভুলেই কোতোয়ালি থানার সামনে আটক ফুলপুরের আ’লীগ নেতা

​

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ঠিক সামনের একটি চায়ের দোকানে নিজের সামান্য ভুলেই পুলিশের হাতে আটক হয়েছেন ফুলপুর উপজেলার আমুয়া কান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। পুলিশের একটি সাধারণ সালামে আতঙ্কিত হয়ে দৌড়ে পালাতে গিয়েই মূলত ফেঁসে যান এই রাজনৈতিক নেতা।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ঘাটের সামনের চায়ের দোকানটিতে প্রায় সময়ই পুলিশের অনেক সদস্য চা খেতে যান। প্রতিদিনের মতো আজ কেও সেখানে পুলিশের বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। এ সময় দোকানে বসে থাকা এক ব্যক্তিকে দেখে কর্তব্যরত পুলিশের সন্দেহ হয়। কৌতূহলবশত এক পুলিশ সদস্য ওই ব্যক্তিকে ‘সালাম’ দেন।

আরও পড়ুনঃ  সাদুল্লাপুর ঘাঘট নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে স্থানীয় এমপি

​কিন্তু পুলিশের এই স্বাভাবিক সালামেই চরম আতঙ্কিত হয়ে পড়েন ওই ব্যক্তি। তিনি কোনো কিছু না ভেবেই আচমকা ঘটনাস্থল থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন।

​তার এমন সন্দেহজনক দৌড় দেখে উপস্থিত পুলিশ সদস্যরাও কালবিলম্ব না করে তার পেছনে ধাওয়া করেন। বেশ কিছুদূর ধাওয়া করার পর পুলিশ তাকে ধরে ফেলতে সক্ষম হয়। তবে ওই ব্যক্তিকে জাপটে ধরার সময় পুলিশের এক সদস্য মোটামুটি আহত হয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  চৌগাছায় এসআরবি'র অভিযানে ভারতীয় উইন্সেরেক্স সিরাপসহ আটক-২

​আটক করার পর তাকে কোতোয়ালি মডেল থানায় নিয়ে এসে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জানা যায়, আটক ব্যক্তি ময়মনসিংহ ফুলপুর উপজেলার আমুয়া কান্দা ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি।

​পুলিশ দেখে কেন এভাবে দৌড় দিলেন—জানতে চাইলে ওই আওয়ামী লীগ নেতা স্বীকার করেন যে, তার নামে এলাকায় দুটি রাজনৈতিক ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় হাইকোর্ট থেকে জামিন নেওয়া থাকলেও, অন্য মামলাটিতে তার কোনো জামিন ছিল না। থানার সামনে পুলিশ দেখে তিনি ভেবেছিলেন পুলিশ হয়তো তাকেই গ্রেপ্তার করতে এসেছে। আর এই ভয় থেকেই তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন।

আরও পড়ুনঃ  সাংবাদিক আলিফ ফকির হ/ত্যা/র বিচারের দাবিতে নেত্রকোনায় দুই শতাধিক সাংবাদিকের মা/ন/ব/ব/ন্ধ/ন

​কোতোয়ালি মডেল থানা পুলিশ জানিয়েছে, আটক রাজনৈতিক নেতা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং কাল সকালেই তাকে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

চৌগাছায় এসআরবি’র অভিযানে ভারতীয় উইন্সেরেক্স সিরাপসহ আটক-২

নিজের ভুলেই কোতোয়ালি থানার সামনে আটক ফুলপুরের আ’লীগ নেতা

আপডেটের সময়: ০৩:৫৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬