Dhaka ০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঝিকরগাছায় চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী আব্দুস সাত্তারের বিশাল শোডাউন যশোরে ১২ বছরের মাদ্রাসা ছাত্র ৩৫ দিন ধরে নিখোঁজ, দুশ্চিন্তায় পরিবার আসিয়ান কাপের চুড়ান্ত স্কোয়াড ঘোষণা, নেই তপু বর্মন! কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা গোবিন্দগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশের এসআই টিটোন নিহত গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু টুঙ্গিপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তার আশ্বাস এমপি জিলানীর গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২০২৬ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

যশোরে ১২ বছরের মাদ্রাসা ছাত্র ৩৫ দিন ধরে নিখোঁজ, দুশ্চিন্তায় পরিবার

যশোর সদরের শংকরপুর এলাকা থেকে মুঈন ইসলাম (১২) নামের এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হওয়ার পর গত ৩৫ দিন ধরে তার কোনো সন্ধান পাচ্ছে না পরিবার। এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখন পর্যন্ত শিশুটির কোনো হদিস মেলেনি।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী আব্দুস সাত্তারের বিশাল শোডাউন

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট শনিবার সকাল আনুমানিক ৮টা থেকে ৯টার মধ্যে মুঈন স্থানীয় বকচর মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর সে মাদ্রাসায়ও পৌঁছায়নি এবং বাড়িতেও ফিরে আসেনি। সম্ভাব্য সকল স্থান ও আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ মেলেনি। মুঈন যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শংকরপুর মোবারক কাঠি এলাকার নাঈম ইসলামের ছেলে।

আরও পড়ুনঃ  আইন-শৃঙ্খলা রক্ষা ও শৃঙ্খলা জোরদারে গোপালগঞ্জে পুলিশে মাস্টার প্যারেড ও অপরাধ কল্যাণ সভা :

ছেলেকে হারিয়ে চরম দুশ্চিন্তা ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। কোনো উপায় না পেয়ে গত ২৬ আগস্ট যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়। তবে ঘটনার এতদিন পার হয়ে গেলেও শিশুটির কোনো সন্ধান না মেলায় পরিবারের দুশ্চিন্তা আরও বেড়েছে।

আরও পড়ুনঃ  তালায় ৫ লাখ টাকার ভেজাল সার-কীটনাশক জব্দ

কোনো সহৃদয় ব্যক্তি যদি ছবি ও বর্ণনার সাথে মিল থাকা মুঈনের সন্ধান পেয়ে থাকেন, তবে নিকটস্থ থানায় জানানোর জন্য অথবা সরাসরি তার পরিবারের সাথে ০১৭১৩২২৯৭৭২ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

জনপ্রিয় পোস্ট

ঝিকরগাছায় চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী আব্দুস সাত্তারের বিশাল শোডাউন

যশোরে ১২ বছরের মাদ্রাসা ছাত্র ৩৫ দিন ধরে নিখোঁজ, দুশ্চিন্তায় পরিবার

আপডেটের সময়: ০৫:৫৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

যশোরে ১২ বছরের মাদ্রাসা ছাত্র ৩৫ দিন ধরে নিখোঁজ, দুশ্চিন্তায় পরিবার

যশোর সদরের শংকরপুর এলাকা থেকে মুঈন ইসলাম (১২) নামের এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হওয়ার পর গত ৩৫ দিন ধরে তার কোনো সন্ধান পাচ্ছে না পরিবার। এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখন পর্যন্ত শিশুটির কোনো হদিস মেলেনি।

আরও পড়ুনঃ  তালায় ৫ লাখ টাকার ভেজাল সার-কীটনাশক জব্দ

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট শনিবার সকাল আনুমানিক ৮টা থেকে ৯টার মধ্যে মুঈন স্থানীয় বকচর মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর সে মাদ্রাসায়ও পৌঁছায়নি এবং বাড়িতেও ফিরে আসেনি। সম্ভাব্য সকল স্থান ও আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ মেলেনি। মুঈন যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শংকরপুর মোবারক কাঠি এলাকার নাঈম ইসলামের ছেলে।

আরও পড়ুনঃ  সার বিতরণ নিয়ে অভিযোগের মধ্যে কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বদলি

ছেলেকে হারিয়ে চরম দুশ্চিন্তা ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। কোনো উপায় না পেয়ে গত ২৬ আগস্ট যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়। তবে ঘটনার এতদিন পার হয়ে গেলেও শিশুটির কোনো সন্ধান না মেলায় পরিবারের দুশ্চিন্তা আরও বেড়েছে।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা