Dhaka ০৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মিরসরাইয়ে ৫ ফার্মেসিকে জরিমানা জব্দ করা হলো নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ। বৌলাই নদীতে নিখোঁজ থাকা নারী,দীর্ঘ সময় খোঁজাখুঁজি পর লাশ উদ্ধার। চতুর্থ বাংলাদেশি হিসেবে তাসকিনের নতুন রেকর্ড সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার মালামাল জব্দ সাদুল্লাপুর থানা ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার সাতক্ষীরায় মোবাইল কোর্টের অভিযানে দুই ফার্মেসিকে জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় রামগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় এনসিটি পরিচালনা: বিদেশি ডিপি ওয়ার্ল্ডের সাথে এবার লড়াইতে দেশীয় ‘জোট’। নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট তৈরির অভিযোগে নারী নেত্রীসহ আটক ২

নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট তৈরির অভিযোগে নারী নেত্রীসহ আটক ২

ফটিকছড়িতে নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট তৈরির অভিযোগে নারী নেত্রীসহ আটক ২।

চট্টগ্রামের ফটিকছড়িতে রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রচারণামূলক লিফলেট তৈরির অভিযোগে এক নারী নেত্রীসহ দুইজনকে আটক করা হয়েছে। সোমবার (৮ জুন) দিবাগত গভীর রাতে ফটিকছড়ি সদরের একটি শপিং কমপ্লেক্সের কম্পিউটারের দোকান থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

আজ মঙ্গলবার (৯ জুন) দুপুরে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন— উপজেলার বক্তপুর এলাকার বাসিন্দা, সাবেক ইউপি সদস্য ও মহিলা আওয়ামী লীগের নেত্রী সুমি আক্তার এবং ওই দোকানের কম্পিউটার অপারেটর উজ্জ্বল।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, ফটিকছড়ি সদরের একটি কম্পিউটার দোকানে বসে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালানোর উদ্দেশ্যে গোপনে লিফলেট তৈরি করা হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে যুবদল ও ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী তাৎক্ষণিক সেখানে উপস্থিত হন। পরে লিফলেট তৈরিরত অবস্থায় তাদের দুজনকে হাতেনাতে করায়ত্ত করে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের আটক করে নিয়ে যায়।

আরও পড়ুনঃ  সাতক্ষীরার শ্যামনগরে জাল দলিল সৃষ্টিকারীর বিরুদ্ধে ফুঁসছে ভুক্তভোগী শহিদুল

পৌর যুবদলের সহ-সভাপতি মো. ইব্রাহীম সংবাদমাধ্যমকে জানান, “নিষিদ্ধ সংগঠনের লিফলেট তৈরির সময় আমরা তাদের হাতেনাতে ধরেছি। এরপর দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।”

আরও পড়ুনঃ  স্ত্রীর সামনে প্রসাব করার প্রতিবাদ করায় স্বামীকে প্রকাশ্যে হত্যার অভিযোগ

এ বিষয়ে ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান জানান, “আটককৃত দুজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আনা অভিযোগটি গুরুত্বের সাথে যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মিরসরাইয়ে ৫ ফার্মেসিকে জরিমানা জব্দ করা হলো নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ।

নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট তৈরির অভিযোগে নারী নেত্রীসহ আটক ২

আপডেটের সময়: ০৫:৪৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬

ফটিকছড়িতে নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট তৈরির অভিযোগে নারী নেত্রীসহ আটক ২।

চট্টগ্রামের ফটিকছড়িতে রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রচারণামূলক লিফলেট তৈরির অভিযোগে এক নারী নেত্রীসহ দুইজনকে আটক করা হয়েছে। সোমবার (৮ জুন) দিবাগত গভীর রাতে ফটিকছড়ি সদরের একটি শপিং কমপ্লেক্সের কম্পিউটারের দোকান থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  সাতক্ষীরার তালায় সীমান্ত পিলারসহ ৪ জন আটক

আজ মঙ্গলবার (৯ জুন) দুপুরে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন— উপজেলার বক্তপুর এলাকার বাসিন্দা, সাবেক ইউপি সদস্য ও মহিলা আওয়ামী লীগের নেত্রী সুমি আক্তার এবং ওই দোকানের কম্পিউটার অপারেটর উজ্জ্বল।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, ফটিকছড়ি সদরের একটি কম্পিউটার দোকানে বসে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালানোর উদ্দেশ্যে গোপনে লিফলেট তৈরি করা হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে যুবদল ও ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী তাৎক্ষণিক সেখানে উপস্থিত হন। পরে লিফলেট তৈরিরত অবস্থায় তাদের দুজনকে হাতেনাতে করায়ত্ত করে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের আটক করে নিয়ে যায়।

আরও পড়ুনঃ  মাদকবিরোধী অভিযানে ৪ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

পৌর যুবদলের সহ-সভাপতি মো. ইব্রাহীম সংবাদমাধ্যমকে জানান, “নিষিদ্ধ সংগঠনের লিফলেট তৈরির সময় আমরা তাদের হাতেনাতে ধরেছি। এরপর দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।”

আরও পড়ুনঃ  বিজয়নগর সীমান্তে ৯৭৫০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার