Dhaka ০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনার বেড়ায় গৃহবধূর আত্মহত্যা, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন:

পাবনার বেড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে মোছাঃ ইসমা খাতুন (৩২) নামের এক গৃহবধূ গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

​আজ (১৯ মে) মঙ্গলবার, আনুমানিক রাত ১২:০০ টা থেকে ভোর ০৫:০০ টার মধ্যে যেকোনো সময় বেড়া থানাধীন বাটিয়াখড়া নতুন পাড়া গ্রামে স্বামীর বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত ইসমা খাতুন ওই গ্রামের মোঃ রাসেলের স্ত্রী।

আরও পড়ুনঃ  বেড়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি কে সংবর্ধনা:

​​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময়ে সকলের অগোচরে স্বামীর শয়নকক্ষের পাশের একটি ছাপড়া ঘরের ডাবের (আঁড়া) সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন ইসমা খাতুন। পরবর্তীতে বিষয়টি টের পেয়ে ভিকটিমের স্বামী, শাশুড়ি ও ননদ মিলে গলার রশি কেটে তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন। তবে ততক্ষণে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

আরও পড়ুনঃ  কৃষি বাজেট প্রস্তাবনা

​খবর পেয়ে বেড়া মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। থানা পুলিশ জানায়, প্রাথমিক সুরতহালে মৃতের গলায় অর্ধচন্দ্রাকৃতির দাগ পরিলক্ষিত হয়েছে।

আরও পড়ুনঃ  ভাইরাল ভিডিওর পর চাপে এলজিইডির হিসাবরক্ষক

​প্রাথমিক অনুসন্ধানে স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে গভীর অভিমান থেকে ভিকটিম ইসমা খাতুন আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
​বেড়া মডেল থানা পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ঘটনাটি নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয় পোস্ট

পাবনার বেড়ায় গৃহবধূর আত্মহত্যা, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন:

আপডেটের সময়: ০৯:৫০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

পাবনার বেড়ায় গৃহবধূর আত্মহত্যা, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন:

পাবনার বেড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে মোছাঃ ইসমা খাতুন (৩২) নামের এক গৃহবধূ গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

​আজ (১৯ মে) মঙ্গলবার, আনুমানিক রাত ১২:০০ টা থেকে ভোর ০৫:০০ টার মধ্যে যেকোনো সময় বেড়া থানাধীন বাটিয়াখড়া নতুন পাড়া গ্রামে স্বামীর বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত ইসমা খাতুন ওই গ্রামের মোঃ রাসেলের স্ত্রী।

আরও পড়ুনঃ  অভিযানে মাদকসহ সাড়ে ১৩ লাখ টাকার চোরাচালান পন্য জব্দ

​​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময়ে সকলের অগোচরে স্বামীর শয়নকক্ষের পাশের একটি ছাপড়া ঘরের ডাবের (আঁড়া) সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন ইসমা খাতুন। পরবর্তীতে বিষয়টি টের পেয়ে ভিকটিমের স্বামী, শাশুড়ি ও ননদ মিলে গলার রশি কেটে তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন। তবে ততক্ষণে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

আরও পড়ুনঃ  বেড়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি কে সংবর্ধনা:

​খবর পেয়ে বেড়া মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। থানা পুলিশ জানায়, প্রাথমিক সুরতহালে মৃতের গলায় অর্ধচন্দ্রাকৃতির দাগ পরিলক্ষিত হয়েছে।

আরও পড়ুনঃ  সড়ক দুর্ঘটনায় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু।