Dhaka ০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল! সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

বিরলে নব-নির্মিত ‘মৌচোষা বিওপি’র শুভ উদ্বোধন

দিনাজপুরের বিরল উপজেলায় সীমান্তের নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে ভারত-বাংলাদেশ শূন্যরেখার নিকটে নব-নির্মিত ‘মৌচোষা বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি)’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর আওতাধীন উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় ৯৯ কিলোমিটার সীমান্ত সুরক্ষায় বিওপির সংখ্যা ২০ থেকে বেড়ে ২১টিতে উন্নীত হয়েছে। প্রায় এক একর জমির ওপর বিভিন্ন স্থাপনা সম্বলিত এই বিওপিটি নির্মিত হয়েছে।

বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দীর্ঘদিন ধরে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় রংপুরের উত্তর-পশ্চিম রিজিয়নের অধীন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) দক্ষতার সঙ্গে বিস্তীর্ণ সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করছে। কিশোরীগঞ্জ ও রামচন্দ্রপুর বিওপির মধ্যবর্তী এলাকায় কার্যকর আভিযানিক তৎপরতা পরিচালনার সুবিধার্থে এবং চোরাচালান প্রতিরোধে বিরল উপজেলার ৬ নং ভাণ্ডারা ইউনিয়নের মৌচোষা এলাকায় নতুন এই বিওপি স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দেয়।

আরও পড়ুনঃ  যশোরে বিজিবি'র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

সে প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) রংপুর উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের, পিএসসি, জি+ আনুষ্ঠানিকভাবে ‘মৌচোষা বিওপি’র উদ্বোধন ঘোষণা করেন।

নতুন এই বিওপি চালুর ফলে সীমান্ত এলাকায় আভিযানিক কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে চোরাচালান দমন, মাদক পাচার প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহতকরণসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে কার্যক্রম আরও বেগবান হবে। পাশাপাশি সীমান্তে নিরাপত্তা ও আস্থার পরিবেশ আরও সুদৃঢ় হবে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় ২ আসামীসহ সাড়ে ২৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

উদ্বোধন অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার বলেন, বিজিবি সদস্যরা প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে দিন-রাত ২৪ ঘণ্টা দেশের সীমান্ত রক্ষায় নিয়োজিত রয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো ধরনের অরাজকতা প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া জ্বালানি ও ভোজ্য তেলের পাচার প্রতিরোধে সীমান্ত এলাকায় চেকপোস্ট স্থাপন ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

আরও পড়ুনঃ  যশোর নাগরিক অধিকার আন্দোলনের নতুন কমিটি গঠন

তিনি আরও জানান, সীমান্ত রক্ষার পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সবসময় অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে বস্তুনিষ্ঠ তথ্য প্রদানের মাধ্যমে স্থানীয় জনগণ, সংবাদকর্মী ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন তিনি। অতীতের মতো ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন রিজিয়ন কমান্ডার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি এবং দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

জনপ্রিয় পোস্ট

বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল

বিরলে নব-নির্মিত ‘মৌচোষা বিওপি’র শুভ উদ্বোধন

আপডেটের সময়: ০৯:৩৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

বিরলে নব-নির্মিত ‘মৌচোষা বিওপি’র শুভ উদ্বোধন

দিনাজপুরের বিরল উপজেলায় সীমান্তের নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে ভারত-বাংলাদেশ শূন্যরেখার নিকটে নব-নির্মিত ‘মৌচোষা বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি)’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর আওতাধীন উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় ৯৯ কিলোমিটার সীমান্ত সুরক্ষায় বিওপির সংখ্যা ২০ থেকে বেড়ে ২১টিতে উন্নীত হয়েছে। প্রায় এক একর জমির ওপর বিভিন্ন স্থাপনা সম্বলিত এই বিওপিটি নির্মিত হয়েছে।

বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দীর্ঘদিন ধরে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় রংপুরের উত্তর-পশ্চিম রিজিয়নের অধীন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) দক্ষতার সঙ্গে বিস্তীর্ণ সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করছে। কিশোরীগঞ্জ ও রামচন্দ্রপুর বিওপির মধ্যবর্তী এলাকায় কার্যকর আভিযানিক তৎপরতা পরিচালনার সুবিধার্থে এবং চোরাচালান প্রতিরোধে বিরল উপজেলার ৬ নং ভাণ্ডারা ইউনিয়নের মৌচোষা এলাকায় নতুন এই বিওপি স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দেয়।

আরও পড়ুনঃ  যশোরে বিজিবি'র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

সে প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) রংপুর উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের, পিএসসি, জি+ আনুষ্ঠানিকভাবে ‘মৌচোষা বিওপি’র উদ্বোধন ঘোষণা করেন।

নতুন এই বিওপি চালুর ফলে সীমান্ত এলাকায় আভিযানিক কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে চোরাচালান দমন, মাদক পাচার প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহতকরণসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে কার্যক্রম আরও বেগবান হবে। পাশাপাশি সীমান্তে নিরাপত্তা ও আস্থার পরিবেশ আরও সুদৃঢ় হবে।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ

উদ্বোধন অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার বলেন, বিজিবি সদস্যরা প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে দিন-রাত ২৪ ঘণ্টা দেশের সীমান্ত রক্ষায় নিয়োজিত রয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো ধরনের অরাজকতা প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া জ্বালানি ও ভোজ্য তেলের পাচার প্রতিরোধে সীমান্ত এলাকায় চেকপোস্ট স্থাপন ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

আরও পড়ুনঃ  উপকূলের তৃষ্ণা মেটাতে এক তরুণের দীর্ঘ আন্দোলন