Dhaka ০৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাক প্রতিবন্ধী নারীর বিয়ে ও দুই সন্তানের পিতৃত্ব নিয়ে তুমুল বিতর্ক নারী-নেতৃত্বাধীন জলবায়ু সহনশীলতা ও সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বাগআঁচড়ায় ৫ ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বিজয়নগরে ২৬ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিজয়নগরের নাদিয়া পাঠান পাপন বীরগঞ্জে শুরু হাম-রুবেলা টিকা, সুরক্ষায় শিশুরা কুশুলিয়া পুলিন বাবুর হাটখোলায় শান্তিপূর্ণভাবে ডিজেল বিক্রি সাতক্ষীরায় এমআর টিকাদান ক্যাম্পেইন শুরু পুকুরে বিষ দিয়ে ৩০ লাখ টাকার মাছ নিধন প্রতিবন্ধী রফিকুলের পাশে সহায়তায় কামিল মাদ্রাসা শিক্ষক মোঃআনিছুর রহমান লিটন।

নারী-নেতৃত্বাধীন জলবায়ু সহনশীলতা ও সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরায় নারী-নেতৃত্বাধীন উদ্যোগে জলবায়ু সহনশীলতা ও সুরক্ষা বিষয়ে দিনব্যাপী এক কর্মশালা ও অ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়।

হিউম্যান রাইটস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন ডেভেলপমেন্ট (হেড)-এর উদ্যোগে, ‘ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ড’ এবং ‘সম্প্রতি এইড ফাউন্ডেশন’-এর সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় তৃতীয় ব্যাচে ৩০ জন নারী অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগ, আহত ৩

সোমবার দুপুরে শহরের ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত। প্রকল্পের সার্বিক বিষয় তুলে ধরেন হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শহর সমাজসেবা কর্মকর্তা মশিদুল ইসলাম, মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সম্প্রতি এইড ফাউন্ডেশনের সহকারী পরিচালক মলি শিকদার, সাংবাদিক বেলাল হোসেন ও আসাদুজ্জামান সরদার, সহ-সভাপতি আজিজুর রহমান বাদশা এবং আব্রাহাম জয় মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি রেহানা পারভীন।

আরও পড়ুনঃ  ইউএনও’র হস্তক্ষেপে ঝিকরগাছায় ‘সেবা’র তৎপরতায় পরিবারে ফিরছে ৭ বছরের শিশু

বক্তারা বলেন, উপকূলীয় জেলা সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে লবণাক্ততা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, নদীভাঙন, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা ও খাদ্য নিরাপত্তা সংকট ক্রমেই তীব্র আকার ধারণ করছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় বিশেষভাবে আলোচনা হয় নদী ভাঙন, বেড়িবাঁধ ধস, অতিবৃষ্টি, তাপপ্রবাহ, আকস্মিক বন্যা এবং শক্তিশালী ঝড়সহ বিভিন্ন দুর্যোগ বিষয়ে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের সামাজিক প্রভাব- যেমন বেকারত্ব ও বাল্যবিবাহ বৃদ্ধি- নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।

অংশগ্রহণকারীদের দুর্যোগকালীন প্রস্তুতি ও করণীয় সম্পর্কে ব্যবহারিক ধারণা দেওয়া হয়। বিশেষ করে ভূমিকম্পসহ আকস্মিক দুর্যোগে দ্রুত সাড়া দেওয়া এবং ক্ষয়ক্ষতি কমাতে পূর্বপ্রস্তুতির গুরুত্ব তুলে ধরা হয়।

আরও পড়ুনঃ  সীমান্তে বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার

নারী উন্নয়ন ও সামাজিক অবদানের স্বীকৃতি হিসেবে সম্প্রতি এইড ফাউন্ডেশনের সহকারী পরিচালক মলি শিকদারকে সম্মাননা প্রদান করা হয়।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন রেহানা পারভীন এবং সহকারী প্রশিক্ষক ছিলেন সোনিয়া পারভীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হেড সংস্থার প্রোগ্রাম অফিসার তরিকুল ইসলাম অন্তর, সহায়তায় ছিলেন আরিজা সুলতানা আখি।

জনপ্রিয় পোস্ট

বাক প্রতিবন্ধী নারীর বিয়ে ও দুই সন্তানের পিতৃত্ব নিয়ে তুমুল বিতর্ক

নারী-নেতৃত্বাধীন জলবায়ু সহনশীলতা ও সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৯:৪৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

নারী-নেতৃত্বাধীন জলবায়ু সহনশীলতা ও সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরায় নারী-নেতৃত্বাধীন উদ্যোগে জলবায়ু সহনশীলতা ও সুরক্ষা বিষয়ে দিনব্যাপী এক কর্মশালা ও অ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়।

হিউম্যান রাইটস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন ডেভেলপমেন্ট (হেড)-এর উদ্যোগে, ‘ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ড’ এবং ‘সম্প্রতি এইড ফাউন্ডেশন’-এর সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় তৃতীয় ব্যাচে ৩০ জন নারী অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  মনোনয়ন প্রত্যাশী জিনাত আরা ১৭ এপ্রিল সাক্ষাৎকারে অংশগ্রহণ

সোমবার দুপুরে শহরের ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত। প্রকল্পের সার্বিক বিষয় তুলে ধরেন হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শহর সমাজসেবা কর্মকর্তা মশিদুল ইসলাম, মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সম্প্রতি এইড ফাউন্ডেশনের সহকারী পরিচালক মলি শিকদার, সাংবাদিক বেলাল হোসেন ও আসাদুজ্জামান সরদার, সহ-সভাপতি আজিজুর রহমান বাদশা এবং আব্রাহাম জয় মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি রেহানা পারভীন।

আরও পড়ুনঃ  ইউএনও’র হস্তক্ষেপে ঝিকরগাছায় ‘সেবা’র তৎপরতায় পরিবারে ফিরছে ৭ বছরের শিশু

বক্তারা বলেন, উপকূলীয় জেলা সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে লবণাক্ততা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, নদীভাঙন, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা ও খাদ্য নিরাপত্তা সংকট ক্রমেই তীব্র আকার ধারণ করছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় বিশেষভাবে আলোচনা হয় নদী ভাঙন, বেড়িবাঁধ ধস, অতিবৃষ্টি, তাপপ্রবাহ, আকস্মিক বন্যা এবং শক্তিশালী ঝড়সহ বিভিন্ন দুর্যোগ বিষয়ে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের সামাজিক প্রভাব- যেমন বেকারত্ব ও বাল্যবিবাহ বৃদ্ধি- নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।

অংশগ্রহণকারীদের দুর্যোগকালীন প্রস্তুতি ও করণীয় সম্পর্কে ব্যবহারিক ধারণা দেওয়া হয়। বিশেষ করে ভূমিকম্পসহ আকস্মিক দুর্যোগে দ্রুত সাড়া দেওয়া এবং ক্ষয়ক্ষতি কমাতে পূর্বপ্রস্তুতির গুরুত্ব তুলে ধরা হয়।

আরও পড়ুনঃ  সীমান্তে বিজিবি'র অভিযানে চোরাচালানী মালামাল জব্দ