Dhaka ০৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’ রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’

যশোরে রুপা ও মদসহ চার পাচারকারী আটক

যশোরে বিপুল পরিমাণ রুপা ও বিদেশি মদসহ চারজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোরে যশোর সদর উপজেলার দাইতলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ঝিকরা দক্ষিণ গ্রামের সন্তোষ কুমার রায়ের ছেলে তরুণ কুমার রায় (৪৭), একই জেলার কলারোয়া উপজেলার আলাইপুর উত্তর গ্রামের নূর হোসেন মোড়লের ছেলে শিমুল মোড়ল, কলারোয়া উপজেলার উত্তর ভাদিয়ালী গ্রামের আলফাজ আলী সরদারের ছেলে শামীম হোসেন এবং যশোর সদর উপজেলার সাতবাড়িয়া গ্রামের আজিবার হোসেনের ছেলে আওয়াল হোসেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা ঢাকা থেকে রুপা সংগ্রহ করে যশোর সীমান্ত দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা করছিল।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে দাইতলা বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশি চালায় বিজিবির একটি টহলদল। এসময় সন্দেহভাজন চার ব্যক্তির ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ কেজি ৫০০ গ্রাম রুপা এবং ১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।এছাড়া তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন, পাওয়ার ব্যাংক, ঘড়ি এবং নগদ ৬ হাজার২ শত ৫ টাকা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মোট বাজারমূল্য প্রায় ৬৫ লক্ষ ৮৯ হাজার ৭০৫ টাকা।
আরও পড়ুনঃ  আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন'
জনপ্রিয় পোস্ট

আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’

যশোরে রুপা ও মদসহ চার পাচারকারী আটক

আপডেটের সময়: ০৫:১৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
যশোরে বিপুল পরিমাণ রুপা ও বিদেশি মদসহ চারজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোরে যশোর সদর উপজেলার দাইতলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ঝিকরা দক্ষিণ গ্রামের সন্তোষ কুমার রায়ের ছেলে তরুণ কুমার রায় (৪৭), একই জেলার কলারোয়া উপজেলার আলাইপুর উত্তর গ্রামের নূর হোসেন মোড়লের ছেলে শিমুল মোড়ল, কলারোয়া উপজেলার উত্তর ভাদিয়ালী গ্রামের আলফাজ আলী সরদারের ছেলে শামীম হোসেন এবং যশোর সদর উপজেলার সাতবাড়িয়া গ্রামের আজিবার হোসেনের ছেলে আওয়াল হোসেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা ঢাকা থেকে রুপা সংগ্রহ করে যশোর সীমান্ত দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা করছিল।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে দাইতলা বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশি চালায় বিজিবির একটি টহলদল। এসময় সন্দেহভাজন চার ব্যক্তির ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ কেজি ৫০০ গ্রাম রুপা এবং ১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।এছাড়া তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন, পাওয়ার ব্যাংক, ঘড়ি এবং নগদ ৬ হাজার২ শত ৫ টাকা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মোট বাজারমূল্য প্রায় ৬৫ লক্ষ ৮৯ হাজার ৭০৫ টাকা।
আরও পড়ুনঃ  বেনাপোল সীমান্তে বিজিবি'র অভিযানে বিদেশী মদ জব্দ