Dhaka ০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নবদিগন্তের টিউবওয়েল উপহার

  • আকাশ দাশ সৈকত,
  • আপডেটের সময়: ০৬:০৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • 24

স্কুলে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নবদিগন্তের টিউবওয়েল উপহার।

শিক্ষার্থীদের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট দূর করতে এইবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্থানীয় সামাজিক সংগঠন মহানগর নবদিগন্ত। আজ ৩০শে এপ্রিল (বৃহস্পতিবার) সংগঠনটির পক্ষ থেকে মহানগর মীর সিরাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে উপহার হিসেবে একটি গভীর টিউবওয়েল স্থাপন ও উদ্বোধন করা হয়েছে।

বিদ্যালয়ের পুরোনো টিউবওয়েলটি অকেজো হয়ে যাওয়ায় এতোদিন ধরে শিক্ষার্থীদের সুপেয় পানির জন্য তীব্র দুর্ভোগে পড়তে হয়েছিলো। বিদ্যালয়ে বিশুদ্ধ পানি না থাকায় কেউ বাড়ি থেকে বোতলে নিয়ে আসতো আবার কেউ দুর দুরান্ত থেকে পানি সরবরাহ করতো। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের এমন দুর্ভোগ অবশেষে নজরে আসে স্থানীয় সামাজিক সংগঠন নবদিগন্তের। তাইতো এইবার তারা তাদের নিজস্ব অর্থায়নে বিদ্যালয় প্রাঙ্গনে একটি গভীর টিউবওয়েল স্থাপনের দায়িত্ব নেয়।

আরও পড়ুনঃ  অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু দুই চিকিৎসক আটক

আজ সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে টিউবওয়েলটি উন্মুক্ত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন এছাড়াও এইসময় সংগঠনটির সদস্যরা এবং স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  পাবনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

এই বিষয়ে সংগঠনের সদস্য শেখ মেহেদী হাসান চৌধুরী নিজের বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশুদ্ধ পানি অপরিহার্য। স্কুলের এই সংকটের কথা শুনে আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতে আমাদের এ ধরনের সেবামূলক কাজ অব্যাহত থাকবে।”

আরও পড়ুনঃ  নিরাপদ অভিবাসন নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই

এছাড়াও ক্লাবের পক্ষ থেকে স্থানীয় মহানগর নূরানী কিন্ডারগার্টেনের জন্য কয়েকটি ফ্যান দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে।

সংগঠনটি ইতোমধ্যে তাদের পরবর্তী কর্মসূচির প্রস্তুতি গ্রহণ করেছে। আসন্ন কার্যক্রমের মধ্যে রয়েছে—

* বৃক্ষরোপণ কর্মসূচি
* কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
* গরিব ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা
* ফ্রি টিউশন ব্যবস্থা
* স্কুল ও মাদরাসার মাঠ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
*

জনপ্রিয় পোস্ট

স্কুলে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নবদিগন্তের টিউবওয়েল উপহার

আপডেটের সময়: ০৬:০৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

স্কুলে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নবদিগন্তের টিউবওয়েল উপহার।

শিক্ষার্থীদের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট দূর করতে এইবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্থানীয় সামাজিক সংগঠন মহানগর নবদিগন্ত। আজ ৩০শে এপ্রিল (বৃহস্পতিবার) সংগঠনটির পক্ষ থেকে মহানগর মীর সিরাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে উপহার হিসেবে একটি গভীর টিউবওয়েল স্থাপন ও উদ্বোধন করা হয়েছে।

বিদ্যালয়ের পুরোনো টিউবওয়েলটি অকেজো হয়ে যাওয়ায় এতোদিন ধরে শিক্ষার্থীদের সুপেয় পানির জন্য তীব্র দুর্ভোগে পড়তে হয়েছিলো। বিদ্যালয়ে বিশুদ্ধ পানি না থাকায় কেউ বাড়ি থেকে বোতলে নিয়ে আসতো আবার কেউ দুর দুরান্ত থেকে পানি সরবরাহ করতো। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের এমন দুর্ভোগ অবশেষে নজরে আসে স্থানীয় সামাজিক সংগঠন নবদিগন্তের। তাইতো এইবার তারা তাদের নিজস্ব অর্থায়নে বিদ্যালয় প্রাঙ্গনে একটি গভীর টিউবওয়েল স্থাপনের দায়িত্ব নেয়।

আরও পড়ুনঃ  ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু ফাহিম বাঁচতে চায়

আজ সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে টিউবওয়েলটি উন্মুক্ত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন এছাড়াও এইসময় সংগঠনটির সদস্যরা এবং স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় লিগ্যাল এইড দিবসে বর্ণাঢ্য আয়োজন

এই বিষয়ে সংগঠনের সদস্য শেখ মেহেদী হাসান চৌধুরী নিজের বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশুদ্ধ পানি অপরিহার্য। স্কুলের এই সংকটের কথা শুনে আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতে আমাদের এ ধরনের সেবামূলক কাজ অব্যাহত থাকবে।”

আরও পড়ুনঃ  একটু বৃষ্টিতেই সড়ক জলমগ্ন চরম দুর্ভোগে এলাকাবাসী