Dhaka ০৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনিয়ন

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উচ্চশিক্ষাবিষয়ক পরামর্শ ও সহযোগিতা প্রদানকারী প্রতিষ্ঠান বিএইচই ইউনি। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্য উদ্‌যাপনের পাশাপাশি উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা, বিদেশে পড়াশোনার সুযোগ এবং বিশ্ববিদ্যালয় ও কোর্স নির্বাচনের বিভিন্ন বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএইচ ইউনির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সিইও ডা. শফিক রহমানের সার্বিক তত্ত্বাবধানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করে থাকে বিএইচই ইউনি।

প্রতিষ্ঠানটি যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের তথ্য ও গাইডলাইন দিয়ে থাকে। পাশাপাশি শিক্ষার্থীদের পছন্দ ও যোগ্যতা অনুযায়ী বিশ্ববিদ্যালয় ও কোর্স নির্বাচন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহযোগিতাও প্রদান করে প্রতিষ্ঠানটি।অনুষ্ঠানে বক্তারা বলেন, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সাফল্য।

আরও পড়ুনঃ  গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০২৬ শুরু

এই সাফল্যের ধারাবাহিকতায় উচ্চশিক্ষার ক্ষেত্রে সঠিক পরিকল্পনা ও সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়া জরুরি। বিশেষ করে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়, কোর্স, ভর্তি-যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে আগেভাগে সঠিক ধারণা থাকলে শিক্ষার্থীরা নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা আরও সুসংগঠিতভাবে এগিয়ে নিতে পারে।

বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাঁন আরিফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএইচ ইউনির প্রতিনিধি প্রভাষক আবু হাসান ও ওয়ায়েস উল কাদির পরশ, বাগআঁচড়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক শাহানারা খাতুন এবং বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী জুবায়ের।কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য দেন খাদিজা খাতুন, কানিজ আহম্মেদ, সামিহা ফেরদৌস, তানজিম আহম্মেদ ও রেজওয়ান আহম্মেদ।

আরও পড়ুনঃ  স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ

তারা নিজেদের সাফল্যের অনুভূতি প্রকাশের পাশাপাশি ভবিষ্যতে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার নিয়ে নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরেন।এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, রিতা রানীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শেষপর্বে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের সাফল্য কামনা করা হয়।

কৃতি শিক্ষার্থীদের সম্মাননা জানানোর মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে শেষ হয়। বিএইচই ইউনি পক্ষ থেকে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনায় প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানানো হয়।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জ ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও :
জনপ্রিয় পোস্ট

বেনাপোলে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনিয়ন

আপডেটের সময়: ০৭:২৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনিয়ন

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উচ্চশিক্ষাবিষয়ক পরামর্শ ও সহযোগিতা প্রদানকারী প্রতিষ্ঠান বিএইচই ইউনি। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্য উদ্‌যাপনের পাশাপাশি উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা, বিদেশে পড়াশোনার সুযোগ এবং বিশ্ববিদ্যালয় ও কোর্স নির্বাচনের বিভিন্ন বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএইচ ইউনির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সিইও ডা. শফিক রহমানের সার্বিক তত্ত্বাবধানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করে থাকে বিএইচই ইউনি।

প্রতিষ্ঠানটি যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের তথ্য ও গাইডলাইন দিয়ে থাকে। পাশাপাশি শিক্ষার্থীদের পছন্দ ও যোগ্যতা অনুযায়ী বিশ্ববিদ্যালয় ও কোর্স নির্বাচন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহযোগিতাও প্রদান করে প্রতিষ্ঠানটি।অনুষ্ঠানে বক্তারা বলেন, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সাফল্য।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জ ঢাকা - খুলনা সড়কে বাস ও প্রাইভেটকার সংঘর্ষ, নিহত -২ :

এই সাফল্যের ধারাবাহিকতায় উচ্চশিক্ষার ক্ষেত্রে সঠিক পরিকল্পনা ও সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়া জরুরি। বিশেষ করে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়, কোর্স, ভর্তি-যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে আগেভাগে সঠিক ধারণা থাকলে শিক্ষার্থীরা নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা আরও সুসংগঠিতভাবে এগিয়ে নিতে পারে।

বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাঁন আরিফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএইচ ইউনির প্রতিনিধি প্রভাষক আবু হাসান ও ওয়ায়েস উল কাদির পরশ, বাগআঁচড়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক শাহানারা খাতুন এবং বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী জুবায়ের।কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য দেন খাদিজা খাতুন, কানিজ আহম্মেদ, সামিহা ফেরদৌস, তানজিম আহম্মেদ ও রেজওয়ান আহম্মেদ।

আরও পড়ুনঃ  স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ

তারা নিজেদের সাফল্যের অনুভূতি প্রকাশের পাশাপাশি ভবিষ্যতে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার নিয়ে নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরেন।এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, রিতা রানীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শেষপর্বে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের সাফল্য কামনা করা হয়।

কৃতি শিক্ষার্থীদের সম্মাননা জানানোর মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে শেষ হয়। বিএইচই ইউনি পক্ষ থেকে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনায় প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানানো হয়।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি