Dhaka ০২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পেশাগত ঝুঁকি এড়াতে খুলনা বিভাগের ৬০ সাংবাদিককে দেওয়া হলো বিশেষ নিরাপত্তা সরঞ্জাম চুরি-ছিনতাইয়ের ১১ মামলার আসামি রাহাত ইসলাম শান্ত গ্রেপ্তার আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’ রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ

৮০০ লিটার ডিজেল মজুত: জরিমানা ও কারাদণ্ড

ঝিকরগাছায় ৮০০ লিটার ডিজেল মজুত: জরিমানা ও কারাদণ্ড

যশোরের ঝিকরগাছা উপজেলার হাজীরবাগ ইউনিয়নের মাটিকুমড়া গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) রাত ৮টার দিকে পরিচালিত এ অভিযানে জনৈক আব্দুল জব্বারের নিকট থেকে ৪ ব্যারেল ডিজেল (প্রতিটি ২০০ লিটার, মোট ৮০০ লিটার) মজুত অবস্থায় পাওয়া যায়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সাফফাত আরা সাঈদ।

আরও পড়ুনঃ  রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে

অভিযুক্ত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি পার্শ্ববর্তী শার্শা উপজেলার জোহরা ফিলিং স্টেশন থেকে উক্ত জ্বালানি তেল সংগ্রহ করেছেন।

অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে তাকে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এর ৫ ধারা লঙ্ঘনের দায়ে ১৩ ধারা অনুযায়ী ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন'

এ সময় জব্দকৃত ৮০০ লিটার জ্বালানি তেল নিকটস্থ মফিজ ফিলিং স্টেশনের ট্যাগ অফিসারের জিম্মায় প্রদান করা হয়। পরবর্তীতে পেট্রোল পাম্পের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে তেল বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাফফাত আরা সাঈদ বলেন, “অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করার সুযোগ কাউকে দেওয়া হবে না। এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।”

পেশাগত ঝুঁকি এড়াতে খুলনা বিভাগের ৬০ সাংবাদিককে দেওয়া হলো বিশেষ নিরাপত্তা সরঞ্জাম

৮০০ লিটার ডিজেল মজুত: জরিমানা ও কারাদণ্ড

আপডেটের সময়: ১২:০০:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ঝিকরগাছায় ৮০০ লিটার ডিজেল মজুত: জরিমানা ও কারাদণ্ড

যশোরের ঝিকরগাছা উপজেলার হাজীরবাগ ইউনিয়নের মাটিকুমড়া গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) রাত ৮টার দিকে পরিচালিত এ অভিযানে জনৈক আব্দুল জব্বারের নিকট থেকে ৪ ব্যারেল ডিজেল (প্রতিটি ২০০ লিটার, মোট ৮০০ লিটার) মজুত অবস্থায় পাওয়া যায়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সাফফাত আরা সাঈদ।

আরও পড়ুনঃ  রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার

অভিযুক্ত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি পার্শ্ববর্তী শার্শা উপজেলার জোহরা ফিলিং স্টেশন থেকে উক্ত জ্বালানি তেল সংগ্রহ করেছেন।

অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে তাকে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এর ৫ ধারা লঙ্ঘনের দায়ে ১৩ ধারা অনুযায়ী ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল

এ সময় জব্দকৃত ৮০০ লিটার জ্বালানি তেল নিকটস্থ মফিজ ফিলিং স্টেশনের ট্যাগ অফিসারের জিম্মায় প্রদান করা হয়। পরবর্তীতে পেট্রোল পাম্পের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে তেল বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  পেশাগত ঝুঁকি এড়াতে খুলনা বিভাগের ৬০ সাংবাদিককে দেওয়া হলো বিশেষ নিরাপত্তা সরঞ্জাম