Dhaka ০৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিকরগাছায় মিম নামের এক যুবকের লাশ উদ্ধার

ঝিকরগাছায় আবু হুরাইরা মিম (২৫) নামের এক যুবক খুন হয়েছে। সে পৌরসদরের কীর্তিপুর গ্রামের মশিয়ার রহমান ওরফে মশির বড় ছেলে। বৃহস্পতিবার (২১ মে) ভোরে যশোর-বেনাপোল মহাসড়ক সংলগ্ন বাড়ির পাশের বাঁশ বাগানে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় জনগণ পুলিশকে খবর দেয়।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে সকল প্রকার সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। অন্যত্র মাথায় ধারালো দা’এর কোপের আঘাতে হত্যা করে লাশ এখানে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিহতের মামাতো ভাই মারুফ জানান, মশিউর এর দুই ছেলের মধ্যে মীম বড়। তার ২১ দিন বয়সী একটা সহ ২টি কন্যা সন্তান আছে। মাঝে কিছুদিন ইজিবাইক চালালেও বর্তমানে সে বেকার ছিলো। কারো সাথে তার শত্রুতা ছিলোনা।

আরও পড়ুনঃ  বিরল হাসপাতালে ডা. মামুনকে বিদায় সংবর্ধনা

কেন, কি কারণে, কারা তাকে হত্যা করেছে সেটা বলা যাচ্ছে না। ভোরে লোকমুখে শুনে এসে দেখি তার লাশ এখানে পড়ে আছে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, যশোর বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা পৌরসভার সীমানা পিলারের নীচের নয়ন ঝিলে একটি লাশ পড়ে আছে শুনে আমি সহ পুলিশের একটি টিম গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করি এবং ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠনো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আরও পড়ুনঃ  পাবনার বেড়ায় গৃহবধূর আত্মহত্যা, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন:
জনপ্রিয় পোস্ট

ঝিকরগাছায় মিম নামের এক যুবকের লাশ উদ্ধার

আপডেটের সময়: ১০:৩১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ঝিকরগাছায় মিম নামের এক যুবকের লাশ উদ্ধার

ঝিকরগাছায় আবু হুরাইরা মিম (২৫) নামের এক যুবক খুন হয়েছে। সে পৌরসদরের কীর্তিপুর গ্রামের মশিয়ার রহমান ওরফে মশির বড় ছেলে। বৃহস্পতিবার (২১ মে) ভোরে যশোর-বেনাপোল মহাসড়ক সংলগ্ন বাড়ির পাশের বাঁশ বাগানে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় জনগণ পুলিশকে খবর দেয়।

আরও পড়ুনঃ  অসহায়দের মধ্যে ভিজিএফের চাল-উদ্বোধন করলেন ইউএনও

পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। অন্যত্র মাথায় ধারালো দা’এর কোপের আঘাতে হত্যা করে লাশ এখানে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিহতের মামাতো ভাই মারুফ জানান, মশিউর এর দুই ছেলের মধ্যে মীম বড়। তার ২১ দিন বয়সী একটা সহ ২টি কন্যা সন্তান আছে। মাঝে কিছুদিন ইজিবাইক চালালেও বর্তমানে সে বেকার ছিলো। কারো সাথে তার শত্রুতা ছিলোনা।

আরও পড়ুনঃ  প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন

কেন, কি কারণে, কারা তাকে হত্যা করেছে সেটা বলা যাচ্ছে না। ভোরে লোকমুখে শুনে এসে দেখি তার লাশ এখানে পড়ে আছে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, যশোর বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা পৌরসভার সীমানা পিলারের নীচের নয়ন ঝিলে একটি লাশ পড়ে আছে শুনে আমি সহ পুলিশের একটি টিম গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করি এবং ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠনো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আরও পড়ুনঃ  ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, অভিযুক্ত আটক।