Dhaka ০২:২৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’ রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’

থানায় খোলা আকাশের নিচে পড়ে নষ্ট হচ্ছে কোটি টাকার জব্দ যানবাহন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি টাকার জব্দকৃত যানবাহন। রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে ধীরে ধীরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে এসব মোটরসাইকেল, ট্রাক, বাস, প্রাইভেট কার, সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাস।

থানা সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনা, চোরাচালান, মাদক পরিবহনসহ বিভিন্ন অভিযোগে পুলিশ এসব যানবাহন জব্দ করে থাকে। তবে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এগুলো থানার চত্বরে অযত্নে পড়ে থাকে। দীর্ঘ সময় ধরে রক্ষণাবেক্ষণের অভাবে যানবাহনগুলোর অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে।

আরও পড়ুনঃ  রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে

স্থানীয় সূত্রে জানা গেছে, থানার ভেতরে জায়গার সংকট থাকায় অধিকাংশ যানবাহন খোলা জায়গায় রাখা হয়। ফলে প্রাকৃতিক প্রতিকূলতায় দ্রুত ক্ষয় হচ্ছে মূল্যবান সম্পদ। অনেক ক্ষেত্রে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে, মরিচা ধরছে বডিতে।

আরও পড়ুনঃ  শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

দ্রুত মামলার নিষ্পত্তি, জব্দ যানবাহনের জন্য আলাদা সংরক্ষণাগার এবং প্রয়োজনীয় আইনি সংস্কার না হলে এ ধরনের ক্ষয়ক্ষতি রোধ করা সম্ভব নয়। তা না হলে প্রতিবছরই কোটি কোটি টাকার সম্পদ এভাবে নষ্ট হতে থাকবে।

এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, মালিকরা অনেক সময় আইনি জটিলতা বা আর্থিক কারণে তাদের যানবাহন ছাড়িয়ে নিতে আসেন না। অন্যদিকে আদালতের নির্দেশনা ছাড়া এসব যানবাহন নিলামে বিক্রি করারও সুযোগ নেই। ফলে দীর্ঘদিন ধরে এগুলো অযত্নে পড়ে থাকে।

আরও পড়ুনঃ  বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল

এবিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একে ফজলুল হক জানান,আমরা কোর্টে আবেদন দিয়ে রেখেছি,গাড়ির মামলা নিষ্পত্তি হওয়ার পর নিলামের জন্য অনুমোদন দেওয়া হবে।

জনপ্রিয় পোস্ট

আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’

থানায় খোলা আকাশের নিচে পড়ে নষ্ট হচ্ছে কোটি টাকার জব্দ যানবাহন

আপডেটের সময়: ১০:৩৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

থানায় খোলা আকাশের নিচে পড়ে নষ্ট হচ্ছে কোটি টাকার জব্দ যানবাহন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি টাকার জব্দকৃত যানবাহন। রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে ধীরে ধীরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে এসব মোটরসাইকেল, ট্রাক, বাস, প্রাইভেট কার, সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাস।

থানা সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনা, চোরাচালান, মাদক পরিবহনসহ বিভিন্ন অভিযোগে পুলিশ এসব যানবাহন জব্দ করে থাকে। তবে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এগুলো থানার চত্বরে অযত্নে পড়ে থাকে। দীর্ঘ সময় ধরে রক্ষণাবেক্ষণের অভাবে যানবাহনগুলোর অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে।

আরও পড়ুনঃ  বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল

স্থানীয় সূত্রে জানা গেছে, থানার ভেতরে জায়গার সংকট থাকায় অধিকাংশ যানবাহন খোলা জায়গায় রাখা হয়। ফলে প্রাকৃতিক প্রতিকূলতায় দ্রুত ক্ষয় হচ্ছে মূল্যবান সম্পদ। অনেক ক্ষেত্রে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে, মরিচা ধরছে বডিতে।

আরও পড়ুনঃ  শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

দ্রুত মামলার নিষ্পত্তি, জব্দ যানবাহনের জন্য আলাদা সংরক্ষণাগার এবং প্রয়োজনীয় আইনি সংস্কার না হলে এ ধরনের ক্ষয়ক্ষতি রোধ করা সম্ভব নয়। তা না হলে প্রতিবছরই কোটি কোটি টাকার সম্পদ এভাবে নষ্ট হতে থাকবে।

এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, মালিকরা অনেক সময় আইনি জটিলতা বা আর্থিক কারণে তাদের যানবাহন ছাড়িয়ে নিতে আসেন না। অন্যদিকে আদালতের নির্দেশনা ছাড়া এসব যানবাহন নিলামে বিক্রি করারও সুযোগ নেই। ফলে দীর্ঘদিন ধরে এগুলো অযত্নে পড়ে থাকে।

আরও পড়ুনঃ  কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ