Dhaka ১১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

চট্টগ্রামে ৪ ঘণ্টার ঝটিকা অভিযানে ধরা পড়লো ৭ খুনি

নৃশংস হত্যাকাণ্ডের পর পিকআপে লাশ গুমের চেষ্টা; চট্টগ্রামে ৪ ঘণ্টার ঝটিকা অভিযানে ধরা পড়লো ৭ খুনি

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় এক সিকিউরিটি গার্ডকে পিটিয়ে হত্যার পর লাশ গুমের চাঞ্চল্যকর ঘটনার মাত্র ৪ ঘণ্টার মধ্যেই মূল ঘাতকদের গ্রেফতার করেছে পুলিশ। গ্যারেজের ভেতরে নৃশংস এই হত্যাকাণ্ডের পর নিহতের মরদেহ একটি মিনি পিকআপে লুকিয়ে রেখে পালিয়েছিল খুনিরা। কিন্তু ডবলমুরিং মডেল থানা পুলিশের দ্রুত ও সাঁড়াশি অভিযানে শেষ রক্ষা হয়নি এজাহারনামীয় ৭ আসামির।

নিহত আবু সিদ্দিক পেশায় একজন গ্যারেজ সিকিউরিটি গার্ড। এই ঘটনায় নিহতের ভাই মোঃ আসলাম বাদী হয়ে ডবলমুরিং থানায় একটি হত্যা মামলা (ধারা: ৩০২/২০১/৩৪ পেনাল কোড) দায়ের করেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টার দিকে একদল সংঘবদ্ধ সন্ত্রাসী আচমকা গ্যারেজের ভেতর প্রবেশ করে। তারা সেখানে কর্তব্যরত সিকিউরিটি গার্ড আবু সিদ্দিকের ওপর চড়াও হয়। কিল-ঘুষি ও এলোপাতাড়ি মারধরের একপর্যায়ে এক সন্ত্রাসী গ্যারেজে থাকা রিকশার চাকার ভারী লোহার রিং দিয়ে আবু সিদ্দিকের শরীরে ও মাথায় উপুড়্যুপরি আঘাত করে। লোহার রিংয়ের গুরুতর আঘাতে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন আবু সিদ্দিক।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ

হত্যাকাণ্ড নিশ্চিত হওয়ার পর খুনিরা আতঙ্কিত হয়ে পড়ে। প্রমাণ লোপাট ও মরদেহ গুমের উদ্দেশ্যে তারা আবু সিদ্দিকের লাশটি গ্যারেজের ভেতরে থাকা একটি মিনি পিকআপ ভ্যানের পেছনে লুকিয়ে রাখে। এরপর তারা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

পুলিশের ‘অ্যাকশন’ ও ৪ ঘণ্টার সাফল্য
১৭ জুলাই মামলাটি রুজু হওয়ার পরপরই অ্যাকশনে নামে ডবলমুরিং মডেল থানা পুলিশ। কোনো সময় নষ্ট না করে বিশেষ টিম গঠন করে বিভিন্ন এলাকায় একযোগে চিরুনি অভিযান চালানো হয়। তথ্যপ্রযুক্তি এবং গোপন সংবাদের ভিত্তিতে মামলা রুজুর মাত্র ৪ ঘণ্টার মাথায় ঘটনার সাথে সরাসরি জড়িত ৭ আসামিকে কোণঠাসা করে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

আরও পড়ুনঃ  মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান'

গ্রেফতারকৃতরা হলেন:
১. শেখ আহমেদ রুবেল (৩৫)

২. মোঃ সাইফুল ইসলাম (২৭)

৩. মনিরুজ্জামান মামুন (২৮)

৪. মো: জামাল উদ্দিন মিজান (৪৫)

আরও পড়ুনঃ  যশোরে বিজিবি'র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

৫. মোঃ গোলাম রব্বানী (৫৫)

৬. মোঃ আবুল বাশার (৩৯)

৭. পেয়ার আহাম্মদ (৫৫)

ডবলমুরিং থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ৭ আসামিই সিকিউরিটি গার্ড আবু সিদ্দিককে পিটিয়ে হত্যা এবং লাশ গুমের চেষ্টার কথা অকপটে স্বীকার করেছে।

তুচ্ছ ঘটনা নাকি পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড—তা খতিয়ে দেখতে মামলাটির গভীর তদন্ত শুরু করেছে পুলিশ।

জনপ্রিয় পোস্ট

রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার

চট্টগ্রামে ৪ ঘণ্টার ঝটিকা অভিযানে ধরা পড়লো ৭ খুনি

আপডেটের সময়: ০৮:১৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

নৃশংস হত্যাকাণ্ডের পর পিকআপে লাশ গুমের চেষ্টা; চট্টগ্রামে ৪ ঘণ্টার ঝটিকা অভিযানে ধরা পড়লো ৭ খুনি

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় এক সিকিউরিটি গার্ডকে পিটিয়ে হত্যার পর লাশ গুমের চাঞ্চল্যকর ঘটনার মাত্র ৪ ঘণ্টার মধ্যেই মূল ঘাতকদের গ্রেফতার করেছে পুলিশ। গ্যারেজের ভেতরে নৃশংস এই হত্যাকাণ্ডের পর নিহতের মরদেহ একটি মিনি পিকআপে লুকিয়ে রেখে পালিয়েছিল খুনিরা। কিন্তু ডবলমুরিং মডেল থানা পুলিশের দ্রুত ও সাঁড়াশি অভিযানে শেষ রক্ষা হয়নি এজাহারনামীয় ৭ আসামির।

নিহত আবু সিদ্দিক পেশায় একজন গ্যারেজ সিকিউরিটি গার্ড। এই ঘটনায় নিহতের ভাই মোঃ আসলাম বাদী হয়ে ডবলমুরিং থানায় একটি হত্যা মামলা (ধারা: ৩০২/২০১/৩৪ পেনাল কোড) দায়ের করেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টার দিকে একদল সংঘবদ্ধ সন্ত্রাসী আচমকা গ্যারেজের ভেতর প্রবেশ করে। তারা সেখানে কর্তব্যরত সিকিউরিটি গার্ড আবু সিদ্দিকের ওপর চড়াও হয়। কিল-ঘুষি ও এলোপাতাড়ি মারধরের একপর্যায়ে এক সন্ত্রাসী গ্যারেজে থাকা রিকশার চাকার ভারী লোহার রিং দিয়ে আবু সিদ্দিকের শরীরে ও মাথায় উপুড়্যুপরি আঘাত করে। লোহার রিংয়ের গুরুতর আঘাতে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন আবু সিদ্দিক।

আরও পড়ুনঃ  বেনাপোল সীমান্তে বিজিবি'র অভিযানে বিদেশী মদ জব্দ

হত্যাকাণ্ড নিশ্চিত হওয়ার পর খুনিরা আতঙ্কিত হয়ে পড়ে। প্রমাণ লোপাট ও মরদেহ গুমের উদ্দেশ্যে তারা আবু সিদ্দিকের লাশটি গ্যারেজের ভেতরে থাকা একটি মিনি পিকআপ ভ্যানের পেছনে লুকিয়ে রাখে। এরপর তারা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

পুলিশের ‘অ্যাকশন’ ও ৪ ঘণ্টার সাফল্য
১৭ জুলাই মামলাটি রুজু হওয়ার পরপরই অ্যাকশনে নামে ডবলমুরিং মডেল থানা পুলিশ। কোনো সময় নষ্ট না করে বিশেষ টিম গঠন করে বিভিন্ন এলাকায় একযোগে চিরুনি অভিযান চালানো হয়। তথ্যপ্রযুক্তি এবং গোপন সংবাদের ভিত্তিতে মামলা রুজুর মাত্র ৪ ঘণ্টার মাথায় ঘটনার সাথে সরাসরি জড়িত ৭ আসামিকে কোণঠাসা করে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

আরও পড়ুনঃ  সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

গ্রেফতারকৃতরা হলেন:
১. শেখ আহমেদ রুবেল (৩৫)

২. মোঃ সাইফুল ইসলাম (২৭)

৩. মনিরুজ্জামান মামুন (২৮)

৪. মো: জামাল উদ্দিন মিজান (৪৫)

আরও পড়ুনঃ  পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: