Dhaka ১০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার বিজয়নগর সীমান্তে ৯৭৫০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার খানসামার বোর্ডেরহাটে সুদখোরদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন মায়ের জানাজায় বাঁধা-পুলিশের উপস্থিতি তে মুক্তি যশোর সীমান্তে চোরাচালানী মালামাল জব্দ অপরাধীর কোনো দল বা গ্রুপ নেই, কাউকেই ছাড় নয়”: কোতোয়ালি ওসি সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দুর্ঘটনার শঙ্কায় উদ্বিগ্ন পৌরবাসী সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার কলারোয়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, সমস্যা সমাধানের আশ্বাস

সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি বর্ষণ ও বোমা হামলা

লোপাতাড়ি গুলি বর্ষণ ও বোমা হামলা চালিয়েছে

সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি বর্ষণ ও বোমা হামলা

কুষ্টিয়ার ভেড়ামারা শহরের দক্ষিণ রেলগেট এলাকায় ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুর ব্যবসা প্রতিষ্ঠানের অফিস লক্ষ্য করে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি বর্ষণ ও বোমা হামলা চালিয়েছে। এতে অফিসের পাশে অবস্থিত চায়ের দোকানের মালিক শুকুর আলী (৫৫) গুলিবিদ্ধ হয়ে আহত হন; স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, গতকাল শনিবার রাত ৯টার দিকে চারজন মুখোশধারী ও হেলমেট পরা অপরিচিত ব্যক্তি মোটরসাইকেলে করে উত্তর দিক থেকে এসে প্রথমে একটি হাতবোমা নিক্ষেপ করে। পরে তারা শফিকুল ইসলাম ডাবলুর অফিস লক্ষ্য করে পরপর প্রায় ১৪-১৫ রাউন্ড পিস্তল ও শর্টগানের গুলি ছোড়ে। হামলার সময় অফিসের বাইরে থাকা চায়ের দোকানদার শুকুর আলী গুলিবিদ্ধ হন।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে সু-সন্তান পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু বলেন, প্রতিদিনের মতো ওই রাতে ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে বসে হিসাব-নিকাশের কাজ করছিলাম। হঠাৎ বাইরে থেকে ককটেল বিস্ফোরণের শব্দের পর টানা গুলির শব্দ শুনতে পাই; কারও মুখ দেখা যায়নি, কারণ সবাই মুখ বাঁধা ছিল এবং একজন হেলমেট পরা অবস্থায় ছিল। তিনি জানান, ঘটনার পর ভেড়ামারা থানার ওসি জাহিদুর রহমানকে বিষয়টি জানালে তিনি দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনার বিচার দাবি করেন।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা

উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি। যারা এই সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত, তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে বলে তিনি দাবি জানান এবং ঘটনার তীব্র নিন্দা জানান।

আরও পড়ুনঃ  পূর্ব বিরোধের জেরে চর ঈশ্বরদিয়ায় যুবককে পিটিয়ে হত্যা: গ্রেফতার ৪

ভেড়ামারা থানার ওসি জাহিদুর রহমান সাংবাদিকদের জানান, দক্ষিণ রেলগেটে বিএনপি নেতা শফিকুল ইসলাম ডাবলুর ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে কে বা কারা গুলি চালিয়েছে, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে; যে-ই জড়িত থাকুক, তাকে আইনের আওতায় আনা হবে এবং বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।

আরো পড়ুন

সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি বর্ষণ ও বোমা হামলা

ই-পেপার 

সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা

সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি বর্ষণ ও বোমা হামলা

আপডেটের সময়: ০৮:৪৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬

সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি বর্ষণ ও বোমা হামলা

কুষ্টিয়ার ভেড়ামারা শহরের দক্ষিণ রেলগেট এলাকায় ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুর ব্যবসা প্রতিষ্ঠানের অফিস লক্ষ্য করে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি বর্ষণ ও বোমা হামলা চালিয়েছে। এতে অফিসের পাশে অবস্থিত চায়ের দোকানের মালিক শুকুর আলী (৫৫) গুলিবিদ্ধ হয়ে আহত হন; স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, গতকাল শনিবার রাত ৯টার দিকে চারজন মুখোশধারী ও হেলমেট পরা অপরিচিত ব্যক্তি মোটরসাইকেলে করে উত্তর দিক থেকে এসে প্রথমে একটি হাতবোমা নিক্ষেপ করে। পরে তারা শফিকুল ইসলাম ডাবলুর অফিস লক্ষ্য করে পরপর প্রায় ১৪-১৫ রাউন্ড পিস্তল ও শর্টগানের গুলি ছোড়ে। হামলার সময় অফিসের বাইরে থাকা চায়ের দোকানদার শুকুর আলী গুলিবিদ্ধ হন।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে ভেকু দিয়ে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ

পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু বলেন, প্রতিদিনের মতো ওই রাতে ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে বসে হিসাব-নিকাশের কাজ করছিলাম। হঠাৎ বাইরে থেকে ককটেল বিস্ফোরণের শব্দের পর টানা গুলির শব্দ শুনতে পাই; কারও মুখ দেখা যায়নি, কারণ সবাই মুখ বাঁধা ছিল এবং একজন হেলমেট পরা অবস্থায় ছিল। তিনি জানান, ঘটনার পর ভেড়ামারা থানার ওসি জাহিদুর রহমানকে বিষয়টি জানালে তিনি দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনার বিচার দাবি করেন।

আরও পড়ুনঃ  কলারোয়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, সমস্যা সমাধানের আশ্বাস

উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি। যারা এই সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত, তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে বলে তিনি দাবি জানান এবং ঘটনার তীব্র নিন্দা জানান।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে ৪ সাজা পরোয়ানাভুক্ত আসামি সেলিম চৌধুরী গ্রেফতার।