Dhaka ০৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মুকসুদপুর ও গোপালগঞ্জে পৃথক তিন সড়ক দুর্ঘটনা,নিহত ১ গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০২৬ শুরু গোপালগঞ্জ ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও : কুড়িগ্রামে নজরুল বর্ষ উদযাপনে বিজয়ীদের পুরস্কার বিতরণ। অভয়নগরে মাকে হারিয়ে ২ বছর বয়সী সন্তান নির্বাক, স্ত্রীকে ফিরে পেতে চান স্বামী মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা জেগে উঠো ফাউন্ডেশনের সহায়তায় তালুয়াপাড়ায় অসহায় পরিবারের মুখে হাসি স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রীর মরদেহ, তদন্ত শুরু

ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে রংপুরের মিঠাপুকুর থানার লতিফপুর ইউনিয়নের জায়গীরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল ঢাকা-রংপুর মহাসড়কের জায়গীরহাট বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে ইব্রাহিম ফার্মেসি ও ইমন মেডিসিন কর্নারের সামনে অবস্থান নেয়। এ সময় একটি সন্দেহজনক মোটরসাইকেলকে থামানোর সংকেত দিলে চালক ও তার সহযোগী পুলিশ উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে। তবে দ্রুত অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়।

আরও পড়ুনঃ  সুন্দরগঞ্জে ৭ মাসের অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

আটককৃতরা হলেন—গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ তুলশীপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিন সরকারের ছেলে মোঃ ফরিদুল ইসলাম (৩৩) এবং একই উপজেলার পশ্চিম পানল্লাপাড়া এলাকার মোঃ সামসুজ্জোহার ছেলে মোঃ রাহাদ তালুকদার (২৬)।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জ ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও :

তাদের দেহ তল্লাশি করে ফরিদুল ইসলামের পরনে থাকা জিন্সের প্যান্টের ডান পকেট থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা। এ ছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন কালো রঙের জিক্সার মোটরসাইকেল এবং মাদক লেনদেনে ব্যবহৃত দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত আলামত জব্দ তালিকার মাধ্যমে জব্দ করে আটককৃতদের মিঠাপুকুর থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ১৭, তারিখ ১০ এপ্রিল ২০২৬।
পরে গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  ভেঙে দেওয়ার এক মাস না যেতেই অবৈধ ইটভাটা পুনর্নির্মাণ

পুলিশ কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদকের বিস্তার রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জনপ্রিয় পোস্ট

মুকসুদপুর ও গোপালগঞ্জে পৃথক তিন সড়ক দুর্ঘটনা,নিহত ১

ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আপডেটের সময়: ০৫:৩৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে রংপুরের মিঠাপুকুর থানার লতিফপুর ইউনিয়নের জায়গীরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল ঢাকা-রংপুর মহাসড়কের জায়গীরহাট বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে ইব্রাহিম ফার্মেসি ও ইমন মেডিসিন কর্নারের সামনে অবস্থান নেয়। এ সময় একটি সন্দেহজনক মোটরসাইকেলকে থামানোর সংকেত দিলে চালক ও তার সহযোগী পুলিশ উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে। তবে দ্রুত অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়।

আরও পড়ুনঃ  কুড়িগ্রামে নজরুল বর্ষ উদযাপনে বিজয়ীদের পুরস্কার বিতরণ।

আটককৃতরা হলেন—গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ তুলশীপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিন সরকারের ছেলে মোঃ ফরিদুল ইসলাম (৩৩) এবং একই উপজেলার পশ্চিম পানল্লাপাড়া এলাকার মোঃ সামসুজ্জোহার ছেলে মোঃ রাহাদ তালুকদার (২৬)।

আরও পড়ুনঃ  গোবিন্দগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশের এসআই টিটোন নিহত