গাইবান্ধার সুন্দরগঞ্জে ৭ মাসের অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের গাইবান্ধার সুন্দরগঞ্জে শাহাজাদী বেগম (২১) নামে সাত মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।
রবিবার ২০ই সেপ্টেম্বর এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সুন্দরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত।
নিহত শাহাজাদী বেগম উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা জাদুর বাজার গ্রামের শাহিন মিয়ার মেয়ে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে নির্যাতন করে আসছিল। এরই জেরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তাদের।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগ পেয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















