Dhaka ০৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

ঝিকরগাছায় মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরী নিহত

যশোরের ঝিকরগাছায় অজ্ঞাতনামা মোটরসাইকেলের ধাক্কায় মো. আব্দুল আজিজ গাজী (৬৫) নামে এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বেনেয়ালি গ্রামের বাসিন্দা এবং বেনেয়ালি বাজারে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করতেন।

আরও পড়ুনঃ  সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ও সতর্ক অবস্থান

বুধবার (১৩ মে) রাত ৯টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের বেনেয়ালি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল আজিজ গাজী বাড়ি থেকে পায়ে হেঁটে কর্মস্থল বেনেয়ালি বাজারে যাচ্ছিলেন। এসময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি অজ্ঞাতনামা মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর মোটরসাইকেলটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

আরও পড়ুনঃ  পাইকগাছা-কয়রা সড়ক এখন মানুষ চলাচলের ভয়াবহ মরণ ফাঁদে পরিণত

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতাল-এ রেফার করেন। পরে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

আরও পড়ুনঃ  দুই কোটি টাকার প্রতারণা: শ্রমিক লীগ সভাপতি সাবু ও মেয়ে ফারজানা কারাগারে

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাভারণ হাইওয়ে থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার জানান, ঘাতক মোটরসাইকেলটিকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় পোস্ট

ধর্ষণের শিকার বহুমাত্রিক প্রতিবন্ধী তরুণীর সন্তান প্রসব, থানায় মামলা, অভিযুক্ত পরিবারের অস্বীকার

ঝিকরগাছায় মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরী নিহত

আপডেটের সময়: ০৩:৪০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ঝিকরগাছায় মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরী নিহত

যশোরের ঝিকরগাছায় অজ্ঞাতনামা মোটরসাইকেলের ধাক্কায় মো. আব্দুল আজিজ গাজী (৬৫) নামে এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বেনেয়ালি গ্রামের বাসিন্দা এবং বেনেয়ালি বাজারে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করতেন।

আরও পড়ুনঃ  ধর্ষণের শিকার বহুমাত্রিক প্রতিবন্ধী তরুণীর সন্তান প্রসব, থানায় মামলা, অভিযুক্ত পরিবারের অস্বীকার