Dhaka ০৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতন অভিযুক্ত গ্রেফতার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর গ্রামের বাসিন্দা আমিরুল ইসলামের ৮ বছর বয়সী মেয়ে জান্নাতুল প্রতিদিনের মতো বাড়িতে না থাকায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে এলাকাবাসীর সহায়তায় পাশের একটি আমবাগান থেকে তাকে নির্যাতিত অবস্থায় উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  ইয়াবাসহ ২ যুবক আটক,আদালতে প্রেরণ

এ সময় ঘটনাস্থল থেকেই একই গ্রামের মৃত গোলাপদী গাজীর ছেলে রুকুউদ্দিন গাজী (৪৮)-কে আটক করেন স্থানীয়রা। গুরুতর অবস্থায় শিশুটিকে দ্রুত উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আরও পড়ুনঃ  চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার: একাধিক মামলার আসামি পিয়াল হাসান আটক

পরবর্তীতে আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য শেখ জাহীদ আলমের হেফাজতে রাখা হয়। খবর পেয়ে বিকেল প্রায় ৪টার দিকে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুনঃ  অবরুদ্ধ কয়েকশ মানুষ প্রশাসনের হস্তক্ষেপের দাবি

এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জনপ্রিয় পোস্ট

কালিগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতন অভিযুক্ত গ্রেফতার

আপডেটের সময়: ১০:৫৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর গ্রামের বাসিন্দা আমিরুল ইসলামের ৮ বছর বয়সী মেয়ে জান্নাতুল প্রতিদিনের মতো বাড়িতে না থাকায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে এলাকাবাসীর সহায়তায় পাশের একটি আমবাগান থেকে তাকে নির্যাতিত অবস্থায় উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  অবরুদ্ধ কয়েকশ মানুষ প্রশাসনের হস্তক্ষেপের দাবি

এ সময় ঘটনাস্থল থেকেই একই গ্রামের মৃত গোলাপদী গাজীর ছেলে রুকুউদ্দিন গাজী (৪৮)-কে আটক করেন স্থানীয়রা। গুরুতর অবস্থায় শিশুটিকে দ্রুত উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় ট্রান্সফরমার চুরি চেষ্টায় দুইজন গ্রেপ্তার

পরবর্তীতে আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য শেখ জাহীদ আলমের হেফাজতে রাখা হয়। খবর পেয়ে বিকেল প্রায় ৪টার দিকে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুনঃ  ১০ দিন ব্যাপী তারুণ্যের বই মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী সাংস্কৃতিক সন্ধ্যা