Dhaka ০৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল! সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত যশোরে বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১ যশোরে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী আটক গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ

পাবনার বেড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পাবনার বেড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  নাভারণ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক ইসমাইল হোসেন

​সভার শুরুতেই জুলাই আন্দোলনের বীর শহীদ বেড়ার সন্তান খোকন-এর স্মৃতি স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তার রুহের মাগফিরাত কামনা করা হয়।
​বেড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুনাল্ট চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জুলাই আন্দোলনের বীর যোদ্ধারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় ৩ রেস্তোরাঁকে ৬০ হাজার টাকা জরিমানা

এছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি), স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।

​আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের অনন্য আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশে তাদের আদর্শকে ধারণ করতে হবে। দেশের উন্নয়নে এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

আরও পড়ুনঃ  মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান'
জনপ্রিয় পোস্ট

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’

পাবনার বেড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৭:১৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

পাবনার বেড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পাবনার বেড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  যশোরে বিজিবি'র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

​সভার শুরুতেই জুলাই আন্দোলনের বীর শহীদ বেড়ার সন্তান খোকন-এর স্মৃতি স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তার রুহের মাগফিরাত কামনা করা হয়।
​বেড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুনাল্ট চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জুলাই আন্দোলনের বীর যোদ্ধারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  শ্বাসরুদ্ধকর অভিযানে অপহৃত শিশু উদ্ধার,অপহরণ চক্রের ৩ আটক

এছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি), স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।

​আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের অনন্য আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশে তাদের আদর্শকে ধারণ করতে হবে। দেশের উন্নয়নে এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

আরও পড়ুনঃ  মীর বাবরজান বরুণ স্মৃতি ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ঢালীপাড়া একাদশ জয়ী।