Dhaka ১১:০১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পেশাগত ঝুঁকি এড়াতে খুলনা বিভাগের ৬০ সাংবাদিককে দেওয়া হলো বিশেষ নিরাপত্তা সরঞ্জাম চুরি-ছিনতাইয়ের ১১ মামলার আসামি রাহাত ইসলাম শান্ত গ্রেপ্তার আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’ রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ

ভিবিডির উদ্যোগে সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরার উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয় এবং বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ

এসময় ভলান্টিয়াররা প্রতিটি বাড়িতে গিয়ে ডাবের খোলা, ফুলের টবসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি পরিষ্কার করে দেন। পাশাপাশি বাড়ির মালিকদের ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতন করেন এবং শিশুদের পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার বিষয়ে পরামর্শ দেন।

আরও পড়ুনঃ  তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ভিবিডি সাতক্ষীরার সভাপতি এসএম সাজেদুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা। তাই মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা হবে।

ভিবিডি সাতক্ষীরার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এসএম বিপ্লব হোসেন বলেন, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। এ লক্ষ্যেই মাসব্যাপী এই অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল

এছাড়াও মাসব্যাপী এই অভিযানে উপস্থিত ছিলেন ভলেন্টিয়ার ফর বাংলাদেশ খুলনা বিভাগের সাধারণ সম্পাদক হোসেন আলী, সাতক্ষীরার সাবেক সভাপতি ইব্রাহিম খলিল, হিউম্যান রিসোর্স অফিসার তানজিল আলম এবং কমিটি মেম্বার মাহবুবুর রহমান।

পেশাগত ঝুঁকি এড়াতে খুলনা বিভাগের ৬০ সাংবাদিককে দেওয়া হলো বিশেষ নিরাপত্তা সরঞ্জাম

ভিবিডির উদ্যোগে সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

আপডেটের সময়: ১২:৫৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরার উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয় এবং বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল

এসময় ভলান্টিয়াররা প্রতিটি বাড়িতে গিয়ে ডাবের খোলা, ফুলের টবসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি পরিষ্কার করে দেন। পাশাপাশি বাড়ির মালিকদের ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতন করেন এবং শিশুদের পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার বিষয়ে পরামর্শ দেন।

আরও পড়ুনঃ  কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ

ভিবিডি সাতক্ষীরার সভাপতি এসএম সাজেদুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা। তাই মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা হবে।

ভিবিডি সাতক্ষীরার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এসএম বিপ্লব হোসেন বলেন, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। এ লক্ষ্যেই মাসব্যাপী এই অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার