Dhaka ০৯:৩২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চৌগাছায় এসআরবি’র অভিযানে ভারতীয় উইন্সেরেক্স সিরাপসহ আটক-২ সাদুল্লাপুর ঘাঘট নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে স্থানীয় এমপি সাংবাদিক আলিফ ফকির হ/ত্যা/র বিচারের দাবিতে নেত্রকোনায় দুই শতাধিক সাংবাদিকের মা/ন/ব/ব/ন্ধ/ন সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে

আসামী ছাড়াই সাতক্ষীরার সীমান্ত থেকে পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ।

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে আসামী ছাড়াই পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে ৩৩ বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (১৩ এপ্রিল) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কাকডাঙ্গা, তলুইগাছা, মাদরা ও ভোমরা বিওপি’র টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় শাড়ি, বিভিন্ন প্রকার ঔষধ, সিন্ডেনাফিল ট্যাবলেট এবং বিভিন্ন ব্র্যান্ডের ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  সাংবাদিক আলিফ ফকির হ/ত্যা/র বিচারের দাবিতে নেত্রকোনায় দুই শতাধিক সাংবাদিকের মা/ন/ব/ব/ন্ধ/ন

কাকডাঙ্গা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৬ আরবি পয়েন্ট থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া উপজেলার ভাদিয়ালি রাজ্জাকের মোড় এলাকা থেকে ৮০ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে।

তলুইগাছা বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১৩/৩-এস এর ২ আরবি পয়েন্ট থেকে প্রায় ১০০ গজ অভ্যন্তরে সাতক্ষীরা সদর উপজেলার চারাবাড়ি এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ উদ্ধার করে।

আরও পড়ুনঃ  চৌগাছায় এসআরবি'র অভিযানে ভারতীয় উইন্সেরেক্স সিরাপসহ আটক-২

মাদরা বিওপির আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ১৪ আরবি পয়েন্ট সংলগ্ন কলারোয়া উপজেলার সুইজগেট এলাকা থেকে ৭৫ হাজার টাকা মূল্যের সিন্ডেনাফিল ট্যাবলেট জব্দ করে।

অপরদিকে, ভোমরা বিওপির টহলদল সীমান্ত পিলার ৩ এর প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর উপজেলার ফল মোড় এলাকা থেকে ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের ৬টি মোবাইল ফোন জব্দ করে।

আরও পড়ুনঃ  সাদুল্লাপুর ঘাঘট নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে স্থানীয় এমপি

বিজিবি জানায়, জব্দকৃত মালামালের মোট মূল্য ৫ লাখ ২৭ হাজার ২৫০ টাকা।

বিজিবি আরও জানায়, চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। এ ধরনের চোরাচালান কার্যক্রম দেশের অর্থনীতি ও দেশীয় শিল্পের জন্য ক্ষতিকর এবং সরকারের বিপুল রাজস্ব ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চৌগাছায় এসআরবি’র অভিযানে ভারতীয় উইন্সেরেক্স সিরাপসহ আটক-২

আসামী ছাড়াই সাতক্ষীরার সীমান্ত থেকে পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ।

আপডেটের সময়: ০৯:৪১:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬