Dhaka ০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল! সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত যশোরে বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

বেপজা অর্থনৈতিক অঞ্চলে চীনা কোম্পানির ১৬.৩৪ মিলিয়ন ডলার বিনিয়োগ।

চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি অ্যাক্সেসরিজ কারখানা স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে চুক্তি সই করেছে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান হুয়াজু অ্যাকসেসরিজ কোম্পানি লিমিটেড।

ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে সোমবার (২৬ জানুয়ারি) এই চুক্তি হয়। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি ১৬.৩৪ মিলিয়ন মার্কিন ডলার (১৯৯ কোটি ৫৫ লাখ ৪২ হাজার ১০৮ টাকা) বিনিয়োগ করবে। এতে ১,৩৯৫ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

আরও পড়ুনঃ  ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল!

বেপজার মঙ্গলবার (২৭ জানুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

প্রতিষ্ঠানটি বার্ষিক ৪ মিলিয়ন কেজি বিভিন্ন ধরনের গার্মেন্টস ও লেদার এক্সেসরিজ উৎপদান করবে। এসব পণ্যের মধ্যে রয়েছে- ব্রা কাপ, ব্রা ওয়্যার, হুক অ্যান্ড আই, ওয়েবিং টেপ, ইলাস্টিক, ড্র-স্ট্রিং, স্লাইডার, স্ন্যাপ বাটন, লোগো, ব্যাগ ও লাগেজ হার্ডওয়্যার এবং রিব প্রভৃতি।

বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং বিনিয়োগকারী কোম্পানির পক্ষে হুয়াজু এক্সেসরিজ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইয়াং ইয়ানমেই চুক্তিতে স্বাক্ষর করেন।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান শিল্প স্থাপনে সহজীকরণ, দ্রুত সেবা প্রদান ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে বেপজার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং হুয়াজু এক্সেসরিজ কোম্পানি লিমিটেডের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় পোস্ট

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ

বেপজা অর্থনৈতিক অঞ্চলে চীনা কোম্পানির ১৬.৩৪ মিলিয়ন ডলার বিনিয়োগ।

আপডেটের সময়: ১২:০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬