Dhaka ১১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাদকবিরোধী বার্তায় গোলাপগঞ্জে নারী প্রীতি ফুটবল ম্যাচ বীরগঞ্জে পৃথক অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক ৫ নং বল্লম ঝাড় ইউনিয়ন মাদকবিরোধী মানববন্ধন প্রশাসনের জরুরি পদক্ষেপ দাবি ইউএনও’র হস্তক্ষেপে ঝিকরগাছায় ‘সেবা’র তৎপরতায় পরিবারে ফিরছে ৭ বছরের শিশু সীমান্তে বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার ফলোআপ.. রৌমারীতে নারীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা মনোনয়ন প্রত্যাশী জিনাত আরা ১৭ এপ্রিল সাক্ষাৎকারে অংশগ্রহণ লামায় নদীতে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু! বিরলে নব-নির্মিত ‘মৌচোষা বিওপি’র শুভ উদ্বোধন বেড়ায় কৃত্তিম বুদ্ধিমত্তা (AI) ও আধুনিক প্রযুক্তি নির্ভর ‘এআই ফিউচার ফেস্ট ২০২৬

ইউএনও’র হস্তক্ষেপে ঝিকরগাছায় ‘সেবা’র তৎপরতায় পরিবারে ফিরছে ৭ বছরের শিশু

যশোরের ঝিকরগাছা বাজারে জননী সুপার মার্কেটের সামনে কান্নারত অবস্থায় এক ৭ বছরের শিশু সিয়াম কে উদ্ধার করেছে স্থানীয়রা। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের জননী সুপার মার্কেটের সামনে কয়েকজন পথচারী শিশুটিকে একা কাঁদতে দেখে এগিয়ে যান। জিজ্ঞাসাবাদে শিশুটি জানায়, তার বাবা তাকে সেখানে রেখে চলে গেছেন। পরে জানা যায়, শিশুটির বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের উত্তর বাঘাইতলা গ্রামে।

আরও পড়ুনঃ  ৫ নং বল্লম ঝাড় ইউনিয়ন মাদকবিরোধী মানববন্ধন প্রশাসনের জরুরি পদক্ষেপ দাবি

শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা ঝিকরগাছার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা’র প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুর সঙ্গে যোগাযোগ করেন। তার নির্দেশনায় শিশুটিকে সংগঠনের কার্যালয়ে নিয়ে আসা হয়।

এ বিষয়ে মাস্টার আশরাফুজ্জামান বাবু বলেন,
“আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই শিশুটিকে নিরাপদে আমাদের অফিসে নিয়ে আসার ব্যবস্থা করি। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে যোগাযোগ করি। শিশুটির মামার সঙ্গেও কথা বলা হয়েছে। তারা শিশুটিকে শনাক্ত করেছেন।”

আরও পড়ুনঃ  বেড়ায় কৃত্তিম বুদ্ধিমত্তা (AI) ও আধুনিক প্রযুক্তি নির্ভর ‘এআই ফিউচার ফেস্ট ২০২৬

পরে বিষয়টি ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদকে অবহিত করা হলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন।

ইউএনও সাফফাত আরা সাঈদ বলেন,
“খবর পাওয়ার পরপরই আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখি। সমাজসেবা অফিসার মো. তহিদুল ইসলামকে অবহিত করে শিশুটিকে আমাদের তত্ত্বাবধানে নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে খুব দ্রুতই তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

আরও পড়ুনঃ  আসামী ছাড়াই সাতক্ষীরার সীমান্ত থেকে পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ।

উপজেলা সমাজসেবা অফিসার মো. তহিদুল ইসলাম বলেন,
“শিশুটির নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় যাচাই শেষে আইনগত প্রক্রিয়া মেনে হস্তান্তর করা হবে।”

এদিকে স্থানীয়রা জানান, শিশুটিকে একা ও অসহায় অবস্থায় দেখে তারা মানবিক দায়িত্ববোধ থেকেই এগিয়ে আসেন।

সবকিছু ঠিক থাকলে অতি দ্রুতই শিশুটি তার পরিবারের কাছে ফিরে যাবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

জনপ্রিয় পোস্ট

মাদকবিরোধী বার্তায় গোলাপগঞ্জে নারী প্রীতি ফুটবল ম্যাচ

ইউএনও’র হস্তক্ষেপে ঝিকরগাছায় ‘সেবা’র তৎপরতায় পরিবারে ফিরছে ৭ বছরের শিশু

আপডেটের সময়: ০৯:২০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ইউএনও’র হস্তক্ষেপে ঝিকরগাছায় ‘সেবা’র তৎপরতায় পরিবারে ফিরছে ৭ বছরের শিশু

যশোরের ঝিকরগাছা বাজারে জননী সুপার মার্কেটের সামনে কান্নারত অবস্থায় এক ৭ বছরের শিশু সিয়াম কে উদ্ধার করেছে স্থানীয়রা। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের জননী সুপার মার্কেটের সামনে কয়েকজন পথচারী শিশুটিকে একা কাঁদতে দেখে এগিয়ে যান। জিজ্ঞাসাবাদে শিশুটি জানায়, তার বাবা তাকে সেখানে রেখে চলে গেছেন। পরে জানা যায়, শিশুটির বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের উত্তর বাঘাইতলা গ্রামে।

আরও পড়ুনঃ  বিয়ের প্রতিশ্রুতির অভিযোগে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা ঝিকরগাছার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা’র প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুর সঙ্গে যোগাযোগ করেন। তার নির্দেশনায় শিশুটিকে সংগঠনের কার্যালয়ে নিয়ে আসা হয়।

এ বিষয়ে মাস্টার আশরাফুজ্জামান বাবু বলেন,
“আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই শিশুটিকে নিরাপদে আমাদের অফিসে নিয়ে আসার ব্যবস্থা করি। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে যোগাযোগ করি। শিশুটির মামার সঙ্গেও কথা বলা হয়েছে। তারা শিশুটিকে শনাক্ত করেছেন।”

আরও পড়ুনঃ  বিজয়নগরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

পরে বিষয়টি ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদকে অবহিত করা হলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন।

ইউএনও সাফফাত আরা সাঈদ বলেন,
“খবর পাওয়ার পরপরই আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখি। সমাজসেবা অফিসার মো. তহিদুল ইসলামকে অবহিত করে শিশুটিকে আমাদের তত্ত্বাবধানে নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে খুব দ্রুতই তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

আরও পড়ুনঃ  সাংবাদিক পেটানো ঘটনায় আসামি কারাগারে