Dhaka ০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে নেটওয়ার্ক সভা

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ও সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে টেকসই সমন্বয় ও শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে এক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) সকালে সাতক্ষীরা জেলা শহরের হোটেল টাইগার প্লাস সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’।

সভায় বক্তারা মানব পাচার বিরোধী কার্যক্রমে যৌথ উদ্যোগ গ্রহণ, সময়োপযোগী তথ্য আদান-প্রদান এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় এবং উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় এ সভাটি অনুষ্ঠিত হয়। রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মিথুন সরকার।

আরও পড়ুনঃ  রাজারহাটে অনুমোদনহীন কীটনাশক বিক্রি: ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

তিনি বলেন, মানব পাচার প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর নিবিড় সমন্বয় অত্যন্ত জরুরি। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উইনরক ইন্টারন্যাশনালের রিজিওনাল কোঅর্ডিনেটর শেখ মাসুদুল হাসান স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, ক্রিসেন্টের নির্বাহী পরিচালক এ কে এম আবু জাফর সিদ্দিক, হেডের নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, মিডার নির্বাহী পরিচালক দুলাল চন্দ্র দাস,

আরও পড়ুনঃ  রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত

সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, আরার ফ্যাসিলিটেটর সেকেন্দার আবু জাফর, প্রেরণার ট্রেনিং ডেভেলপমেন্ট অফিসার মৃত্যুঞ্জয় সাহা, মৌমাছির মরিয়ম খাতুন, পরিত্রাণের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোহাম্মদ রবিউল ইসলাম, জাস্টিস ফর কেয়ারের ইউথ লিডার সোহেল রানা, অগ্রগতির প্রজেক্ট ম্যানেজার শেখ মাহাবুবুর রহমান, উত্তরনের লিগ্যাল এ্যাডভাইজার এ্যাড মুনির উদ্দিন, সিটিআইপি সদস্য সাফিরুল ইসলাম, সারভাইভার লিডার জেসমিন সুলতানা, ব্র্যাকের জেলা সমন্বয়কারী হুমায়ূন রশীদ। এছাড়া সভায় আরও বিভিন্ন সংস্থা ও সারভাইভার লিডাররা অংশগ্রহণ করে তাদের মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন।

আরও পড়ুনঃ  প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরুর দিনেই অনুপস্থিত ৩ হাজারের বেশি
জনপ্রিয় পোস্ট

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে নেটওয়ার্ক সভা

আপডেটের সময়: ০৯:২৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ও সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে টেকসই সমন্বয় ও শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে এক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) সকালে সাতক্ষীরা জেলা শহরের হোটেল টাইগার প্লাস সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’।

সভায় বক্তারা মানব পাচার বিরোধী কার্যক্রমে যৌথ উদ্যোগ গ্রহণ, সময়োপযোগী তথ্য আদান-প্রদান এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় এবং উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় এ সভাটি অনুষ্ঠিত হয়। রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মিথুন সরকার।

আরও পড়ুনঃ  রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত

তিনি বলেন, মানব পাচার প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর নিবিড় সমন্বয় অত্যন্ত জরুরি। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উইনরক ইন্টারন্যাশনালের রিজিওনাল কোঅর্ডিনেটর শেখ মাসুদুল হাসান স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, ক্রিসেন্টের নির্বাহী পরিচালক এ কে এম আবু জাফর সিদ্দিক, হেডের নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, মিডার নির্বাহী পরিচালক দুলাল চন্দ্র দাস,

আরও পড়ুনঃ  মান্দায় ইজিপিপি কর্মসূচির আওতায় খাল পুনঃখনন প্রকল্পের শুভ উদ্বোধন