Dhaka ০১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা জেগে উঠো ফাউন্ডেশনের সহায়তায় তালুয়াপাড়ায় অসহায় পরিবারের মুখে হাসি স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রীর মরদেহ, তদন্ত শুরু গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি  গোপালগঞ্জে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  আওয়ামী যুবলীগের নৈরাজ্য ও আগুণসন্ত্রাসের বিরুদ্ধে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল সুন্দরগঞ্জে ৭ মাসের অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ ভেঙে দেওয়ার এক মাস না যেতেই অবৈধ ইটভাটা পুনর্নির্মাণ ঝিকরগাছায় চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী আব্দুস সাত্তারের বিশাল শোডাউন

গাইবান্ধা-২ আসনে ফলাফল বাতিল ও পুনঃভোটের দাবি বিএনপি প্রার্থী আনিসুজ্জামান খান বাবুর

গাইবান্ধা-২ (সদর) আসনে সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারচুপি ও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলে ঘোষিত ফলাফল বাতিল করে সকল কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. আনিসুজ্জামান খান বাবু।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) গাইবান্ধা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, কমপক্ষে ৩০টি ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসাররা ভোট শুরুর পূর্বেই ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্টদের কাছ থেকে স্বাক্ষর নিয়েছেন, যা মূলত অনিয়ম ও কারচুপির উদ্দেশ্যেই নেয়া হয়েছে বলে তিনি মনে করেন।

আরও পড়ুনঃ  আওয়ামী যুবলীগের নৈরাজ্য ও আগুণসন্ত্রাসের বিরুদ্ধে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল

তিনি আরও অভিযোগ করেন, ভোটগ্রহণের দিন ১২ ফেব্রুয়ারি নিজ কেন্দ্রে ভোট প্রদান শেষে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালে লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে বিষয়টি প্রত্যক্ষ করেন। পরবর্তীতে বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া অগ্রিম ফলাফল শীটেও তার এজেন্টদের কাছ থেকে পূর্বে স্বাক্ষর নেওয়ার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  জেগে উঠো ফাউন্ডেশনের সহায়তায় তালুয়াপাড়ায় অসহায় পরিবারের মুখে হাসি

সংবাদ সম্মেলনে আনিসুজ্জামান খান বাবু বলেন, বেলা ২টার পর নিরাপত্তার দায়িত্বে থাকা বিভিন্ন বাহিনীর সদস্যরা তার সমর্থক ভোটার ও পোলিং এজেন্টদের সঙ্গে মারমুখী আচরণ করেছে, যার ফলে অনেকেই কেন্দ্র থেকে সরে যেতে বাধ্য হন। এতে ভোটের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি অভিযোগ করেন, প্রিসাইডিং অফিসারদের যোগসাজসে ভোটগ্রহণ চলাকালে কোনো এক সময় দাড়িপাল্লা প্রতীকের ব্যালট বাক্সে অতিরিক্ত ব্যালট ঢুকানো হয়েছে এবং জালিয়াতির মাধ্যমে ফলাফল টেম্পারিং করে তাকে পরাজিত দেখানো হয়েছে।

আরও পড়ুনঃ  গোবিন্দগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশের এসআই টিটোন নিহত

এসময় তিনি সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশের জোর দাবি জানান এবং বলেন, ফুটেজ যাচাই করলে প্রকৃত অনিয়মের চিত্র স্পষ্ট হয়ে উঠবে।

সংবাদ সম্মেলনের শেষে তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে ঘোষিত ফলাফল বাতিল করে গাইবান্ধা-২ (সদর) আসনের সকল কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান।

জনপ্রিয় পোস্ট

মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা

গাইবান্ধা-২ আসনে ফলাফল বাতিল ও পুনঃভোটের দাবি বিএনপি প্রার্থী আনিসুজ্জামান খান বাবুর

আপডেটের সময়: ০৫:২০:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

গাইবান্ধা-২ (সদর) আসনে সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারচুপি ও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলে ঘোষিত ফলাফল বাতিল করে সকল কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. আনিসুজ্জামান খান বাবু।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) গাইবান্ধা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, কমপক্ষে ৩০টি ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসাররা ভোট শুরুর পূর্বেই ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্টদের কাছ থেকে স্বাক্ষর নিয়েছেন, যা মূলত অনিয়ম ও কারচুপির উদ্দেশ্যেই নেয়া হয়েছে বলে তিনি মনে করেন।

আরও পড়ুনঃ  ভেঙে দেওয়ার এক মাস না যেতেই অবৈধ ইটভাটা পুনর্নির্মাণ

তিনি আরও অভিযোগ করেন, ভোটগ্রহণের দিন ১২ ফেব্রুয়ারি নিজ কেন্দ্রে ভোট প্রদান শেষে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালে লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে বিষয়টি প্রত্যক্ষ করেন। পরবর্তীতে বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া অগ্রিম ফলাফল শীটেও তার এজেন্টদের কাছ থেকে পূর্বে স্বাক্ষর নেওয়ার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  গোবিন্দগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশের এসআই টিটোন নিহত

সংবাদ সম্মেলনে আনিসুজ্জামান খান বাবু বলেন, বেলা ২টার পর নিরাপত্তার দায়িত্বে থাকা বিভিন্ন বাহিনীর সদস্যরা তার সমর্থক ভোটার ও পোলিং এজেন্টদের সঙ্গে মারমুখী আচরণ করেছে, যার ফলে অনেকেই কেন্দ্র থেকে সরে যেতে বাধ্য হন। এতে ভোটের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি অভিযোগ করেন, প্রিসাইডিং অফিসারদের যোগসাজসে ভোটগ্রহণ চলাকালে কোনো এক সময় দাড়িপাল্লা প্রতীকের ব্যালট বাক্সে অতিরিক্ত ব্যালট ঢুকানো হয়েছে এবং জালিয়াতির মাধ্যমে ফলাফল টেম্পারিং করে তাকে পরাজিত দেখানো হয়েছে।

আরও পড়ুনঃ  সুন্দরগঞ্জে ৭ মাসের অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ