Dhaka ০৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিগঞ্জে স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলমের নির্বাচনী জনসভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলমের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের কদমতলা ফুটবল ময়দানে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় বক্তারা বলেন, সমাজে এমন কিছু মানুষ আছেন যারা নীরবে-নিভৃতে মানবতার সেবা করে যান। ডাঃ শহিদুল আলম তেমনই একজন মানবতার ফেরিওয়ালা, যিনি দীর্ঘদিন ধরে গরিব ও অসহায় মানুষের চিকিৎসা সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। বক্তারা দাবি করেন, দীর্ঘ ৩০ বছর বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকেও তিনি মানুষের পাশে থেকেছেন বলেই ‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিতি লাভ করেছেন।

আরও পড়ুনঃ  ডিহিতে এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া

প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলম বলেন, আপনারা কোনো হুমকি বা ভয়ভীতিতে বিচলিত হবেন না। কেউ ভোটারদের হুমকি দিলে আমাকে জানাবেন। আমি যতদিন বেঁচে থাকব, ততদিন সাধারণ ও অসহায় মানুষের পাশে থাকব।তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদককারবার নির্মূলে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবেন।

জনসভায় রতনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শিহাব উদ্দিনের সভাপতিত্বে এবং কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাবেক সভাপতি আব্দুস সেলিমের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাদাত হোসেন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আজিজুর রহমান।

আরও পড়ুনঃ  অবরুদ্ধ কয়েকশ মানুষ প্রশাসনের হস্তক্ষেপের দাবি

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও চেয়ারম্যান লতিফুর রহমান খান বাবলু ,মথুরেশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, মৌতলা ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি আনিসুর রহমান হাবিবুল্লাহ, মৌতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য ফয়সাল কবির, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আনারুল ইসলাম আকুল,

আরও পড়ুনঃ  সাংবাদিক সাব্বির শোভনের মায়ের মৃত্যুতে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের শোক প্রকাশ

আরো পড়ুন:-

ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও সাবেক বিএনপি নেতা আব্দুস সাত্তার, ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক বিএনপি নেতা আব্দুল হামিদ, মথুরেশপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুর রব ও সাবেক বিএনপি নেতা ও ইউপি সদস্য আব্দুল কাদের প্রমুখ। এর আগে বেলা ১১ টায় কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে মুক্তিযোদ্ধাদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলম এক নির্বাচনী মতবিনিময় সভায় মিলিত হন।

ই-পেপার

ফেজবুক

জনপ্রিয় পোস্ট

কালিগঞ্জে স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলমের নির্বাচনী জনসভা

আপডেটের সময়: ০৮:৫২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬

কালিগঞ্জে স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলমের নির্বাচনী জনসভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলমের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের কদমতলা ফুটবল ময়দানে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় বক্তারা বলেন, সমাজে এমন কিছু মানুষ আছেন যারা নীরবে-নিভৃতে মানবতার সেবা করে যান। ডাঃ শহিদুল আলম তেমনই একজন মানবতার ফেরিওয়ালা, যিনি দীর্ঘদিন ধরে গরিব ও অসহায় মানুষের চিকিৎসা সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। বক্তারা দাবি করেন, দীর্ঘ ৩০ বছর বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকেও তিনি মানুষের পাশে থেকেছেন বলেই ‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিতি লাভ করেছেন।

আরও পড়ুনঃ  অবরুদ্ধ কয়েকশ মানুষ প্রশাসনের হস্তক্ষেপের দাবি

প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলম বলেন, আপনারা কোনো হুমকি বা ভয়ভীতিতে বিচলিত হবেন না। কেউ ভোটারদের হুমকি দিলে আমাকে জানাবেন। আমি যতদিন বেঁচে থাকব, ততদিন সাধারণ ও অসহায় মানুষের পাশে থাকব।তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদককারবার নির্মূলে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবেন।

জনসভায় রতনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শিহাব উদ্দিনের সভাপতিত্বে এবং কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাবেক সভাপতি আব্দুস সেলিমের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাদাত হোসেন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আজিজুর রহমান।

আরও পড়ুনঃ  রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও চেয়ারম্যান লতিফুর রহমান খান বাবলু ,মথুরেশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, মৌতলা ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি আনিসুর রহমান হাবিবুল্লাহ, মৌতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য ফয়সাল কবির, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আনারুল ইসলাম আকুল,

আরও পড়ুনঃ  ৮০০ লিটার ডিজেল মজুত: জরিমানা ও কারাদণ্ড