Dhaka ০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ সহযোগী গ্রেফতার

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ সহযোগী গ্রেফতার, বিদেশি পিস্তল ও ৩০ রাউন্ড গুলি উদ্ধার।

চট্টগ্রামে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হানের দুই সক্রিয় সহযোগীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা (ডিবি-উত্তর) বিভাগ। শুক্রবার (২২ মে) রাতে নগরীর চান্দগাঁও থানা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—চট্টগ্রামের রাউজান থানার আধার মানিক এলাকার মোজাম্মেল হকের ছেলে মোঃ শুভ (২২) এবং একই থানার কদলপুর এলাকার মৃত বাচা মিয়ার ছেলে মোঃ সুমন (৩৩)।

ডিবি পুলিশ জানায়, সিএমপি কমিশনারের দিকনির্দেশনায় শুক্রবার রাত আনুমানিক ১১টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন পুরাতন চান্দগাঁও পাঠানিয়া গোদা এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখানে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে দুই আসামির হেফাজত থেকে ২টি বিদেশি পিস্তল, ১৫ রাউন্ড পিস্তলের গুলি, ২টি ম্যাগাজিন (একটি খালি) এবং ১৫ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পিস্তলগুলোর গায়ে ‘MADE IN USA’ এবং ‘CHINA’ লেখা রয়েছে।

আরও পড়ুনঃ  ইয়াবা সম্রাট’ হাসানের ১ বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা

রাজু হত্যাকাণ্ড ও স্মার্ট গ্রুপে গুলিবর্ষণে সম্পৃক্ততা
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হানের নির্দেশে এসব অস্ত্র নিজেদের হেফাজতে রেখেছিল। এই অস্ত্র ব্যবহার করে তারা চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।

ডিবি পুলিশ আরও জানায়, প্রাথমিক তদন্তে সম্প্রতি চট্টগ্রামের চন্দনপুরা এলাকায় চাঁদার দাবিতে ‘স্মার্ট গ্রুপ’-এর ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান ও চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাড়িতে একাধিকবার গুলিবর্ষণের ঘটনার সাথে এই চক্রের সম্পৃক্ততা পাওয়া গেছে। এছাড়া, বায়েজীদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় বোনের বাসায় বেড়াতে আসা যুবক রাজুকে গুলি করে হত্যার চাঞ্চল্যকর ঘটনার সাথেও তারা জড়িত ছিল বলে তথ্য মিলেছে।

আরও পড়ুনঃ  সীমান্তে অবৈধ চোরাচালানী মালামাল জব্দ

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মোঃ শুভ ও মোঃ সুমনের বিরুদ্ধে এর আগেও চট্টগ্রাম জেলার রাউজান থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল, যা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

অস্ত্র উদ্ধারের এই ঘটনায় গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে চান্দগাঁও থানায় নতুন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  সিএমপি’র মুনসুরাবাদ পুলিশ লাইন্সে ২০ তলা আবাসিক ভবনের ফ্ল্যাট বরাদ্দ সম্পন্ন।
জনপ্রিয় পোস্ট

বেড়ায় ঈদ-উল-আযহা উদযাপন ও আইন-শৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি সভা

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ সহযোগী গ্রেফতার

আপডেটের সময়: ০৬:৫৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ সহযোগী গ্রেফতার, বিদেশি পিস্তল ও ৩০ রাউন্ড গুলি উদ্ধার।

চট্টগ্রামে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হানের দুই সক্রিয় সহযোগীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা (ডিবি-উত্তর) বিভাগ। শুক্রবার (২২ মে) রাতে নগরীর চান্দগাঁও থানা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—চট্টগ্রামের রাউজান থানার আধার মানিক এলাকার মোজাম্মেল হকের ছেলে মোঃ শুভ (২২) এবং একই থানার কদলপুর এলাকার মৃত বাচা মিয়ার ছেলে মোঃ সুমন (৩৩)।

ডিবি পুলিশ জানায়, সিএমপি কমিশনারের দিকনির্দেশনায় শুক্রবার রাত আনুমানিক ১১টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন পুরাতন চান্দগাঁও পাঠানিয়া গোদা এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখানে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে দুই আসামির হেফাজত থেকে ২টি বিদেশি পিস্তল, ১৫ রাউন্ড পিস্তলের গুলি, ২টি ম্যাগাজিন (একটি খালি) এবং ১৫ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পিস্তলগুলোর গায়ে ‘MADE IN USA’ এবং ‘CHINA’ লেখা রয়েছে।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

রাজু হত্যাকাণ্ড ও স্মার্ট গ্রুপে গুলিবর্ষণে সম্পৃক্ততা
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হানের নির্দেশে এসব অস্ত্র নিজেদের হেফাজতে রেখেছিল। এই অস্ত্র ব্যবহার করে তারা চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।

ডিবি পুলিশ আরও জানায়, প্রাথমিক তদন্তে সম্প্রতি চট্টগ্রামের চন্দনপুরা এলাকায় চাঁদার দাবিতে ‘স্মার্ট গ্রুপ’-এর ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান ও চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাড়িতে একাধিকবার গুলিবর্ষণের ঘটনার সাথে এই চক্রের সম্পৃক্ততা পাওয়া গেছে। এছাড়া, বায়েজীদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় বোনের বাসায় বেড়াতে আসা যুবক রাজুকে গুলি করে হত্যার চাঞ্চল্যকর ঘটনার সাথেও তারা জড়িত ছিল বলে তথ্য মিলেছে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে ৬ হাজার পিস ইয়াবাসহ মাইক্রোবাস জব্দ, গ্রেপ্তার ২

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মোঃ শুভ ও মোঃ সুমনের বিরুদ্ধে এর আগেও চট্টগ্রাম জেলার রাউজান থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল, যা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

অস্ত্র উদ্ধারের এই ঘটনায় গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে চান্দগাঁও থানায় নতুন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  এখন ঘুমাতে পারিনা জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে