Dhaka ১০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভেজাল দুধ তৈরির দায়ে মোবাইল কোর্টে জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড গোবিন্দগঞ্জে গৃহবধূ হত্যার অভিযোগ ‘আত্মহত্যা’ মামলা নিয়ে সংবাদ সম্মেলন বীরগঞ্জে অভিভাবক সমাবেশে শিশুদের উন্নয়নে বিভিন্ন সহায়তা প্রদান সাঘাটায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহে মা*দ*ক  ছি*ন*তা*ই ও কিশোর গ্যাং দ*মনে বিশেষ অ*ভি*যান গাজীর দরগাহ ফিলিং স্টেশনে আগুন গুরুতর দগ্ধ ইসমাইল বাংলাদেশ দলকে বিদায় জানিয়ে ক্যাবরেরার আবেগঘন বার্তা! যান্ত্রিকতার কবলে বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্যের পাথরের জাঁতা রাজারহাটে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত নতুন কুঁড়ি আসরের উদ্বোধনী ম্যাচে মান্দার দাপুটে জয়

গোবিন্দগঞ্জে গৃহবধূ হত্যার অভিযোগ ‘আত্মহত্যা’ মামলা নিয়ে সংবাদ সম্মেলন

গাইবান্ধায় গোবিন্দগঞ্জ উপজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিহতের পিতা আলহাজ্ব মোঃ সাদেক আলী এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি জানান প্রায় ৭ থেকে ৮ মাস আগে তার মেয়ে মোছাঃ স্বপ্না খাতুন (১৯)-এর বিয়ে হয় উপজেলার বেড়ামালঞ্চা গ্রামের মোঃ সুজন মিয়ার সঙ্গে।
বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা যৌতুকের দাবিতে তার মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল বলে অভিযোগ করেন তিনি। ঘটনার আগের দিনও স্বপ্নাকে গুরুতরভাবে মারধর করা হয় বলে দাবি করেন পরিবারের সদস্যরা।

আরও পড়ুনঃ  জামায়াতের ৩ নেতাকর্মীর ওপর মৌমাছির আক্রমণ, একজন সংকটাপন্ন

সাদেক আলীর অভিযোগ স্বপ্নাকে পিটিয়ে হত্যার পর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তিনি আরও জানান, তার অজান্তে মোঃ আনিসুজ্জামান বিদ্যুতের প্রভাবে তার স্ত্রীর পূর্ব পক্ষের ছেলে
মোঃ মোখলেছ মিয়াকে বাদী করে গোবিন্দগঞ্জ থানা-এ ‘আত্মহত্যার প্ররোচনা’ ধারায় একটি মামলা (নং-০৮/১৫৪) দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে ক্যাপসিকাম চাষে কৃষকের সফলতা,

তার দাবি প্রকৃত ঘটনা ধামাচাপা দিতে এবং আসল অপরাধীদের আড়াল করতে পরিকল্পিতভাবে এই মামলা করা হয়েছে। বর্তমান বাদীর মাধ্যমে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার পাওয়া সম্ভব নয় বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে নিহতের পিতা স্পষ্টভাবে জানান তিনি নিজে বাদী হয়ে আদালতে নতুন করে মামলা দায়ের করবেন। একই সঙ্গে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আপনারা জাতির বিবেক।

আরও পড়ুনঃ  সাঘাটায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ গ্রেপ্তার ২

সরেজমিনে তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করুন যাতে আমার মেয়ের হত্যাকারীরা উপযুক্ত শাস্তি পায়।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং এ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে

জনপ্রিয় পোস্ট

ভেজাল দুধ তৈরির দায়ে মোবাইল কোর্টে জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড

গোবিন্দগঞ্জে গৃহবধূ হত্যার অভিযোগ ‘আত্মহত্যা’ মামলা নিয়ে সংবাদ সম্মেলন

আপডেটের সময়: ০৮:৪২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬

গোবিন্দগঞ্জে গৃহবধূ হত্যার অভিযোগ ‘আত্মহত্যা’ মামলা নিয়ে সংবাদ সম্মেলন

গাইবান্ধায় গোবিন্দগঞ্জ উপজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিহতের পিতা আলহাজ্ব মোঃ সাদেক আলী এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি জানান প্রায় ৭ থেকে ৮ মাস আগে তার মেয়ে মোছাঃ স্বপ্না খাতুন (১৯)-এর বিয়ে হয় উপজেলার বেড়ামালঞ্চা গ্রামের মোঃ সুজন মিয়ার সঙ্গে।
বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা যৌতুকের দাবিতে তার মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল বলে অভিযোগ করেন তিনি। ঘটনার আগের দিনও স্বপ্নাকে গুরুতরভাবে মারধর করা হয় বলে দাবি করেন পরিবারের সদস্যরা।

আরও পড়ুনঃ  ২০ লাখ টাকার মুক্তিপণে অপহৃত চিকিৎসক উদ্ধার যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩

সাদেক আলীর অভিযোগ স্বপ্নাকে পিটিয়ে হত্যার পর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তিনি আরও জানান, তার অজান্তে মোঃ আনিসুজ্জামান বিদ্যুতের প্রভাবে তার স্ত্রীর পূর্ব পক্ষের ছেলে
মোঃ মোখলেছ মিয়াকে বাদী করে গোবিন্দগঞ্জ থানা-এ ‘আত্মহত্যার প্ররোচনা’ ধারায় একটি মামলা (নং-০৮/১৫৪) দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাজারহাটে কৃষিতে নতুন প্রযুক্তি টেকসই নিয়ে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত।

তার দাবি প্রকৃত ঘটনা ধামাচাপা দিতে এবং আসল অপরাধীদের আড়াল করতে পরিকল্পিতভাবে এই মামলা করা হয়েছে। বর্তমান বাদীর মাধ্যমে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার পাওয়া সম্ভব নয় বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে নিহতের পিতা স্পষ্টভাবে জানান তিনি নিজে বাদী হয়ে আদালতে নতুন করে মামলা দায়ের করবেন। একই সঙ্গে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আপনারা জাতির বিবেক।

আরও পড়ুনঃ  কুড়িগ্রাম সরকারি কলেজের ১৫ শিক্ষার্থীর জাপানে উচ্চশিক্ষার সুযোগ