Dhaka ০৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’ রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’

বীরগঞ্জে স্কুলের গেট বন্ধ: ঘুরপথে দুর্ভোগে শতাধিক শিক্ষার্থী

(৬ এপ্রিল ২০২৬) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত বীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের মূল প্রবেশদ্বার হঠাৎ বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের অভিযোগ, কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই গেটটি বন্ধ রাখায় প্রতিদিন শতাধিক শিক্ষার্থীকে প্রায় ৫০০ থেকে ৮০০ গজ অতিরিক্ত পথ ঘুরে বিদ্যালয়ে যাতায়াত করতে হচ্ছে।

শুধু বিদ্যালয়ে আসা-যাওয়া নয়, টিফিনের সময় বাড়িতে যাওয়া-আসাসহ দিনে চার থেকে পাঁচবার এই দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ পথ অতিক্রম করতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। এতে তাদের শারীরিক কষ্ট বাড়ছে, পাশাপাশি অনেকেই বিদ্যালয়ে যেতে অনীহা প্রকাশ করছে—যা শিক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে।

আরও পড়ুনঃ  শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

বর্তমানে ব্যবহৃত বিকল্প পথটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে অভিযোগ রয়েছে। ওই পথে দুই থেকে তিনটি ঝুঁকিপূর্ণ স্থান রয়েছে। এছাড়া পূর্ব পাশের রাস্তা ময়লা-আবর্জনা ও দুর্গন্ধে ভরা থাকায় তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে শিশুদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে আশঙ্কা করছেন অভিভাবকরা।

আরও পড়ুনঃ  তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

অতিরিক্ত পথ চলার কারণে সড়ক পারাপারে ঝুঁকি, যানবাহনের চাপ এবং সময় অপচয়—সব মিলিয়ে চরম উদ্বেগে রয়েছেন অভিভাবকরা। তাদের মতে, একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপথ সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হওয়া জরুরি হলেও বর্তমান পরিস্থিতি তার সম্পূর্ণ বিপরীত চিত্র তুলে ধরছে।

এ পরিস্থিতিতে এলাকাবাসী ও অভিভাবকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন জানিয়েছেন। তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বিদ্যালয়ের মূল গেটটি পুনরায় চালুর জোর দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  বেনাপোল সীমান্তে বিজিবি'র অভিযানে বিদেশী মদ জব্দ

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন জানান, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে প্রাথমিক শিক্ষা অফিসার ও সংশ্লিষ্ট অভিভাবকদের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অভিভাবকদের প্রত্যাশা, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে শিক্ষার্থীদের ভোগান্তি কমবে এবং বিদ্যালয়ে স্বাভাবিক ও নিরাপদ পরিবেশ ফিরে আসবে।

জনপ্রিয় পোস্ট

আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’

বীরগঞ্জে স্কুলের গেট বন্ধ: ঘুরপথে দুর্ভোগে শতাধিক শিক্ষার্থী

আপডেটের সময়: ১২:১০:৩৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬

(৬ এপ্রিল ২০২৬) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত বীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের মূল প্রবেশদ্বার হঠাৎ বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের অভিযোগ, কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই গেটটি বন্ধ রাখায় প্রতিদিন শতাধিক শিক্ষার্থীকে প্রায় ৫০০ থেকে ৮০০ গজ অতিরিক্ত পথ ঘুরে বিদ্যালয়ে যাতায়াত করতে হচ্ছে।

শুধু বিদ্যালয়ে আসা-যাওয়া নয়, টিফিনের সময় বাড়িতে যাওয়া-আসাসহ দিনে চার থেকে পাঁচবার এই দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ পথ অতিক্রম করতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। এতে তাদের শারীরিক কষ্ট বাড়ছে, পাশাপাশি অনেকেই বিদ্যালয়ে যেতে অনীহা প্রকাশ করছে—যা শিক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে।

আরও পড়ুনঃ  কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ

বর্তমানে ব্যবহৃত বিকল্প পথটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে অভিযোগ রয়েছে। ওই পথে দুই থেকে তিনটি ঝুঁকিপূর্ণ স্থান রয়েছে। এছাড়া পূর্ব পাশের রাস্তা ময়লা-আবর্জনা ও দুর্গন্ধে ভরা থাকায় তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে শিশুদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে আশঙ্কা করছেন অভিভাবকরা।

আরও পড়ুনঃ  রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ