Dhaka ০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজধানীতে জ্বালানি তেলের তীব্র সংকটে জনজীবন বিপর্যস্ত সাতক্ষীরায় ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু রহস্যজনক অগ্নিকাণ্ড—ঘর থেকে স্বামী-স্ত্রীর দগ্ধ মরদেহ উদ্ধার। রাজারহাটে অদ্বিতা সুধী কানন ফিলিং স্টেশনে বাইকে আগুন, ভুয়া শিরোনাম নিয়ে ক্ষোভ মালিকের বাক প্রতিবন্ধী নারীর বিয়ে ও দুই সন্তানের পিতৃত্ব নিয়ে তুমুল বিতর্ক নারী-নেতৃত্বাধীন জলবায়ু সহনশীলতা ও সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বাগআঁচড়ায় ৫ ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বিজয়নগরে ২৬ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিজয়নগরের নাদিয়া পাঠান পাপন বীরগঞ্জে শুরু হাম-রুবেলা টিকা, সুরক্ষায় শিশুরা

স্পিন চ্যালেঞ্জ মাথায় নিয়েই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড

বাংলাদেশের স্পিন-বান্ধব উইকেটের কথা মাথায় রেখেই আসন্ন সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আজ দেশ ছাড়ার আগে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন কিউইদের ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম।

ঘরের মাঠে সর্বশেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্পিন-সহায়ক উইকেটে খেলেছে বাংলাদেশ। এবার সেই একই চ্যালেঞ্জের মুখোমুখি হতে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকা আসছে নিউজিল্যান্ড। তবে চলমান আইপিএল এবং পিএসএল-এ ব্যস্ত থাকায় কিউই স্কোয়াডে নেই একাধিক তারকা ক্রিকেটার। অভিজ্ঞ খেলোয়াড়দের অনুপস্থিতিতে এই তিন সপ্তাহের সফরটি নিউজিল্যান্ডের জন্য কিছুটা কঠিন হতে পারে। তবে দেশ ছাড়ার আগে সম্ভাব্য সব চ্যালেঞ্জ নিয়েই কথা বলেছেন অধিনায়ক ল্যাথাম।

আরও পড়ুনঃ  রহস্যজনক অগ্নিকাণ্ড—ঘর থেকে স্বামী-স্ত্রীর দগ্ধ মরদেহ উদ্ধার।

উইকেটের ধরন প্রসঙ্গে টম ল্যাথাম বলেন, “উইকেটের সম্ভাব্য কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার সামর্থ্য আমাদের আছে। অতীতের ম্যাচগুলো পর্যালোচনা করে আমরা যতটা সম্ভব তথ্য সংগ্রহ করেছি। আমরা জানি যে বাংলাদেশে স্পিন বড় ভূমিকা পালন করবে। এটা বুঝতে হবে যে নিউজিল্যান্ডের চেয়ে সেখানকার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতে পারে।

আরও পড়ুনঃ  সাত বছর পর বের হলো পারুল হত্যার রহস্য

প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করে তিনি আরও যোগ করেন, “আমার মনে হয়, যখনই বাংলাদেশ বা কিছুটা অপরিচিত কোনো কন্ডিশনে খেলতে যাওয়া হয়, তখন প্রস্তুতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। সেখানে গিয়ে শুরুটা যদি ভালোভাবে করা যায়, তবে তা সিরিজের ফলাফলে বড় পার্থক্য গড়ে দেয়। মানিয়ে নেওয়াটাই মূল বিষয়। আমরা এটি নিয়ে আলোচনা করছি এবং আশা করি মাঠের লড়াইয়ে তা বাস্তবায়ন করতে পারব।”

আরও পড়ুনঃ  রৌমারীতে ঐতিহাসিক বড়াইবাড়ী দিবস পালিত, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি।
জনপ্রিয় পোস্ট

রাজধানীতে জ্বালানি তেলের তীব্র সংকটে জনজীবন বিপর্যস্ত

স্পিন চ্যালেঞ্জ মাথায় নিয়েই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড

আপডেটের সময়: ০৯:৫৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

স্পিন চ্যালেঞ্জ মাথায় নিয়েই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড

বাংলাদেশের স্পিন-বান্ধব উইকেটের কথা মাথায় রেখেই আসন্ন সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আজ দেশ ছাড়ার আগে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন কিউইদের ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম।

ঘরের মাঠে সর্বশেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্পিন-সহায়ক উইকেটে খেলেছে বাংলাদেশ। এবার সেই একই চ্যালেঞ্জের মুখোমুখি হতে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকা আসছে নিউজিল্যান্ড। তবে চলমান আইপিএল এবং পিএসএল-এ ব্যস্ত থাকায় কিউই স্কোয়াডে নেই একাধিক তারকা ক্রিকেটার। অভিজ্ঞ খেলোয়াড়দের অনুপস্থিতিতে এই তিন সপ্তাহের সফরটি নিউজিল্যান্ডের জন্য কিছুটা কঠিন হতে পারে। তবে দেশ ছাড়ার আগে সম্ভাব্য সব চ্যালেঞ্জ নিয়েই কথা বলেছেন অধিনায়ক ল্যাথাম।

আরও পড়ুনঃ  লামায় নদীতে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু!

উইকেটের ধরন প্রসঙ্গে টম ল্যাথাম বলেন, “উইকেটের সম্ভাব্য কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার সামর্থ্য আমাদের আছে। অতীতের ম্যাচগুলো পর্যালোচনা করে আমরা যতটা সম্ভব তথ্য সংগ্রহ করেছি। আমরা জানি যে বাংলাদেশে স্পিন বড় ভূমিকা পালন করবে। এটা বুঝতে হবে যে নিউজিল্যান্ডের চেয়ে সেখানকার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতে পারে।

আরও পড়ুনঃ  রহস্যজনক অগ্নিকাণ্ড—ঘর থেকে স্বামী-স্ত্রীর দগ্ধ মরদেহ উদ্ধার।

প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করে তিনি আরও যোগ করেন, “আমার মনে হয়, যখনই বাংলাদেশ বা কিছুটা অপরিচিত কোনো কন্ডিশনে খেলতে যাওয়া হয়, তখন প্রস্তুতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। সেখানে গিয়ে শুরুটা যদি ভালোভাবে করা যায়, তবে তা সিরিজের ফলাফলে বড় পার্থক্য গড়ে দেয়। মানিয়ে নেওয়াটাই মূল বিষয়। আমরা এটি নিয়ে আলোচনা করছি এবং আশা করি মাঠের লড়াইয়ে তা বাস্তবায়ন করতে পারব।”

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় এমআর টিকাদান ক্যাম্পেইন শুরু