Dhaka ১২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২০২৬ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত পুলিশে বড় রদবদল, ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান। তিন বছর পর গোপালগঞ্জ স্টেডিয়ামে আবারও ফিরছে প্রিমিয়ার লিগ ফুটবল : আইন-শৃঙ্খলা রক্ষা ও শৃঙ্খলা জোরদারে গোপালগঞ্জে পুলিশে মাস্টার প্যারেড ও অপরাধ কল্যাণ সভা : শার্শায় বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ কওমি মাদ্রাসার কমিটি গঠন: সভাপতি হান্নান, সাধারণ সম্পাদক ইমামুল সার বিতরণ নিয়ে অভিযোগের মধ্যে কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বদলি তালায় ৫ লাখ টাকার ভেজাল সার-কীটনাশক জব্দ ভয়ভীতি দেখিয়ে ৫ হাজার টাকা আদায়ের অভিযোগ সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা

তালায় ৫ লাখ টাকার ভেজাল সার-কীটনাশক জব্দ

সাতক্ষীরার তালা উপজেলায় বাড়িতে নকল ও ভেজাল সার-কীটনাশক মজুত এবং উৎপাদন ও বাজারজাতের অভিযোগে মশিয়ার রহমান নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অভিযানে জব্দ করা বিপুল পরিমাণ নকল ও ভেজাল সার-কীটনাশক ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে তালা উপজেলার লাউতাড়া গ্রামে মশিয়ার রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করে র‌্যাব। অভিযানে তার বাড়িতে বিভিন্ন ধরনের নকল ও ভেজাল সার-কীটনাশক মজুত থাকার বিষয়টি শনাক্ত করা হয়। পরে ঘটনাস্থলে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি

অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মশিয়ার রহমানের বাড়িতে বিপুল পরিমাণ সার ও কীটনাশক মজুত রাখা হয়েছিল। এসব পণ্যের মধ্যে নকল ও ভেজাল পণ্য থাকার অভিযোগের সত্যতা পাওয়া যায়। একই সঙ্গে নকল ও ভেজাল সার-কীটনাশক উৎপাদন ও বাজারজাতের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়টিও অভিযানে উঠে আসে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

আরও পড়ুনঃ  শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতা ও ইউপি সদস্য আসাদুল গ্রেফতার

অভিযানে প্রায় ৫ লাখ টাকা মূল্যের নকল ও ভেজাল সার-কীটনাশক জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জব্দ করা এসব পণ্য কৃষি ও কৃষকদের স্বার্থে ব্যবহার অনুপযোগী হওয়ায় তা ধ্বংসের নির্দেশ দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত মশিয়ার রহমান লাউতাড়া গ্রামের ইমান আলী মোড়লের ছেলে। তিনি বিসিআইসি সার সাব-ডিলার হিসেবে ব্যবসা পরিচালনার পাশাপাশি সার ও কীটনাশকের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, নকল ও ভেজাল সার-কীটনাশক কৃষি উৎপাদন এবং কৃষকদের জন্য ক্ষতিকর। এ ধরনের পণ্য ব্যবহারের ফলে ফসলের উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। অভিযানে মশিয়ার রহমানের বাড়ি থেকে প্রায় ৫ লাখ টাকা মূল্যের নকল ও ভেজাল সার-কীটনাশক জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ  গ্রাম আদালতকে জনপ্রিয় করতে কুড়িগ্রামে মতবিনিময়

কৃষি খাতে নকল ও ভেজাল উপকরণের ব্যবহার রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথাও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় পোস্ট

শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২০২৬ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

তালায় ৫ লাখ টাকার ভেজাল সার-কীটনাশক জব্দ

আপডেটের সময়: ০৭:৫২:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

তালায় ৫ লাখ টাকার ভেজাল সার-কীটনাশক জব্দ

সাতক্ষীরার তালা উপজেলায় বাড়িতে নকল ও ভেজাল সার-কীটনাশক মজুত এবং উৎপাদন ও বাজারজাতের অভিযোগে মশিয়ার রহমান নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অভিযানে জব্দ করা বিপুল পরিমাণ নকল ও ভেজাল সার-কীটনাশক ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে তালা উপজেলার লাউতাড়া গ্রামে মশিয়ার রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করে র‌্যাব। অভিযানে তার বাড়িতে বিভিন্ন ধরনের নকল ও ভেজাল সার-কীটনাশক মজুত থাকার বিষয়টি শনাক্ত করা হয়। পরে ঘটনাস্থলে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  গ্রাম আদালতকে জনপ্রিয় করতে কুড়িগ্রামে মতবিনিময়

অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মশিয়ার রহমানের বাড়িতে বিপুল পরিমাণ সার ও কীটনাশক মজুত রাখা হয়েছিল। এসব পণ্যের মধ্যে নকল ও ভেজাল পণ্য থাকার অভিযোগের সত্যতা পাওয়া যায়। একই সঙ্গে নকল ও ভেজাল সার-কীটনাশক উৎপাদন ও বাজারজাতের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়টিও অভিযানে উঠে আসে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

আরও পড়ুনঃ  শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতা ও ইউপি সদস্য আসাদুল গ্রেফতার

অভিযানে প্রায় ৫ লাখ টাকা মূল্যের নকল ও ভেজাল সার-কীটনাশক জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জব্দ করা এসব পণ্য কৃষি ও কৃষকদের স্বার্থে ব্যবহার অনুপযোগী হওয়ায় তা ধ্বংসের নির্দেশ দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত মশিয়ার রহমান লাউতাড়া গ্রামের ইমান আলী মোড়লের ছেলে। তিনি বিসিআইসি সার সাব-ডিলার হিসেবে ব্যবসা পরিচালনার পাশাপাশি সার ও কীটনাশকের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, নকল ও ভেজাল সার-কীটনাশক কৃষি উৎপাদন এবং কৃষকদের জন্য ক্ষতিকর। এ ধরনের পণ্য ব্যবহারের ফলে ফসলের উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। অভিযানে মশিয়ার রহমানের বাড়ি থেকে প্রায় ৫ লাখ টাকা মূল্যের নকল ও ভেজাল সার-কীটনাশক জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ  জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান।