Dhaka ০৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী সিভিল জজ,আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত ইখলাসের ক্লু-লেস হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও ০২ জন আসামী গ্রেফতার। গোপালগঞ্জে কলেজ শিক্ষার্থী জোবায়ের ভূঁইয়াকে পিটিয়ে হত্যা ! কালিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান কালিগঞ্জ ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজে নবীনবরণ অনুষ্ঠিত বেনাপোলে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ গোপালগঞ্জ ঢাকা – খুলনা সড়কে বাস ও প্রাইভেটকার সংঘর্ষ, নিহত -২ : গোপালগঞ্জে বাস-কনটেইনার গাড়ি সংঘর্ষ,নিহত ১ গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

কালিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ পরিচ্ছন্ন রাখা, জনসচেতনতা বৃদ্ধি এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় শুরু হয় পরিচ্ছন্নতা অভিযান।

জেলা প্রশাসক, সাতক্ষীরার নির্দেশনায় আয়োজিত কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), স্কাউট, গার্লস গাইড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার-ভিডিপির সদস্য এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

আরও পড়ুনঃ  মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা

অভিযানে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের বিভিন্ন স্থান থেকে ময়লা-আবর্জনা ও জঞ্জাল অপসারণ করা হয়। একই সঙ্গে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং ডেঙ্গুর প্রজনন স্থল ধ্বংসের বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে ময়লা-আবর্জনা পরিষ্কার করে তা নির্ধারিত ডাস্টবিনে ফেলেন এবং আনুষ্ঠানিক ভাবে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান,

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীপঙ্কর কুমার বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা জুয়েল হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা শশাঙ্ক কুমার মণ্ডল, আইসিটি কর্মকর্তা হেমেন্দ্র নাথ মণ্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা খানম, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস এম আহম্মদ উল্ল্যাহ বাচ্চু, সাংবাদিক ফজলুল হক ও তাপস কুমার ঘোষসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিরা।

আরও পড়ুনঃ  বেনাপোলে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান একটি চলমান প্রক্রিয়া। উপজেলা পরিষদসহ বিভিন্ন এলাকায় নিয়মিত ভাবে কার্যক্রম পরিচালনা করা হবে। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে ইতোমধ্যে ডাস্টবিন স্থাপন করা হয়েছে। পর্যায় ক্রমে অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানেও ডাস্টবিন স্থাপন করা হবে, যাতে মানুষ নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলতে পারেন এবং কালিগঞ্জকে পরিচ্ছন্ন রাখা সম্ভব হয়।ডেঙ্গু প্রতিরোধ প্রসঙ্গে ইউএনও বলেন, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলে রাখা যাবে না।

আরও পড়ুনঃ  সুন্দরগঞ্জে ৭ মাসের অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

বিশেষ করে ময়লার স্তূপ ও ঝোপঝাড় নিয়মিত পরিষ্কার রাখতে হবে। ডেঙ্গুর প্রকোপের বিষয়টি বিবেচনায় নিয়ে পরিচ্ছন্নতার পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। এ বিষয়ে উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে এবং নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, শুধু সরকারি উদ্যোগে নয়, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সাধারণ মানুষের সচেতন ও স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণও জরুরি। এ কার্যক্রম ধারাবাহিক ভাবে পরিচালনার মাধ্যমে উপজেলা পরিষদ চত্বরসহ পুরো উপজেলাকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বসবাসযোগ্য রাখতে উদ্যোগ অব্যাহত থাকবে।

জনপ্রিয় পোস্ট

সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী সিভিল জজ,আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম

কালিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

আপডেটের সময়: ০৬:৪৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কালিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ পরিচ্ছন্ন রাখা, জনসচেতনতা বৃদ্ধি এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় শুরু হয় পরিচ্ছন্নতা অভিযান।

জেলা প্রশাসক, সাতক্ষীরার নির্দেশনায় আয়োজিত কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), স্কাউট, গার্লস গাইড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার-ভিডিপির সদস্য এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

আরও পড়ুনঃ  ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রীর মরদেহ, তদন্ত শুরু

অভিযানে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের বিভিন্ন স্থান থেকে ময়লা-আবর্জনা ও জঞ্জাল অপসারণ করা হয়। একই সঙ্গে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং ডেঙ্গুর প্রজনন স্থল ধ্বংসের বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে ময়লা-আবর্জনা পরিষ্কার করে তা নির্ধারিত ডাস্টবিনে ফেলেন এবং আনুষ্ঠানিক ভাবে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান,

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীপঙ্কর কুমার বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা জুয়েল হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা শশাঙ্ক কুমার মণ্ডল, আইসিটি কর্মকর্তা হেমেন্দ্র নাথ মণ্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা খানম, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস এম আহম্মদ উল্ল্যাহ বাচ্চু, সাংবাদিক ফজলুল হক ও তাপস কুমার ঘোষসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিরা।

আরও পড়ুনঃ  গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান একটি চলমান প্রক্রিয়া। উপজেলা পরিষদসহ বিভিন্ন এলাকায় নিয়মিত ভাবে কার্যক্রম পরিচালনা করা হবে। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে ইতোমধ্যে ডাস্টবিন স্থাপন করা হয়েছে। পর্যায় ক্রমে অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানেও ডাস্টবিন স্থাপন করা হবে, যাতে মানুষ নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলতে পারেন এবং কালিগঞ্জকে পরিচ্ছন্ন রাখা সম্ভব হয়।ডেঙ্গু প্রতিরোধ প্রসঙ্গে ইউএনও বলেন, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলে রাখা যাবে না।

আরও পড়ুনঃ  স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ