Dhaka ০৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

১১ বছর পলাতক থাকার পর অবশেষে ধানক্ষেত থেকে গ্রেপ্তার ডাকাতি মামলার আসামি

১১ বছর পলাতক থাকার পর অবশেষে ধানক্ষেত থেকে গ্রেপ্তার ডাকাতি মামলার আসামি, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ১১ বছর আগে দায়ের করা একটি ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিজয়নগর থানার ইসলামপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত ব্যক্তি মুর্শিদ ওরফে মোরশেদ উপজেলার কেনা গ্রামের চেনু মিয়ার ছেলে।

আরও পড়ুনঃ  অভিযান চালিয়ে ৫ কেজি অবৈধ গাঁজাসহ এক ব্যক্তি আটক 

পুলিশ জানায়, ২০১৫ সালের ১৩ জানুয়ারি দায়ের করা একটি ডাকাতি মামলার আসামি হিসেবে মোরশেদ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর পুলিশ ফাঁড়ির একটি দল তার অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় ট্রান্সফরমার চুরি চেষ্টায় দুইজন গ্রেপ্তার

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে তার বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে তাকে ঘিরে ফেলে আটক করা হয়। পরে তাকে বিজয়নগর থানায় নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুনঃ  ভুট্টা খেতের মিলল গৃহবধূর মরদেহ — রহস্যে ঘেরা মৃত্যু

পুলিশ সূত্রে আরও জানা যায়, মোরশেদের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও ডাকাতির প্রস্তুতিসহ মোট তিনটি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে পাঠানো হবে।

জনপ্রিয় পোস্ট

১১ বছর পলাতক থাকার পর অবশেষে ধানক্ষেত থেকে গ্রেপ্তার ডাকাতি মামলার আসামি

আপডেটের সময়: ১২:১৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

১১ বছর পলাতক থাকার পর অবশেষে ধানক্ষেত থেকে গ্রেপ্তার ডাকাতি মামলার আসামি, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ১১ বছর আগে দায়ের করা একটি ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিজয়নগর থানার ইসলামপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত ব্যক্তি মুর্শিদ ওরফে মোরশেদ উপজেলার কেনা গ্রামের চেনু মিয়ার ছেলে।

আরও পড়ুনঃ  অভিযান চালিয়ে ৫ কেজি অবৈধ গাঁজাসহ এক ব্যক্তি আটক 

পুলিশ জানায়, ২০১৫ সালের ১৩ জানুয়ারি দায়ের করা একটি ডাকাতি মামলার আসামি হিসেবে মোরশেদ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর পুলিশ ফাঁড়ির একটি দল তার অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করে।

আরও পড়ুনঃ  ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে তার বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে তাকে ঘিরে ফেলে আটক করা হয়। পরে তাকে বিজয়নগর থানায় নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুনঃ  ৩২ ঘণ্টা পর শ্রমিকদের প‌রিবহন ধর্মঘট প্রত্যাহার