Dhaka ০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিকরগাছায় বিদ্যুৎ সংকটে বিক্ষোভ পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও

যশোরের ঝিকরগাছা পৌরসভার ১নং ওয়ার্ডে বিদ্যুৎ সমস্যার প্রতিবাদে এলাকাবাসী বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) সকাল ১১টার দিকে পল্লী বিদ্যুৎ জোনাল কার্যালয় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুৎ সমস্যার কারণে দীর্ঘদিনের ভোগান্তিতে ক্ষুব্ধ এলাকাবাসী আকস্মিকভাবে কার্যালয় ঘেরাও করেন। এতে কিছু সময়ের জন্য কার্যালয়ের কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়।

আরও পড়ুনঃ  হামের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু মেডিকেলে উত্তেজনা

খবর পেয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ আবু সাঈদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। এলাকাবাসী বিদ্যুৎ সমস্যার কারণে ক্ষোভ প্রকাশ করছিলেন। আমরা তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দেওয়ায় পরে তারা অবরোধ তুলে নেন।”

এ সময় ঝিকরগাছা উপজেলা বিএনপির ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুনঃ  বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সার্জ গ্যানাব্রি!

বিক্ষোভরত এলাকাবাসী জানান, তাদের এলাকায় পৌরসভার লাইনের সংযোগ থাকলেও প্রায় চার বছর আগে লাইন পরিবর্তনের পর থেকে তারা স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ পাচ্ছেন না। ফিডার পরিবর্তন ও ফেজ সমস্যার কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তাদের অভিযোগ, একই পৌরসভার অন্যান্য ওয়ার্ডে এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না। তারা দ্রুত ফিডার বা ফেজ পরিবর্তনের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান দাবি করেন।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪৫৭ জন

এ বিষয়ে ঝিকরগাছা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ গোলাম কাদির বলেন, “সমস্যাটি মূলত টেকনিক্যাল। দ্রুত একটি টেকনিশিয়ান টিম পাঠিয়ে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে বিদ্যুৎ সংকট কিছুটা বেশি রয়েছে, এটি আমাদের সবাইকে ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হবে।

পরে কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেয় এলাকাবাসী এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

জনপ্রিয় পোস্ট

ঝিকরগাছায় বিদ্যুৎ সংকটে বিক্ষোভ পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও

আপডেটের সময়: ১২:৫১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ঝিকরগাছায় বিদ্যুৎ সংকটে বিক্ষোভ পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও

যশোরের ঝিকরগাছা পৌরসভার ১নং ওয়ার্ডে বিদ্যুৎ সমস্যার প্রতিবাদে এলাকাবাসী বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) সকাল ১১টার দিকে পল্লী বিদ্যুৎ জোনাল কার্যালয় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুৎ সমস্যার কারণে দীর্ঘদিনের ভোগান্তিতে ক্ষুব্ধ এলাকাবাসী আকস্মিকভাবে কার্যালয় ঘেরাও করেন। এতে কিছু সময়ের জন্য কার্যালয়ের কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়।

আরও পড়ুনঃ  হামের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু মেডিকেলে উত্তেজনা

খবর পেয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ আবু সাঈদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। এলাকাবাসী বিদ্যুৎ সমস্যার কারণে ক্ষোভ প্রকাশ করছিলেন। আমরা তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দেওয়ায় পরে তারা অবরোধ তুলে নেন।”

এ সময় ঝিকরগাছা উপজেলা বিএনপির ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুনঃ  ৪০৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদককারবারি আটক

বিক্ষোভরত এলাকাবাসী জানান, তাদের এলাকায় পৌরসভার লাইনের সংযোগ থাকলেও প্রায় চার বছর আগে লাইন পরিবর্তনের পর থেকে তারা স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ পাচ্ছেন না। ফিডার পরিবর্তন ও ফেজ সমস্যার কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তাদের অভিযোগ, একই পৌরসভার অন্যান্য ওয়ার্ডে এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না। তারা দ্রুত ফিডার বা ফেজ পরিবর্তনের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান দাবি করেন।

আরও পড়ুনঃ  বাইকুনুর জাতের আঙুর উৎপাদনে সফলতা দুই কৃষি উদ্যোক্তা