Dhaka ০৫:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কালিগঞ্জে নাশকতা মামলায় শ্রমিকলীগ নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার তিনশ বছরের ঐতিহ্যের গুড়পুকুর মেলা উদ্বোধন আশাশুনির বাঁকড়ায় পুলিশের আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম বাস্তবায়নে ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন রামগঞ্জের প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা ওবায়েদুল হকের স্মরণসভা অনুষ্ঠিত রামগঞ্জ কে একটি আধুনিক রামগঞ্জ হিসেবে গড়ে তুলতে চাই এম পি সন্তানকে নিয়ে বাঁচতে চান একরামুল, চিকিৎসার জন্য প্রয়োজন ৬ লাখ টাকা গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী নিহত, স্ত্রী হাসপাতালে বেনাপোলে ৪৩ বোতল বিদেশি মদসহ চোরাচালান পণ্য জব্দ

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর-এ সিএন্ডএফ এজেন্টদের স্বার্থ রক্ষায় ‘আর কোনো আপস নয়’- এমন কঠোর বার্তা দিয়ে উত্তপ্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা।

শনিবার (১৮ এপ্রিল) সকালে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুর রউফ। তিনি বন্দরের বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা ও এজেন্টদের প্রতি অবহেলার অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোমরা বন্দরের ব্যবসায়ীদের ন্যায্য অধিকার নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র বা গড়িমসি বরদাস্ত করা হবে না।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু। তিনি বন্দরের সার্বিক উন্নয়ন ব্যাহত হওয়া এবং ব্যবসায়িক পরিবেশ নষ্ট হওয়ার বিষয়ে কড়া সমালোচনা করেন। এছাড়া অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

আরও পড়ুনঃ  সন্তানকে নিয়ে বাঁচতে চান একরামুল, চিকিৎসার জন্য প্রয়োজন ৬ লাখ টাকা

সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবু হাসান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, এজেন্টদের স্বার্থ উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তা প্রতিহত করা হবে। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আবু মুসা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমিতির (রেজি: নং ৮৭/সাত) সভাপতি ও আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলামসহ বন্দরের বিভিন্ন নিবন্ধিত সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

আরও পড়ুনঃ  নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন

সভায় বক্তারা একযোগে ঘোষণা দেন, ভোমরা স্থলবন্দরের চলমান সমস্যার দ্রুত সমাধান না হলে তারা কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন। এ অবস্থানকে কেন্দ্র করে ব্যবসায়ী মহলে ইতোমধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

কালিগঞ্জে নাশকতা মামলায় শ্রমিকলীগ নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা

আপডেটের সময়: ১০:৫৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর-এ সিএন্ডএফ এজেন্টদের স্বার্থ রক্ষায় ‘আর কোনো আপস নয়’- এমন কঠোর বার্তা দিয়ে উত্তপ্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা।

শনিবার (১৮ এপ্রিল) সকালে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুর রউফ। তিনি বন্দরের বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা ও এজেন্টদের প্রতি অবহেলার অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোমরা বন্দরের ব্যবসায়ীদের ন্যায্য অধিকার নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র বা গড়িমসি বরদাস্ত করা হবে না।

আরও পড়ুনঃ  সন্তানকে নিয়ে বাঁচতে চান একরামুল, চিকিৎসার জন্য প্রয়োজন ৬ লাখ টাকা

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু। তিনি বন্দরের সার্বিক উন্নয়ন ব্যাহত হওয়া এবং ব্যবসায়িক পরিবেশ নষ্ট হওয়ার বিষয়ে কড়া সমালোচনা করেন। এছাড়া অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

আরও পড়ুনঃ  রামগঞ্জের প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা ওবায়েদুল হকের স্মরণসভা অনুষ্ঠিত